মুখরোচক জলপাই এর আচার
আমার প্রিয় বাংলা ব্লগ এর ভাই ও বোনেরা, মুসলিম ভাই ও বোনদের জানাই আসসালামু আলাইকুম। সনাতন ধর্মালম্বী ভাই ও বোনদের জানাই আদাব এবং অন্যান্য ধর্ম অবলম্বনকারী ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।
আজ আবারো ফিরে আসলাম আপনাদের মাঝে নতুন একটি রেসিপি পোষ্ট নিয়ে। আর আজকের রেসিপি হচ্ছে মুখরোচক জলপাই আচার রেসিপি। আচার খেতে আমার কাছে খুবই ভালো লাগে। হোক সে আচার জলপাই কিংবা অন্য যে কোন কিছুর। আচার হলে খাবারের রুচি অনেকটাই বেড়ে যায়। বিশেষ করে খিচুড়ির সাথে আচার খেতে আমার কাছে বেশ লাগে। আর তাইতো আমার বাসায় অনেকগুলো জলপাইয়ের আচার তৈরি করা হয়েছিল। আর সেখান থেকেই আমি এই গোটা জলপাইয়ের আচারের রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব।
আমি এই জলপাই আচারে খুব বেশি চিনি ব্যবহার করিনি। কারণ টক টক জলপাইয়ের আচার খেতে আমি ভীষণ পছন্দ করি। আর হ্যাঁ একটি কথা বলে নিই এই জলপাইয়ের আচারে অনেকগুলো সরিষার তেল দিতে হয়। বলা চলে সরিষার তেলেই জলপাই গুলো ডুবিয়ে রাখতে হয়। আর আমিও তাই করেছিলাম, পুরো একটি বয়ামে সরিষার তেল ভরিয়ে সেখানে জলপাইগুলো ডুবিয়ে রেখেছিলাম। আর মাঝে মাঝে যখন মুড়ি মাখা খেতে ইচ্ছে করত, তখন সেই জলপাইয়ের আচারের সরিষার তেল দিয়ে মুড়ি মাখিয়ে খেতাম। আহা!! কি স্বাদ, মনে হয় পুরাই অমৃত। যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে একদিন মুড়ি মাখিয়ে খাবেন। আর খেয়ে দেখবেন খেতে কতটা মজার হয়।
আমি এই জলপাইয়ের আচার রেসিপি অনেকদিন হলো তৈরি করেছিলাম। তবে শেয়ার করা হয়ে ওঠেনি। তাই আজ মোবাইল ফোন বের করে রেসিপি দেখতে গিয়ে খেয়াল করলাম এখনো আমার এই জলপাই আচার রেসিপিটি শেয়ার করা হয়নি। তাই আজ শেয়ার করে নিলাম।যাইহোক বন্ধুরা আর বেশি কথা বাড়াচ্ছি না, তাহলে চলুন আর দেরি না করে আমার তৈরি মুখোরোচোক জলপাইয়ের আচার রেসিপির রন্ধন প্রণালীর ধাপগুলো থেকে ঘুরে আসা যাক।
| ক্রমিক নং | উপকরণ | পরিমাণ |
|---|---|---|
| ১ | জলপাই | ১০০০ গ্রাম |
| ২ | ভিনেগার | পরিমাণ মতো |
| ৩ | পাঁচফোড়ন গুড়া | পরিমাণ মতো |
| ৪ | জিরা গুড়া | পরিমাণ মতো |
| ৫ | ধনিয়া গুড়া | পরিমাণ মতো |
| ৬ | রাধুনী গুড়া | পরিমাণ মতো |
| ৭ | শুকনা মরিচ গুঁড়া | পরিমাণ মতো |
| ৮ | তেজপাতা | ৩-৪ টি |
| ৯ | দারুচিনি | পরিমাণ মতো |
| ১০ | সাদা এলাচ | ৪-৫ টি |
| ১১ | শুকনা মরিচ | ৪-৫ টি |
| ১২ | সরিষার তেল | পরিমাণ মতো |
| ১৩ | লবণ | স্বাদমতো |
| ১৪ | চিনি | স্বাদমতো |
" ধাপ : ১ "
" ধাপ : ১ "১। প্রথমে জলপাই গুলো কেটে বেছে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। উপরে দেয়া চিত্রের মতো করে।
" ধাপ : ২ "
