সাবিনা ইয়াসমিনের সাথে ডুয়েট গান
আমার প্রিয় বাংলা ব্লগ এর ভাই ও বোনেরা, মুসলিম ভাই ও বোনদের জানাই আসসালামু আলাইকুম। সনাতন ধর্মালম্বী ভাই ও বোনদের জানাই আদাব এবং অন্যান্য ধর্ম অবলম্বনকারী ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।
আজ আবারো ফিরে আসলাম আপনাদের মাঝে নতুন একটি গানের পোষ্ট নিয়ে। ছোটবেলা থেকেই আমার খুব শখ ছিল গায়ক হওয়ার। যদিওবা বড় পরিসরে গায়ক হওয়ার মতো যোগ্যতা আমার নেই, তবে ছোট্ট পরিসরে হলেও গায়ক নামটি নিজের গায়ে জড়াতে চেয়েছিলাম। কিন্তু সে আশায় আমার গুড়েবালি। হয়তো পারিপার্শ্বিক অবস্থা আমাকে সে অবস্থানে যেতে দেয়নি। হয়তোবা আমার পরিবার আমাকে সে অবস্থানে নিয়ে যেতে সহযোগিতা করেনি।
যাইহোক মনের দুঃখ মনে রেখেই চলেছি। তবে আমার কিছুটা দুঃখ লাঘব হয়েছে আমার বাংলা ব্লগ প্ল্যাটফর্মে গান গাইতে পেরে। গানকে ভালোবেসে সব সময় গান গেয়ে চলেছি। মনের মধ্যে স্বপ্ন ছিল বড় কোন শিল্পীর সাথে একই মঞ্চে দাঁড়িয়ে গান গাওয়ার। তবে সে আশা আমার পূরণ হয়নি। তাই আজ ভাবলাম কারাওকে মিউজিকের সাথে আমার প্রিয় শিল্পী সাবিনা ইয়াসমিনের সঙ্গে একটি ডুয়েট গান গাইতে। আমার স্বপ্ন পূরণ হয়নি তো কি হয়েছে, সাবিনা ইয়াসমিনের সঙ্গে গান গেয়ে আপনাদের তো শোনাতে পেরেছি এটাই আমার পরম সৌভাগ্য।
কারাওকে মিউজিকের সাথে এত বড় গুণী শিল্পীর সাথে গান গাওয়ার সাহস করেছি, ভাবতেও আমার গা শিউরে ওঠে। জানিনা আমার গানটি কেমন হয়েছে, তবে আপ্রাণ চেষ্টা করেছি ভালো লাগার জন্য। তো বন্ধুরা চলুন আর কথা না বাড়িয়ে, আমার গাওয়া গানটি শুনে নেয়া যাক।
গানের কিছু তথ্য
গেয়েছেন: সাবিনা ইয়াসমিন
কভার: Mahbubul Lemon
গানের কথা
পৃথিবীতে সুখ বলে
যদি কিছু থেকে থাকে ।
তার নাম ভালোবাসা
তার নাম প্রেম ।
জ্বলে পুড়ে মরার মাঝে
যদি কোনো সুখ থাকে ।
তার নাম ভালোবাসা
তার নাম প্রেম ।
পৃথিবীর চার পাশে যেদিকে তাকাই
সেখানেই তোমাকে পাই খুঁজে পাই ।
পৃথিবীর চার পাশে যেদিকে তাকাই
সেখানেই তোমাকে পাই খুঁজে পাই ।
পাশাপাশি থাকবো বুকে ধরে রাখবো
হৃদয়ের দাম দিয়ে হৃদয়ে নিলেম ।
তার নাম ভালোবাসা
তার নাম প্রেম ।
এ জীবন সংসার বড় মধুময়
যদি গো সেখানে ভালোবাসা রয় ।
এ জীবন সংসার বড় মধুময়
যদি গো সেখানে ভালোবাসা রয় ।
ভালোবেসে বাঁচবো, ভালোবেসে মরবো
যার বিনিময়ে আমি তোমাকে পেলেম ।
তার নাম ভালোবাসা
তার নাম প্রেম ।
পৃথিবীতে সুখ বলে
যদি কিছু থেকে থাকে ।
তার নাম ভালোবাসা
তার নাম প্রেম ।
জ্বলে পুড়ে মরার মাঝে
যদি কোনো সুখ থাকে ।
তার নাম ভালোবাসা
তার নাম প্রেম ।
আশা করি আমার গানের পোস্টটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমে জানাবেন। আজ আর নয়, দেখা হবে আগামীতে নতুন কোন পোস্ট নিয়ে।
আমি মোঃ মাহবুবুল ইসলাম লিমন। বাংলাদেশ আমার জন্মভূমি। বাংলা ভাষা আমার মাতৃভাষা। আমি এই অপরূপ বাংলার কোলে জন্ম নিয়ে নিজেকে অনেক অনেক গর্বিত মনে করি। এই বাংলায় আমার ভালো লাগে, বাংলায় চলতে, বাংলায় বলতে, বাংলায় হাসতে, বাংলায় গাইতে, বাংলায় শুনতে, আরো ভালো লাগে এই অপরুপ বাংলার প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে নিজেকে হারিয়ে যেতে দিতে। সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমাকে সহযোগিতা করবেন। আমি যেন আগামীতেও আরো অনেক সুন্দর সুন্দর পোস্ট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারি। সবাই পরিবারের সকল সদস্যকে নিয়ে ভাল থাকবেন, সুস্থ থাকবেন। এই প্রত্যাশাই সর্বদা।
