You are viewing a single comment's thread from:

RE: ডিম রোস্ট রেসিপি।

আসলে এই ডিমের ঝোল গুলো খেতে এত মজা যে, ডিম ছাড়া ঝোল দিয়ে খাওয়া হয়ে যাবে। ভাইয়া আপনার এই কথাটির সাথে আমিও সহমত পোষণ করছি। কেননা ডিমের রোস্ট রেসিপির ঝোল গুলো খেতে অনেক অনেক মজার হয়ে থাকে। আমার কাছে তো ডিমের চাইতে ঝোল খাওয়াটা খুব বেশি ভালো লাগে। এই ডিমের রোস্ট যদি পোলাও অথবা বিরিয়ানির সাথে খাওয়া যায় তাহলে খাওয়াটা বেশ জমে ওঠে। ভাইয়া এই কিছুদিন আগে আমিও এই ডিমের রোস্ট রেসিপি শেয়ার করেছিলাম। তবে আপনি যাকে ডিমের রোস্ট রেসিপি বলছেন আমরা তাকে ডিমের কোরমা রেসিপি বলে থাকি। তবে রন্ধনপ্রণালীটা কিন্তু একই রকম। তাই আপনার তৈরি ডিমের রোস্ট রেসিপি দেখে বেশ বুঝতে পারছি খেতে অনেক অনেক সুস্বাদু হয়েছে। আর এই সুস্বাদু রেসিপি সুন্দর উপস্থাপনার মাধ্যমে আমাদের মাঝে তুলে ধরার জন্য অনেক অনেক ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.092
BTC 63645.16
ETH 1787.81
USDT 1.00
SBD 0.39