You are viewing a single comment's thread from:

RE: হঠাৎ ছন্দপতন। ১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য।

ভাইয়া আপনার লেখাগুলো খুবই মনোযোগ দিয়ে পড়ছিলাম, আর পড়তে পড়তে শেষের দিকে এসে খুবই কষ্ট পেলাম। আপনার পায়ের একটি হাড় ভেঙ্গে গেছে এটি বড়ই দুঃখের কথা। আমাদের উপরওয়ালা আমাদের ভাগ্যে কী লিখে রেখেছে তা শুধু তিনিই জানেন। তা না হলে বাড়ির কাছাকাছি গিয়েও বাড়িতে পৌঁছাতে পারলেন না। এটাই বুঝি ভাগ্যের নির্মম পরিহাস। ভাইয়া আপনি একদম ঠিক কথাই বলেছেন, জীবন হচ্ছে অনির্দিষ্ট আজ আছে কাল নেই। তাই বেশি চিন্তাভাবনা না করে, শরীর ও মনকে ঠিক রেখে, ভবিষ্যতের জন্য প্রস্তুত থাকাই উত্তম। ভাইয়া, আপনার অতি মূল্যবান কথাগুলোর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহর কাছে আশা করছি আপনি খুব দ্রুত সুস্থতা লাভ করুন। ভাল থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশা করি সব সময়।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.093
BTC 61841.29
ETH 1729.70
USDT 1.00
SBD 0.39