You are viewing a single comment's thread from:

RE: পুঁইশাক দিয়ে ইলিশ মাছের সুস্বাদু রেসিপি

পুঁইশাক দিয়ে ইলিশ মাছের রেসিপি খেতে আমার কাছে খুবই ভালো লাগে। আর তাই এই মজার রেসিপিটা আমার বাসাতেও মাঝে মাঝে তৈরি করা হয়। পুঁইশাক খেতে আমার কাছে যতটা ভালো লাগে তার চেয়েও বেশি ভালো লাগে ইলিশ মাছ খেতে। আর এই দুটো মিলে যদি রেসিপি হয়ে যায় তাহলে তার স্বাদেরতো কোন তুলনাই হয় না। আর হ্যাঁ দাদা, ইলিশ মাছের ডিম অথবা অন্যান্য মাছের ডিম আলু দিয়ে ভাজা করে খেতে কিন্তু দারুন লাগে। আপনার তৈরি পুঁইশাক দিয়ে ইলিশ মাছ রেসিপি দেখতে খুবই লোভনীয় লাগছে। তাই খেতে পারলে মন্দ হতো না। যাই হোক, খাওয়া না হয় নাইবা হল, দুর্দান্ত এই রেসিপির প্রতিটি ধাপ শেয়ার তো করেছেন। এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনার জন্য শুভকামনা ও ভালোবাসা রইলো দাদা।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.092
BTC 62578.40
ETH 1778.40
USDT 1.00
SBD 0.39