গান : একাকী গভীর রাতে

" আজ সোমবার - ০৯ই শ্রাবণ - ১৪৩০ বঙ্গাব্দ, ২৪,জুলাই - ২০২৩ খ্রিস্টাব্দ "

মার প্রিয় বাংলা ব্লগ এর ভাই ও বোনেরা, মুসলিম ভাই ও বোনদের জানাই আসসালামু আলাইকুম। সনাতন ধর্মালম্বী ভাই ও বোনদের জানাই আদাব এবং অন্যান্য ধর্ম অবলম্বনকারী ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।

Picsart_23-07-23_22-52-45-449.jpg

আজ আবারো ফিরে আসলাম আপনাদের মাঝে নতুন একটি গানের পোষ্ট নিয়ে। আর এই গানটি গেয়েছেন জনপ্রিয় কন্ঠশিল্পী আসিফ আকবর। একটা সময় ছিল আসিফ আকবরের গাওয়া গানগুলো এতটাই জনপ্রিয় হয়ে গিয়েছিল যে বাসা বাড়ি থেকে শুরু করে রাস্তাঘাটে এমনকি বাজারেও বড় বড় বক্সে জোরে গান বাজানো হত।

আর সে সময় আমার আসিফ আকবরের গাওয়া গান গুলো খুবই ভালো লেগেছিল। পুরনো সেই গানগুলো আজও যখন শুনি তখন অনেক অনেক ভালো লাগে। আর আমি সব সময় চেষ্টা করি আমার ভালো লাগা গানগুলো আপনাদের মাঝে তুলে ধরতে। তারই ধারাবাহিকতায় আজ আমি আসিফ আকবরের গাওয়া "একাকী গভীর রাতে"জনপ্রিয় গানটি গেয়ে শোনানোর চেষ্টা করেছি।

আশা করছি আমার গাওয়া গানটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি আমার গাওয়া গানটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের মহামূল্যবান মন্তব্যের মাধ্যমে জানিয়ে দিবেন। তো বন্ধুরা আর কথা না বাড়িয়ে চলুন আমার গাওয়া গানটি শুনে নেয়া যাক।

গানের কিছু তথ্য

শিরোনাম: একাকী গভীর রাতে
অ্যালবাম: ও পিয়া তুমি কোথায়
কণ্ঠশিল্পী: আসিফ আকবর

গানের কথা

একাকী গভীর রাতে,তোমার কথা ভেবে
কিছুতেই ঘুম চোখে আসেনা
একাকী গভীর রাতে,তোমার কথা ভেবে
কিছুতেই ঘুম চোখে আসেনা
যায় কষ্টে বুকটা ফেটে
অশ্রু আমার বাঁধা মানেনা
যায় কষ্টে বুকটা ফেটে
অশ্রু আমার বাঁধা মানেনা

একাকী গভীর রাতে,তোমার কথা ভেবে
কিছুতেই ঘুম চোখে আসেনা
যায় কষ্টে বুকটা ফেটে
অশ্রু আমার বাঁধা মানেনা
যায় কষ্টে বুকটা ফেটে
অশ্রু আমার বাঁধা মানেনা

হৃদয়ের আছে যত চাওয়া
চাইলেই হয়না তো পাওয়া
হৃদয়ের আছে যত চাওয়া
চাইলেই হয়না তো পাওয়া
সারাটা হৃদয় জুড়ে স্মৃতিরা কেঁদে মরে
পাইনা মনে শান্তনা
যায় কষ্টে বুকটা ফেটে
অশ্রু আমার বাঁধা মানেনা
যায় কষ্টে বুকটা ফেটে
অশ্রু আমার বাঁধা মানেনা

কখনো ফিরে কি পাবোনা
হারানো তোমার ঠিকানা
কখনো ফিরে কি পাবোনা
হারানো তোমার ঠিকানা
সুখের পৃথিবী ছেড়ে যদি আমি যাই সরে
শেষ দেখা দেখে কি যাবেনা
যায় কষ্টে বুকটা ফেটে
অশ্রু আমার বাঁধা মানেনা
যায় কষ্টে বুকটা ফেটে
অশ্রু আমার বাঁধা মানেনা

একাকী গভীর রাতে,তোমার কথা ভেবে
কিছুতেই ঘুম চোখে আসেনা
যায় কষ্টে বুকটা ফেটে
অশ্রু আমার বাঁধা মানেনা
যায় কষ্টে বুকটা ফেটে
অশ্রু আমার বাঁধা মানেনা

