You are viewing a single comment's thread from:

RE: !!! মেয়েদের শুক্রবার!! সম্পূর্ণ নাটক রিভিউ। ১০% 🦊🦊 এর জন্য।

ভাইয়া,খুবই সুন্দর একটি নাটকের রিভিউ উপস্থাপন করেছেন। নাটকটি যদিও বা আগে কখনো দেখা হয়নি তবে আপনার পোস্টের মাধ্যমে নাটকটি দেখে নিলাম। সত্যি ভাইয়া আমরা যারা পুরুষ আছি তারা অনেকেই ঘরের মহিলাদের কাজকর্মে সাহায্য করা তো দূরেই থাক কখনোই তাদের কাজগুলোর মূল্যায়ন করি না। একজন পুরুষ মানুষ যখন তার কর্ম ক্ষেত্রে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করে তখন তার গৃহিণী গরম ভাত রেঁধে বেরে খাইয়ে আবার লাঞ্চের জন্য খাবার প্যাকিং করে দেয়। আবার অফিস শেষে যখন ক্লান্ত হয়ে বাড়ি ফিরে তখন তাকে পরম যত্নে সেবা-শুশ্রূষা করে থাকে। অপরদিকে একজন মহিলা সারাদিন সংসারের কঠোর পরিশ্রম করে বাড়ির প্রত্যেকটি সদস্যদের জন্য প্রতিটি কাজ সুষ্ঠুভাবে করে থাকে। তবুও যেন এই মানুষটির হাড়ভাঙ্গা খাটুনির কথা কেউ চিন্তাই করে না। অক্লান্ত পরিশ্রমের কোন মূল্যায়ন হয় না। আমরা কখনো এই চিরাচরিত সমাজ ব্যবস্থার কোন পরিবর্তন আনতে পারব কিনা সঠিক জানা নেই। যাইহোক ভাইয়া অত্যন্ত সুন্দর একটি নাটকের রিভিউ দেয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।

Sort:  
 4 years ago 

অনেক সুন্দর কথা বলেছেন কথা ভাই। আপনার মতো কর সবাই ভাবলে অনেক বদলে যেত। ধন্যবাদ
আপনাকে।।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.092
BTC 62728.49
ETH 1763.30
USDT 1.00
SBD 0.39