" ধাপ : ২ "২। এবার চুলায় কড়াই বসিয়ে দিতে হবে। কড়াই গরম হয়ে আসলে, পরিমাণ মতো সরিষার তেল কড়াইতে ঢেলে দিতে হবে।
" ধাপ : ৪ "
" ধাপ : ৪ "৪। এবার ঢেলে দেয়া সরিষার তেল গরম হয়ে আসলে দারুচিনি, ছোট এলাচ ও শুকনা মরিচ গরম তেলে ঢেলে দিতে হবে।
" ধাপ : ৫ "
" ধাপ : ৫ "৫। এবার ওই একই তেলে গোটা পাঁচফোড়ন ঢেলে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে।
" ধাপ : ৬ "
" ধাপ : ৬ "৬। এবার গরম তেলে শুকনা মরিচ গুড়া ও হলুদ গুঁড়া ঢেলে দিয়ে নেড়ে চেড়ে নিতে হবে।
" ধাপ : ৭ "
" ধাপ : ৭ "৭। এবার নেড়েচেড়ে নেয়ার পর পরিষ্কার করে রাখা জলপাই গুলো ঢেলে দিতে হবে এবং পরিমাণ মতো মসলার গুড়া দিয়ে দিতে হবে।
" ধাপ : ৮ "
" ধাপ : ৮ "৮। এবার মসলার গুড়া দিয়ে দেয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে তাতে পরিমাণ মতো লবণ ও পরিমাণ মতো চিনি দিয়ে নেরে নিতে হবে।
" ধাপ : ৯ "
" ধাপ : ৯ "৯। এবার পরিমাণ মতো ভিনেগার দিয়ে আবারো নেড়ে চেড়ে নিতে হবে।
" ধাপ : ১০ "
" ধাপ : ১০ "১০। এবার ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে সিদ্ধ করে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের কাঙ্ক্ষিত মুখরোচক জলপাইয়ের আচার রেসিপি।
আশা করি আমার রেসিপি পোস্টটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমে জানাবেন। আজ আর নয়, দেখা হবে আগামীতে নতুন কোন পোস্ট নিয়ে।
আমি মোঃ মাহবুবুল ইসলাম লিমন। বাংলাদেশ আমার জন্মভূমি। বাংলা ভাষা আমার মাতৃভাষা। আমি এই অপরূপ বাংলার কোলে জন্ম নিয়ে নিজেকে অনেক অনেক গর্বিত মনে করি। এই বাংলায় আমার ভালো লাগে, বাংলায় চলতে, বাংলায় বলতে, বাংলায় হাসতে, বাংলায় গাইতে, বাংলায় শুনতে, আরো ভালো লাগে এই অপরুপ বাংলার প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে নিজেকে হারিয়ে যেতে দিতে। সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমাকে সহযোগিতা করবেন। আমি যেন আগামীতেও আরো অনেক সুন্দর সুন্দর পোস্ট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারি। সবাই পরিবারের সকল সদস্যকে নিয়ে ভাল থাকবেন, সুস্থ থাকবেন। এই প্রত্যাশাই সর্বদা।
বাহ্ আপনি তো আমার জিভে জল এনে দিলেন ভাই। একাই একাই জলপাই এর আচার খাচ্ছেন ভাই। আমাদেরকেও দাওয়াত দিয়েন হাহাহা। যাক জলপাই কিন্তু আমার অনেক পছন্দের আর আচার তো আরো পছন্দের। ধন্যবাদ ভাই সুন্দর ভাবে রেসিপি টি শেয়ার করার জন্য।
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
ভাইয়া আপনার জলপাইয়ের আচারের নাম শুনেই তো জিভে জল চলে আসলো। আমার কাছেও আচার খেতে খুব ভালো লাগে। এভাবে জলপাইয়ের আচার তৈরি করলে অনেক দিন রেখে খাওয়া যায়। আপনি খুব সুন্দর ভাবে আচারের রেসিপি ধাপগুলো তুলে ধরেছেন। ধন্যবাদ জিভে জল চলে আসা রেসিপি শেয়ার করার জন্য।