একাকী গভীর রাতে,তোমার কথা ভেবে
কিছুতেই ঘুম চোখে আসেনা
যায় কষ্টে বুকটা ফেটে
অশ্রু আমার বাঁধা মানেনা
যায় কষ্টে বুকটা ফেটে
অশ্রু আমার বাঁধা মানেনা



আশা করি আমার গানের পোস্টটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমে জানাবেন। আজ আর নয়, দেখা হবে আগামীতে নতুন কোন পোস্ট নিয়ে।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkPKDYqZPTyz3HQnPBAZYA84k8k89ixkhuUsFjZkgWkC1gjU36M1oU8J7FbJUoPMtjB5EHLD1usXZox8d6boJGJdTa7jANjx37k.png
আমি মোঃ মাহবুবুল ইসলাম লিমন। বাংলাদেশ আমার জন্মভূমি। বাংলা ভাষা আমার মাতৃভাষা। আমি এই অপরূপ বাংলার কোলে জন্ম নিয়ে নিজেকে অনেক অনেক গর্বিত মনে করি। এই বাংলায় আমার ভালো লাগে, বাংলায় চলতে, বাংলায় বলতে, বাংলায় হাসতে, বাংলায় গাইতে, বাংলায় শুনতে, আরো ভালো লাগে এই অপরুপ বাংলার প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে নিজেকে হারিয়ে যেতে দিতে। সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমাকে সহযোগিতা করবেন। আমি যেন আগামীতেও আরো অনেক সুন্দর সুন্দর পোস্ট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারি। সবাই পরিবারের সকল সদস্যকে নিয়ে ভাল থাকবেন, সুস্থ থাকবেন। এই প্রত্যাশাই সর্বদা।

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

3q52Dkr5nBe3kDiHrk4F3qdzX6E5VuVcCcF7TDQDco37AUsMDxK7aJ1uasvrAaBSP6D1NgNuBSX2m.gif

3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeSsa63mzHQexuvWRDgxAQmHZjMKhFaYGe2ubQmiC33SnsVy3TGA7BbZJiqfXWxLCKhiShcGVU.png

Picsart_22-12-06_06-32-35-909.png

Sort:  
 3 years ago 

ভাইয়া আপনি খুব সুন্দর একটি গান কাভার করেছেন। আপনার কন্ঠে গানটি শুনে আমার কাছে খুব ভালো লেগেছে।আসিফের গান গুলো সেই ছোটবেলায় শুনতাম। আজ আপনার কন্ঠে গানটি শুনে আমি মুগ্ধ হয়ে গেলাম। আপনার গানের গলা খুবই সুন্দর। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি গান আমাদেরকে উপহার দেওয়ার জন্য।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

আসিফ আকবরের গাওয়া দারুন একটা গান কভার করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। ছোটবেলাতে এই গানটা প্রচুর পরিমাণে শুনতাম আপনার কন্ঠে গানটা শুনে খুবই ভালো লাগলো।

 3 years ago 

আমারও এই গানটি খুব ভালো লাগে তাই আপনাদের মাঝে পরিবেশন করেছি। আপনার কাছে ভালো লেগেছে এজন্য অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

একটা সময়ের অনেক জনপ্রিয় একটি গান ছিল এটি। খুব কম সংখ্যক লোক রয়েছে এই গানটি শুনে নাই।আর আমি নিজেও অনেক শুনতাম। ধন্যবাদ আপনাকে খুব চমৎকার একটি গান আমাদের মাঝে গেয়ে শেয়ার করার জন্য।

 3 years ago 

ভাই আমারও এই গানটি এক সময় খুবই শোনা হত। এখনো মাঝে মাঝে গানটি শুনি। আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

আসলে আসিফ আকবরের গানগুলো আমিও বেশিরভাগ সময় শুয়ে থাকি। আসিফ আকবরের সেই পুরনো গানগুলো আমারও অনেক বেশি পছন্দের। আপনি আসিফ আকবরের গাওয়া একাকী গভীর রাতে গানটা খুব সুন্দর করে কভার করেছেন এবং আমাদের মাঝে ভাগ করে নিয়েছেন। আপনার কন্ঠে এই গানটা শুনে মনটা ভরে গেল ভাই। আপনার কন্ঠে গানগুলো শুনতে আমি সব সময় খুব পছন্দ করি। পরবর্তীতে ও অপেক্ষায় থাকলাম গান শোনার জন্য।

