প্রিয় মানুষটির সাথে কুয়াকাটায় একদিন
আমার প্রিয় বাংলা ব্লগ এর ভাই ও বোনেরা, মুসলিম ভাই ও বোনদের জানাই আসসালামু আলাইকুম। সনাতন ধর্মালম্বী ভাই ও বোনদের জানাই আদাব এবং অন্যান্য ধর্ম অবলম্বনকারী ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।
আজ আবারো ফিরে আসলাম আপনাদের মাঝে নতুন একটি পোষ্ট নিয়ে। আর আজকের পোস্ট হচ্ছে প্রিয় মানুষটির সাথে কুয়াকাটায় কাটানো সুন্দর মুহূর্তকে কেন্দ্র করে। গত ২০২২ সালের ঠিক এই দিনে আমি ও আমার অর্ধাঙ্গিনী কুয়াকাটায় গিয়ে খুবই সুন্দর সময় অতিবাহিত করেছিলাম। আজ দুজনে মিলে ঠিক এই দিনের কথা মনে করে গল্প করছিলাম আর আমাদের কুয়াকাটায় কাটানো সময়টুকু মনে করার জন্য মোবাইল ফোনের গ্যালারিতে গিয়ে ছবিগুলো দেখছিলাম। তাই ভাবলাম আমাদের কাটানো সুন্দর সময় টুকু আপনাদের মাঝে না হয় ভাগ করে নেই।
যদিও বা আমাদের দুজনের কুয়াকাটা যাওয়ার কোন কথাই ছিল না, তবে সদরঘাটে বেড়াতে গিয়ে আমি হঠাৎ করেই মনস্থির করে ফেলি কুয়াকাটায় ভ্রমণের জন্য। আর সেই সময় ভ্রমণ সঙ্গী হিসেবে ছিল আমার প্রিয় বাইকটি ও আমার প্রিয় মানুষটি। মূলত আমরা বাইক ভ্রমণে কুড়িগ্রাম থেকে পদ্মা সেতু দেখার উদ্দেশ্যে বেরিয়েছিলাম। তবে শেষ পর্যন্ত আমাদের গন্তব্যস্থল শুধু পদ্মা সেতু নয় বরং পটুয়াখালীর কুয়াকাটা পর্যন্ত গড়িয়েছিল। আর সেই সময়টুকু আমাদের কতটা সুন্দরভাবে কেটেছে তাই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি।
উপরের ছবিতে যাকে দেখা যাচ্ছে এই হচ্ছে আমার প্রিয় মানুষটি। যাকে নিয়ে আমি বছরের পর বছর সংসার করে চলেছি। হাসি, কান্না আর খুনসুটি নিয়ে আমাদের বেশ ভালই দিন কেটে যাচ্ছে। আমাদের দুজনের ভালোবাসা এতটাই বেশি তা হয়তো বলে বোঝানো সম্ভব নয়। আর এই ভালোবাসার কারণে আমরা দুজনে কখনো কোনদিন দুই মিনিট কথা না বলে থাকতে পারিনি। যতই আমাদের মাঝে মনোমালিন্য হোক না কেন আমরা কখনোই কথা বন্ধ করে থাকতে পারিনা। আর সেই ভালোবাসার মানুষকে নিয়ে যখন আমি কুয়াকাটায় ভ্রমনে গিয়েছিলাম তখনকার সময়টুকু সত্যিই খুব উপভোগ করেছিলাম।
যদিও বা আমরা কুয়াকাটায় খুব অল্প সময়ের জন্য অবস্থান করেছিলাম। তবে সেখানে কাটানো সুন্দর মুহূর্তটুকু আমাদের সারা জীবন মনে থাকবে। প্রথম যখন কুয়াকাটায় সমুদ্র সৈকতের সামনে গিয়ে দাঁড়িয়েছিলাম, তখন সমুদ্রের গর্জন শুনে আমাদের কাছে ভীষণ ভালো লেগেছিল। আর সেই সময় সমুদ্র বন্দরে ৪ নম্বর বিপদ সংকেত চলছিল। যার কারণে সমুদ্রের গর্জন ছিল অনেক অনেক বেশি। আমরা দুজনে মিলে ৪ নম্বর বিপদ সংকেতকে উপেক্ষা করে সমুদ্রের পানিতে নেমে পড়েছিলাম। তবে শুধু আমরা নই সেখানে আসা অগণিত পর্যটকেরা সকলেই সমুদ্রের পানিতে নেমে গোসল করছিল এবং সুন্দর সময় কাটাচ্ছিল।
