You are viewing a single comment's thread from:

RE: চা নেশা , নেশা চা।

আপু, সকাল সন্ধ্যা দুই বেলা চা না খেতে পারলে আপনার এরকম অবস্থা হয়। আর আমার কথা শুনলে আপনি হয়তো মাথায় হাত দিয়ে বসে পড়বেন। নেশা এ যে বড় কঠিন নেশা। আর এই নেশায় আসক্ত আমি নিজেও। সকালে ঘুম থেকে উঠে যতক্ষণ পর্যন্ত আবার ঘুমিয়ে না পড়ি, ততক্ষণ পর্যন্ত আমাকে চায়ের উপরেই থাকতে হয়। সারাদিনে অন্ততপক্ষে ১৫ থেকে ২০ কাপ চা খেতেই হয়। তাও আবার ঘন লিকারের, ঘন দুধের চা না হলে খেতে পারিনা। আর তাইতো বাইরের চায়ের থেকে বাড়ির চা আমার কাছে বেশি ভালো লাগে। আমার চা রান্না করতে করতে বউ আমার খুবই পেরেশানি হয়ে যায়। আর তাইতো তার চিৎকারে মাঝে মাঝে আমার কান দুটো ঝালাপালা হয়ে যায়। আর পরিশেষে আমি নিজেই চা রান্না করতে চলে যাই। ভাগ্যিস ইলেকট্রিক চুলাটা ছিল, তাই চা রান্না করতে কোন অসুবিধাই হয় না। আপু, আপনার মত আমিও এই মজার নেশায় ডুবে আছি।

Sort:  
 4 years ago 

হাহাহা,আপনার তো আমার চেয়ে বেশ খারাপ অবস্থা।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 66100.13
ETH 1933.47
USDT 1.00
SBD 0.38