 3 years ago 

ভাই আমারও এই গানটি খুবই পছন্দের একটি গান।তাই আপনাদের গেয়ে শোনানোর চেষ্টা করেছি। আপনার কাছে ভালো লেগেছে এজন্য অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

চমৎকার একটি গান করলেন আপনি আসিফ আকবরের আপনার গানটি শুনে স্কুল লাইফের একটা খুব সুন্দর মজার ঘটনা মনে পড়ে গেল। আমার এক বান্ধবী ছিল মিনা সে আবার আসিফ আকবরের খুবই ভক্ত ছিল। নতুন নতুন অ্যালবাম বের হলে সে বাজার থেকে খুঁজে অ্যালবামটি কিনে নিতো এবং বড় বড় সাইজের আসিফ আকবরের ছবি গুলো কিনে তার রুমে টাঙ্গিয়ে রাখত। মনে হয় সেই মনে মনে প্রেমে পড়ে গেছিল হি হি হি। বরাবরের মতো আজকেও আপনি খুব সুন্দর গেয়েছেন এবং আমাদের সাথে কভার করে শেয়ার করলেন ধন্যবাদ।

 3 years ago 

আপু প্রেম এমন একটা জিনিস কখন যে কার মনে জায়গা করে নিবে তা বলা বড় মুশকিল। আসিফ আকবর বরাবরই খুব সুন্দর গান গায়, তাই হয়তো আপনার বান্ধবী মিনা আসিফের প্রেমে পড়ে গিয়েছিল। আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ আপু।

 3 years ago 

ভাইয়া আপনার গান যত শুনি ততই মুগ্ধ হয়ে যাই। আপনি কিন্তু দারুণ গান করেন। আজকের এই গানটি অনেক সুন্দর হয়েছে। অনেক সুন্দর ভাবে গান গেয়ে সবার মাঝে উপস্থাপন করেছেন এজন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে।

 3 years ago 

আপু, আমার গাওয়া গান শুনে আপনি মুগ্ধ হয়েছেন এর চেয়ে বড় প্রাপ্তি আর কিছুই নেই। প্রশংসা মূলক মন্তব্য করে আমাকে উৎসাহ দেয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

একাকী গভীর রাতে এই গানটি আমার অনেক প্রিয়।আসিফ আকবরের এই গান আমি অনেকবার শুনেছি। সত্যি বলতে গানটি শুনলে অনেক ভালোই লাগে। আপনার কন্ঠে গানটি শুনে অনেক ভালো লাগলো। আপনি মাঝেমধ্যে খুব সুন্দর সুন্দর গান গেয়ে থাকেন আমাদের মাঝে। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে গানটি আমাদের মাঝে কভার করার জন্য।

 3 years ago 

আপু গান গাইতে আমার কাছে খুবই ভালো লাগে। তাই চেষ্টা করি আপনাদের মাঝে গান গেয়ে শোনানোর। আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

পুরনো গানগুলো মাঝে মাঝেই আমার ও শুনতে খুব ভালো লাগে।আপনার কণ্ঠে গানটি শুনে খুব ভালো লাগলো।আসলে পুরনো দিনের গানগুলো বেশ জনপ্রিয় এবং কিছুটা জীবন্ত ও বাস্তবধর্মী ছিল।কিন্তু এখনকার গানে তা খুঁজে পাওয়া যায় না, ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

ঠিক বলেছেন আপু, আগেকার গানগুলো অনেক প্রাণবন্ত ছিল,যা শুনলে মন ভরে যায়। যাই হোক আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

আপনার গান শুনলে মুগ্ধ হবে না এরকম মানুষ থাকবে বলে আমি মনে করি না। যে আপনার কন্ঠে এরকম সুন্দর গান শুনবে সে ই অনেক বেশি মুগ্ধ হবে। আমার তো ইচ্ছে করছে বারবার শুনতে আপনার কন্ঠে গাওয়া এই গানটি। আপনার গানগুলো আমি খুবই পছন্দ করি। এই গানটা কিন্তু অনেক বেশি জনপ্রিয় ছিল আগে। মাঝে মাঝে আগে এমনিতে শোনা হত। তবে আপনার কন্ঠে শুনে সব থেকে বেশি ভালো লেগেছে।

 3 years ago 

আপু আমার গাওয়া গানটি শুনে খুব সুন্দর মন্তব্য করেছেন যা পড়ে খুব খুশি হলাম। আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 62546.27
ETH 1774.38
USDT 1.00
SBD 0.38