ভাইয়া, আপনার তৈরি সেমাইয়ের জর্দা রেসিপি দেখে আমার মায়ের হাতের সেমাইয়ের জর্দা রেসিপির কথা ভীষণ মনে পড়ে গেল। কেননা প্রতিটা ঈদে আমার মায়ের কমন রেসিপি হচ্ছে সেমাইয়ের জর্দা রেসিপি। আর এই রেসিপিতে যদি নারিকেল যুক্ত করা হয় তাহলে খেতে দুর্দান্ত লাগে। আপনার তৈরি সেমাইয়ের জর্দা রেসিপি দেখে মনে হচ্ছে খেতে খুবই মজার হয়েছিল। এত মজার একটি রেসিপি সুন্দর উপস্থাপনার মাধ্যমে তুলে ধরার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।