ভাই আপনার পছন্দের তারিফ প্রতিবার করতেই হয়। এই গান গুলোর মিউজিক এতোই দূর্দান্ত যে বার বার শুনতেই ইচ্ছে করে। ভাইয়া বিশ্বাস করেন ভালো গেয়েছেন গান টা। আপনি তবু সাহস করতে পেরেছেন। আমি হলে তো কখনোই পারতাম না। অনেক দূর এগিয়ে যান ভাই 🙏❤️
ভাই, ভালোভাবে গানটি গাওয়ার চেষ্টা করেছি তবে ভালো হয়েছে কিনা জানিনা। আপনার কাছে ভালো লেগেছে এতেই আমি ধন্য। সব সময় আপনার সুন্দর মন্তব্য পেয়ে খুব অনুপ্রেরণা পাই ভাই।
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে এর নাম ভালোবাসা এর নাম প্রেম। অসাধারণ অসাধারণ অসাধারণ। কি আর বলব ভাইয়া আমার খুব প্রিয় একটি গানের ভিডিও কাভার আজ আপনি করলেন। আপনার দারাজ কন্ঠে গানটি শুনতে বেশ সুন্দর ছিল। এককালের যুবক যুবতীদের ক্রাশ ছিল এই গানটি।
আপু, আমার গাওয়া গানটি আপনার কাছে ভালো লেগেছে জেনে ভীষণ খুশি হলাম। সুন্দর মন্তব্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ।
আপনি খুব সুন্দর গান কভার করেছেন। এই গান আমার কাছে অনেক ভালো লাগে। এখনও মাঝে মাঝে এই গান শুনা হয়। সাবিনা ইয়াসমিনের সাথে ডুয়েট গান গেয়েছেন জেনে আরও বেশি ভালো লেগেছে। ধন্যবাদ এত সুন্দর গান কভার করার জন্য।
আপু, এই গানটি আমার কাছেও ভীষণ ভালো লাগে তাই আপনাদের মাঝে পরিবেশন করেছি। আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ
অসাধারণ একটি গান, আপনার কণ্ঠে শুনতে পেরে অনেক ভালো লাগল। সত্যি ভাইয়া মানুষের সব ইচ্ছে তো আর পূরণ হয় না। সত্যি হয়তো আপনার পরিবার থেকে সাপোর্ট পাননি। যাইহোক ভাইয়া আপনি কিন্তু অসাধারণ গান করেন।এমন গান পরবর্তীতে আরো চাই।
ঠিক বলেছেন আপু, মানুষের সব আশাই পূর্ণ হয় না। আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।
আপনার মনের দুঃখ মনেই রয়ে গেল পরিবার থেকে সাপোর্ট পেলে হয়তো আপনি এরকম একজন গায়ক হতে পারতেন । গানটি আমার খুবই পছন্দের। আমাদের খুবই প্রিয় একজন শিল্পীর সাথে আপনি ডুয়েট গান আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার কন্ঠে গানটি শুনতে পেয়ে আরো ভালো লাগলো। অনেকদিন গানটি শোনা হয়নি। আজ শুনে ভীষণ ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে।
সাবিনা ইয়াসমিন আমার খুবই পছন্দের একজন শিল্পী। আর তাই তার সাথে গানটি গাওয়ার চেষ্টা করেছি মাত্র। আপনার কাছে ভাল লেগেছে এজন্য অনেক অনেক ধন্যবাদ।
মাঝে মাঝে আমাদের স্বপ্নগুলো পূর্ণ হয় না। কিন্তু কোন না কোন ভাবে সেই স্বপ্নগুলোর ধারে কাছে আমরা যেতে পারি। আমাদের কাছে আপনি সেরা গায়ক। সত্যি ভাইয়া আপনার গানের গলা অসাধারণ। সাবিনা ইয়াসমিন ম্যামের সাথে এই গানটি কভার করার চেষ্টা করেছেন দেখে ভালো লাগলো। এই লাইনটি একটু ঠিক করে নিবেন ভাইয়া।
ঠিক বলেছেন আপু, আমাদের সব স্বপ্ন গুলোই পূর্ণ হয় না। আপনার সুন্দর পরামর্শের জন্য অনেক অনেক ধন্যবাদ।
ওয়াও অসাধারন কথা আপনি সাবিনা ইয়াসমিনের সাথে ডুয়েট গান কভার করছেন শুনে অনেক ভালো লেগেছে। এই গানটি অনেক সুন্দর একটি গান পুরনো দিনের গান হলেও এখনো কিন্তু অনেক জনপ্রিয়। গানটি অসাধারণ হয়েছে ডুয়েট কন্ঠে। অনেক ধন্যবাদ আপনাকে ডুয়েট কন্ঠে গানটি কভার করে আমাদের সাথে শেয়ার করার জন্য।
অনেক অনেক ধন্যবাদ আপু, খুব সুন্দর মন্তব্য করে আমাকে অনুপ্রেরণা দেয়ার জন্য।