You are viewing a single comment's thread from:

RE: আপনাকে নয় আপনার অবস্থানকে মানুষ মূল্যায়ন করে।

বর্তমান প্রেক্ষাপটে মানুষের অবস্থানকেই মূল্যায়ন করা হয়। এ বিষয়ে আমার বেশ ভালো অভিজ্ঞতাও রয়েছে ভাইয়া। কেননা আমার এক ভাগনের অবস্থানকে মূল্যায়ন করা নিয়ে আমিও কিছুটা অভিজ্ঞতা অর্জন করেছি। এই তো কিছুদিন আগে আমার সেই ভাগ্নেকে তেমন কেউ পাত্তা দিত না, এমনকি অনেকেই বোকা শুকা বলেও গালিগালাজ করত। অথচ যখন সে ফায়ার সার্ভিসে সরকারি চাকরী পেয়ে গেল, তখন তার পরিবার ও আশেপাশের লোকজন তাকে বাবা ছাড়া কথা বলে না। এমনকি কোন অনুষ্ঠান তাকে ছাড়া সম্পন্ন হয় না। আমি নিজে এই ব্যাপারগুলোর লক্ষ্য করেছি অনেক কাছ থেকেই। আপনি ঠিকই বলেছেন ভাইয়া, আপনাকে নয় আপনার অবস্থানকে মানুষ মূল্যায়ন করে। অত্যন্ত যুক্তিযুক্ত কথা সুন্দর উপস্থাপনার মাধ্যমে তুলে ধরার জন্য অনেক অনেক ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.080
BTC 58264.43
ETH 1536.77
USDT 1.00
SBD 0.42