You are viewing a single comment's thread from:

RE: আমার অতি সংক্ষিপ্ত ভ্রমণ বিষয়ক আপডেট -১৪

দাদা,বাতাসিয়া লুপ জায়গাটি সত্যিই অনেক সুন্দর। এখানে ছোট্ট হিলপার্কে সাজানো ছিমছাম ছোট্ট ফুলের বাগান ও পাম গাছের সারি রয়েছে। এই পার্কটিতে প্রচুর পশমের তৈরি শীতের পোশাক পাওয়া যায়, তাও আবার সস্তা দামে কথাটি জেনে খুবই ভালো লাগলো। বৌদি আর আপনি দুটো দূরবীনের মাধ্যমে কাঞ্চনজঙ্ঘার অপার সৌন্দর্য দেখেছেন আর সেই সৌন্দর্য দেখেতো আমার চোখ ধাধিয়ে যাচ্ছে। এই সৌন্দর্য দেখে খুবই আফসোস হচ্ছে, মনে হচ্ছে স্বচক্ষে যদি এই সৌন্দর্য অবলোকন করতে পারতাম তাহলে হয়তো আনন্দের সীমা থাকত না। আর ট্রেডিশনাল পোশাক পরে আমাদের প্রিয় বৌদিকেতো দারুন লাগছে।দাদা,সৌন্দর্যময় এই জায়গায় কাটানো সময়টুকু আমাদের মাঝে তুলে ধরার জন্য অনেক অনেক ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.090
BTC 62164.77
ETH 1738.43
USDT 1.00
SBD 0.38