অনেক অনেক ধন্যবাদ আপু, আমার তৈরি জলপাইয়ের আচার রেসিপি দেখে সুন্দর মন্তব্য করে উৎসাহ দেয়ার জন্য।
আপনার মত আমারও খিচুড়ির সাথে আচার খেতে অনেক বেশি ভালো লাগে। আর আমিও যেকোনো ধরনের আচার খাবারের সাথে খুবই পছন্দ করি। আপনি আজকে তো জিভে জল আনার মত একটা রেসিপি নিয়ে আসলেন। বিশেষ করে জলপাইয়ের আচার আমার খুবই পছন্দের। কিছুদিন আগে জলপাইয়ের আচার আমাদের একটা অনুষ্ঠানে তৈরি করা হয়েছিল। তখন কিন্তু আমি অনেক মজা করে খেয়েছিলাম
আপনার রেসিপিটা আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।
আপু, প্রশংসা মূলক মন্তব্য করে উৎসাহ দেয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।
জলপাই এর আচার খেতে আমার কাছে খুব ভালো লাগে। আসলে এতো দুর্দান্ত লোভনীয় রেসিপি দেখলে খাওয়ার লোভ কন্ট্রোল করা খুবই কষ্টসাধ্য ব্যাপার হয়ে পড়ে। আজ আপনি খুব সুন্দর করে অত্যন্ত চমৎকার ভাবে জলপাই এর আচার তৈরি করেছেন। দেখে খেতে খুব ইচ্ছে করতেছে। এতো চমৎকার রেসিপি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
ঠিক বলেছেন ভাই, আচারের রেসিপি দেখলে সত্যিই জিভে জল চলে আসে। আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।
অনেকগুলো উপকরণের সমন্বয় আপনি জলপাইয়ের লোভনীয় আচার তৈরি করেছেন। জলপাইয়ের আচার তৈরির প্রতিটি ধাপের বিবরণ গুলো পড়ে এবং ফটোগ্রাফি গুলো দেখে আমার অনেক ভালো লেগেছে। সব থেকে বেশি ভালো লেগেছে জলপাইয়ের আচার তৈরির আট নাম্বার ধাপটি। অনেক সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
অনেক অনেক ধন্যবাদ ভাই, খুব সুন্দর মন্তব্য করে অনুপ্রেরণা দেয়ার জন্য।
জলপাইয়ের আচার খেতে আমার খুবই ভালো লাগে কারণ অনেক সময় মুখে রুচি না আসলে এই আচার খেলে মুখে বেশ একটু রুচি আসে। আপনার এই জলপাইয়ের মুখরোচক রেসিপিটি দেখে জিভে জল চলে আসলো। ধন্যবাদ ভাইয়া শেয়ার করার জন্য।
আপনার জলপাই আচার গুলো দেখে ভীষণ লোভনীয় লাগছে।জিভে সত্যি জল চলে আসলো।তৈরি পদ্ধতি ভীষণ চমৎকার ভাবে তুলে ধরেছেন। ধন্যবাদ সুন্দর লোভনীয় জলপাইয়ের আচার রেসিপিটি শেয়ার করার জন্য।
দিদি আচার রেসিপি দেখলে আমারও জিভে জল চলে আসে। আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।
আসলে এমন কোন লোক খুঁজে পাওয়া যাবে না যে কিনা জলপাইয়ের আচার পছন্দ করেনা। শুকনো মরিচের সাথে জলপাইয়ের কম্বিনেশন টা আহ যদি একটু টেস্ট করতে পারতাম। সত্যি বলতে ভাই আপসোস থেকে গেল 😋
যেকোনো টক মিষ্টি আচার আমার ভীষণ পছন্দ। আপনি মজার একটি আচার শেয়ার করলেন। জলপাই আচার খেতে ভীষণ ভালো লাগে। আপনি জলপাই আচারের মজার একটি রেসিপি শেয়ার করলেন ভাইয়া। আশাকরি জলপাই আচারটি খুব মজা হয়েছিল খেতে ।ধন্যবাদ ভাইয়া দারুন স্বাদের আচারের রেসিপিটি শেয়ার করার জন্য।