You are viewing a single comment's thread from:

RE: শারদীয়া দুর্গোৎসব ১৪২৯ : পূজা পরিক্রমা পর্ব ০১

দাদা, ছোট থেকেই হিন্দু ধর্মের বন্ধুদের হাত ধরে পূজা মণ্ডপে যাওয়া, তাদের সাথে আনন্দ করা, এবং পুজোর নাড়ু খাওয়া অনেক স্মৃতি এখনো মনে আছে। আর এখন তো ছেলে ও মেয়েকে নিয়ে এই পুজোর উৎসবে মন্ডপ দেখতে যাওয়া এবং মন্ডপের সামনে মেলায় জিনিস কেনা খুবই আনন্দের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। সৌহার্দ্য ও সম্প্রীতির মেলবন্ধন বুঝি এরকমই হয়। দাদা, আপনার পোষ্টে পুজো প্যান্ডেলে স্বামী বিবেকানন্দের বিশাল একটি রথারোহনের মূর্তি দেখে ভীষণ ভালো লাগলো। এবং সেই সাথে রোমের ভ্যাটিকান সিটির আদলে নির্মিত পুজো প্যান্ডেল দেখেতো রীতিমত চোখ জুড়িয়ে গেল। শারদীয় দুর্গা উৎসব ১৪২৯ পূজা পরিক্রমার পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম দাদা।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 64307.95
ETH 1822.85
USDT 1.00
SBD 0.38