হাঁসের মাংসের মজাদার রেসিপি

" আজ বুধবার - ১৬ই ফাল্গুন - ১৪২৯ বঙ্গাব্দ, ০১ মার্চ - ২০২৩ খ্রিস্টাব্দ "

মার প্রিয় বাংলা ব্লগ এর ভাই ও বোনেরা, মুসলিম ভাই ও বোনদের জানাই আসসালামু আলাইকুম। সনাতন ধর্মালম্বী ভাই ও বোনদের জানাই আদাব এবং অন্যান্য ধর্ম অবলম্বনকারী ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।

Picsart_23-03-01_03-17-04-799.jpg

আজ আবারো ফিরে আসলাম আপনাদের মাঝে নতুন একটি রেসিপি পোস্ট নিয়ে। আর এই রেসিপি হচ্ছে হাঁসের মাংসের মজাদার রেসিপি। হাঁসের মাংস খেতে আমার কাছে খুবই ভালো লাগে। তবে হাঁসের মাংস প্রসেসিং করা খুবই কষ্টসাধ্য বলে সব সময় তেমন একটা খাওয়া হয় না। যেহেতু আমার অর্ধাঙ্গিনী চাকুরীজীবী তাই তার সময় সুযোগ মতো আমি হাঁসের মাংস খাওয়ার বায়না ধরে বসি। এই তো কিছুদিন আগে আমার অর্ধাঙ্গিনীকে বললাম আমার হাঁসের মাংস খাওয়ার ভীষণ ইচ্ছে হয়েছে। তখন সে বলল তার স্কুলের পাশে একজন বিধবা মহিলা আছে, সে অনেকগুলো হাঁস লালন পালন করে। সেখানে বলে যদি ভালো মানের হাস পাওয়া যায়। তবে সে হাঁসের মাংস খাওয়াবে।

তাই আমার অর্ধাঙ্গিনী স্কুলে গিয়ে সেই মহিলাকে ডেকে ভালো মানের হাঁস আছে কিনা জিজ্ঞেস করাতেই সে বলেছিলো,তার কাছে বিক্রি করার মত ভালো মানের হাঁস আছে। আমার অর্ধাঙ্গিনী স্কুলে থাকা অবস্থায় সে বড়সড়ো একটি হাঁস নিয়ে এসে দিয়েছিল। আর এই হাসটির মূল্য ছিল ৫০০ টাকা। আমার অর্ধাঙ্গিনী কোন প্রকার দামাদামি না করেই কিনে নিয়ে এসেছিল। হাঁসটি সাইজে অনেক বড় এবং প্রচুর তেলও ছিল। তাই খেতেও বেশ দারুন লেগেছিল।

হাঁসটি পুরনো হাঁস ছিল বলে তার মধ্যে ছোট ছোট পালক একদম ছিল না বললেই চলে। তাই আমার অর্ধাঙ্গিনীরও খাটুনি একটু কম হয়েছিল। তো বন্ধুরা, আমি কিভাবে এই হাঁসের মাংস রান্না করেছি তার প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি। তো চলুন আমার রন্ধন প্রণালীর ধাপগুলো থেকে ঘুরে আসা যাক।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkPu9GeMSmoUEZhF7e8ybxjzW2V7SfHpdazuSFrfL8L5qXnYBPCExPv4ysKR4zPgv1LUiXYjQUwrRiFdCMrRbe6Qjhaj3H9A7rE.png

Picsart_23-03-01_03-25-16-190.png

ক্রমিক নংউপকরণপরিমাণ
হাঁস১ টি
পেঁয়াজ৬ টি
রাধুনী মাংসের মসলা১৫ গ্রাম
আদা বাটা১ চা চামচ
রসুন বাটা১ চা চামচ
জিরা বাটা১ চা চামচ
সয়াবিন তেলপরিমাণ মতো
লবণস্বাদ মতো

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iPEe61cr8zPiuLbbLrV6hCS5Y9GvSFzaYeErWpQi9kKkRkpR1pFLnUPNS4ZGjUJ6LeaMTPeSdyp.png

" ধাপ : ১ "

IMG_20230301_030159.jpg

IMG_20230301_023349.jpg

১।
প্রথমে হাঁস টি গরম পানির সাহায্যে পালকগুলো পরিষ্কার করে, আগুনে পুড়ে নিতে হবে। এবং ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে, উপরে দেয়া চিত্রের মত করে।

" ধাপ : ২ "

IMG_20230301_024315.jpg

IMG_20230301_024339.jpg

২।
এবার পেঁয়াজ গুলোর খোসা ছাড়িয়ে, কুচি করে কেটে নিতে হবে।

" ধাপ : ৩ "

IMG_20230301_024406.jpg

IMG_20230301_024437.jpg

৩।
এবার চুলায় কড়াই বসিয়ে দিতে হবে। কড়াই গরম হয়ে আসলে, পেঁয়াজ কুঁচি গুলো কড়াইতে ছেড়ে দিয়ে চামচের সাহায্যে ভালোভাবে নেড়ে চেড়ে হালকা ভেজে নিতে হবে।

" ধাপ : ৪ "

IMG_20230301_024458.jpg

IMG_20230301_024536.jpg

৪।
এবার পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেলে, পরিমাণ মতো সয়াবিন তেল কড়াইতে ঢেলে দিয়ে পেঁয়াজ কুচি গুলোকে বাদামী রং করে ভেজে নিতে হবে।

