You are viewing a single comment's thread from:

RE: স্বরচিত কবিতা - মানুষ বদলায়।

আপু কবিতা আমার ভেতরে খুব একটা আসে না। আর কবিতার গভীরতা বুঝতে গেলে কবিতাটি আমাকে অনেকবার পড়তে হয়। এই যেমন আপনার কবিতাটি বারংবার পড়ার পর অনুধাবন করলাম আপনি ভীষণ রকম সুন্দর একটি কবিতা আমাদের মাঝে উপস্থাপন করেছেন।

মানুষ বদলায় হাসিমুখে কষ্ট সহ্য করে,
মানুষ বদলায় চাকরি না পেয়ে প্রেমিকার হাত ছেড়ে।
মানুষ বদলায় মৃত্যুর পরেও,
মানুষ বদলায় মরণের পরে প্রশংসার জোয়ারে ভেসে

আপনার কবিতার এই লাইন গুলো আমার কাছে চরম সত্য ও যথার্থ মনে হয়েছে। মানুষের মনের ভেতরে কত ধরনের কষ্ট থাকে তা খুব সহজেই হাসিমুখ নিয়ে বদলে যায়। আবার মানুষ মৃত্যুর পরে ভালো কাজ করার জন্য প্রশংসার জোয়ারে ভেসে যায়। কি দারুন লিখেছেন আপু। আপনার লেখাগুলো পড়ে আমার খুব হিংসে হচ্ছে। কেননা আমি কবিতা লিখতে পারিনা। আপনার পুরো কবিতাটি বারংবার পড়ে মনের ভেতরে খুবই ভালো লাগা তৈরি হয়ে গেল। অসাধারণ সুন্দর এই কবিতাটি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি।

Sort:  
 4 years ago 

ভাইয়া চেষ্টা করলে অবশ্যই পারবেন। এটা আমার বিশ্বাস আর আপনাকে অনেক ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64489.29
ETH 1927.21
USDT 1.00
SBD 0.37