আমরা যখন সমুদ্রের পানিতে নেমেছিলাম তখন সমুদ্রের ঢেউ আমাদের গায়ে এসে ভীষণ জোরে ধাক্কা দিচ্ছিল, আর সেই ধাক্কায় আমরা গড়িয়ে গড়িয়ে সমুদ্রের কিনারার দিকে চলে যাচ্ছিলাম। আর সেই মুহূর্তটুকু আমাদের কাছে এতটাই ভালো লেগেছিল, যা মনে করলে আবারও সেখানে যেতে ইচ্ছে করে। ঢেউয়ের তালে তালে আমরা দুজনে মিলে বেশ কয়েক ঘন্টা সময় অতিবাহিত করেছিলাম। আমরা ভাবতেও পারিনি কুয়াকাটায় কাটানো সুন্দর সময় টুকু আমাদের এতটাই ভালো লাগবে।
আমার প্রিয় মানুষটিকে নিয়ে আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করেছি। আর এই ভ্রমণের সবচেয়ে সুন্দর মুহূর্ত হচ্ছে কুয়াকাটায় কাটানো সুন্দর মুহূর্তটুকু। যা আজও স্মৃতির পাতায় স্মরণীয় হয়ে রয়েছে। তবে এই সুন্দর সময় টুকু আরো সুন্দর হতো যদি আমার ছেলে ও মেয়ে দুজন আমাদের পাশে থাকতো। যেহেতু আমি বাইকে ভ্রমণ করি সেহেতু আমার ছোট ছোট ছেলে ও মেয়েকে কখনোই আমি সাথে নিতে পারি না। যদি আমার প্রিয় মানুষটির সাথে আমার ছেলে ও মেয়েকেও সাথে পেতাম তাহলে সময়টুকু আমার কাছে আরও বেশি ভালো লাগতো।
আশা করি আমার পোস্টটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমে জানাবেন। আজ আর নয়, দেখা হবে আগামীতে নতুন কোন পোস্ট নিয়ে।
আমি মোঃ মাহবুবুল ইসলাম লিমন। বাংলাদেশ আমার জন্মভূমি। বাংলা ভাষা আমার মাতৃভাষা। আমি এই অপরূপ বাংলার কোলে জন্ম নিয়ে নিজেকে অনেক অনেক গর্বিত মনে করি। এই বাংলায় আমার ভালো লাগে, বাংলায় চলতে, বাংলায় বলতে, বাংলায় হাসতে, বাংলায় গাইতে, বাংলায় শুনতে, আরো ভালো লাগে এই অপরুপ বাংলার প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে নিজেকে হারিয়ে যেতে দিতে। সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমাকে সহযোগিতা করবেন। আমি যেন আগামীতেও আরো অনেক সুন্দর সুন্দর পোস্ট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারি। সবাই পরিবারের সকল সদস্যকে নিয়ে ভাল থাকবেন, সুস্থ থাকবেন। এই প্রত্যাশাই সর্বদা।
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
প্রিয় মানুষদের সাথে সুন্দর সময় কাটানোর অনুভূতি অনেক সুন্দর হয়।আপনি আপনার প্রিয় মানুষ এর সাথে অনেক সুন্দর একটি দিন অতিবাহিত করেছিলেন সেটা মনে করে ভাল লাগছে আপনাদের।আপনাদের দুজনেরব্জন্য অনেক দোয়া রইলো ভাই এভাবে আজীবন একে অন্যর সুখ দুঃখ পাশে থাকেন শুভ কামনা রইলো।
আপনার দোয়া মহান আল্লাহতাআলা কবুল করুক ভাই, আমরা দুজনে মিলে যেন সুখে দুখে একসাথে জীবনটা পাড়ি দিতে পারি। আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।
এমন সুন্দর মুহূর্ত তো পরিবারের মানুষের সাথে প্রিয় মানুষের সাথে কাটাতে অনেক ভালো লাগে। আপনি ভাবিকে নিয়ে অনেক মজা করলেন কুয়াকাটা সমুদ্রে ফটোগ্রাফি গুলো খুব সুন্দর হয়েছে। খুব সুন্দর সময় কাটালেন এবং আমাদের সাথে শেয়ার করলে বিষয়টি বেশ ভালো লাগলো।পরিবারের সবার জন্য শুভকামনা রইল।
আপু কুয়াকাটায় গিয়ে আমরা দুজনে মিলে খুবই সুন্দর সময় অতিবাহিত করেছিলাম। আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।