You are viewing a single comment's thread from:

RE: খরসুলা মাছের মজাদার রেসিপি

দাদা একদম নতুন একটি মাছের সাথে পরিচিত হলাম শুধুমাত্র আপনার পোষ্টের মাধ্যমে। কেননা খরসুলা মাছের নাম আমি আগে কখনো শুনিনি আর এই মাছটি দেখে আমি চিনতেও পারছিনা। কখনো এই মাছ দেখেছি কিনা সন্দেহ আছে। তবে একটি কথা একদম সত্য দাদা, নদীর মাছের স্বাদ অনেক বেশি হয়ে থাকে। আর আপনি সেই নদীর মাছ দিয়ে অত্যন্ত সুস্বাদু করে খরসুলা মাছের মজাদার রেসিপি তৈরি করেছেন। রেসিপিটি দেখেই বোঝা যাচ্ছে খেতে অনেক অনেক সুস্বাদু হবে। বিশেষ করে আপনি মাছ ও আলু গুলোকে তেলে ভেজে রেসিপি তৈরি করেছেন যার কারণে স্বাদের মাত্রা দ্বিগুণ হবে বলে আশা করছি। এতো সুস্বাদু একটি রেসিপি কিভাবে তৈরি করেছেন তার প্রতিটি ধাপ এত সুন্দর করে উপস্থাপন করেছেন যা দেখে মুগ্ধ হয়ে গেলাম। তাই আপনার উপস্থাপনার ধাপ গুলো খুবই মনোযোগ এর সাথে দেখে নিলাম। অত্যন্ত মজাদার এই রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.092
BTC 63551.01
ETH 1783.00
USDT 1.00
SBD 0.39