" ধাপ : ৫ "

IMG_20230301_024605.jpg

IMG_20230301_023421.jpg

৫।
এবার পেঁয়াজগুলো বাদামী রঙের ভাজা হয়ে গেলে, এক কাপ পরিমাণ পানি কড়াইতে ঢেলে দিতে হবে। পানি গরম হয়ে আসলে উপকরণে নেয়া সকল মসলা কড়াইতে ছেড়ে দিয়ে, চামচের সাহায্যে ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে।

" ধাপ : ৬ "

IMG_20230301_024647.jpg

IMG_20230301_024712.jpg

৬।
এবার মাংস পানি কিছুক্ষণ কষানো হয়ে গেলে, টুকরো করে নেয়া হাঁসের মাংসগুলো কড়াইতে ছেড়ে দিতে হবে। তারপর চামচের সাহায্যে ভালোভাবে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত মসলা পানি গুলো কমিয়ে না আসে।

" ধাপ : ৭ "

IMG_20230301_023448.jpg

IMG_20230301_063750.jpg

৭।
এবার মসলা পানি গুলো কমিয়ে আসলে, আবারো পরিমাণ মতো পানি কড়াইতে ঢেলে দিয়ে কষিয়ে নিতে হবে। এভাবে আমি আরো মাংসগুলোকে কষিয়ে নিয়েছিলাম

" ধাপ : ৮ "

IMG_20230301_062902.jpg

IMG_20230301_023803.jpg

৮।
যদিও বা আমি এখানে হাঁসের মাংসগুলোকে দুইবার কষিয়ে দেখিয়েছি। এভাবে মোট তিন বার কষানোর পরে আমার রেসিপিটি তৈরি হয়ে গেছে। হাঁসের মাংস যত কষিয়ে কষিয়ে ভুনা করা যায় ততই স্বাদ লাগে। রেসিপিটি তৈরি হয়ে গেলে আমি আমার ইচ্ছামত সাজিয়ে পরিবেশনের জন্য তৈরি করে নিয়েছি।

আশা করি আমার পোস্ট আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমে জানাবেন। আজ আর নয়, দেখা হবে আগামীতে নতুন কোন পোস্ট নিয়ে।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkPKDYqZPTyz3HQnPBAZYA84k8k89ixkhuUsFjZkgWkC1gjU36M1oU8J7FbJUoPMtjB5EHLD1usXZox8d6boJGJdTa7jANjx37k.png
আমি মোঃ মাহবুবুল ইসলাম লিমন। বাংলাদেশ আমার জন্মভূমি। বাংলা ভাষা আমার মাতৃভাষা। আমি এই অপরূপ বাংলার কোলে জন্ম নিয়ে নিজেকে অনেক অনেক গর্বিত মনে করি। এই বাংলায় আমার ভালো লাগে, বাংলায় চলতে, বাংলায় বলতে, বাংলায় হাসতে, বাংলায় গাইতে, বাংলায় শুনতে, আরো ভালো লাগে এই অপরুপ বাংলার প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে নিজেকে হারিয়ে যেতে দিতে। সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমাকে সহযোগিতা করবেন। আমি যেন আগামীতেও আরো অনেক সুন্দর সুন্দর পোস্ট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারি। সবাই পরিবারের সকল সদস্যকে নিয়ে ভাল থাকবেন, সুস্থ থাকবেন। এই প্রত্যাশাই সর্বদা।

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

3q52Dkr5nBe3kDiHrk4F3qdzX6E5VuVcCcF7TDQDco37AUsMDxK7aJ1uasvrAaBSP6D1NgNuBSX2m.gif

3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeSsa63mzHQexuvWRDgxAQmHZjMKhFaYGe2ubQmiC33SnsVy3TGA7BbZJiqfXWxLCKhiShcGVU.png

Picsart_22-12-06_06-32-35-909.png

Sort:  
 3 years ago 

মজাদার হাঁসের মাংসের রেসিপি দেখে জিভে প্রায় জল চলে এলো। দেখে বোঝা যাচ্ছে খেতে অনেক সুস্বাদু হয়েছে। রেসিপি কালার টি দেখতে অনেক সুন্দর লাগছে। হাঁসের মাংসের রেসিপি প্রতিটি ধাপ আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

সত্যিকার অর্থেই হাঁসের মাংসের রেসিপি খেতে খুব খুব মজার হয়েছিল। আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

হাঁসের মাংসের মজাদার রেসিপি দেখে তো মিতা লোভ সামলাতে পারলাম না। হাঁসের মাংস খেতে ভীষণ সুস্বাদু লাগে। চমৎকার একটি রেসিপি পোষ্ট শেয়ার করেছেন। ধন্যবাদ আপনাকে মিতা।

 3 years ago 

মিতা, লোভ সামলাতে না পারলে আমার বাসায় চলে আসুন, আবারো নতুন করে হাঁসের মাংসের মজাদার রেসিপি তৈরি করে খাওয়াবো। আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

হাঁসের গোশত খুবই সুস্বাদু একটি খাবার। হাঁসের গশতের সাথে গরম গরম চালের রুটি খেতে বেশ মজাই লাগে। আপনার রান্নাটি কিন্তু দেখতে খুবই লোভনীয় দেখাচ্ছে ভাই। আপনি খুব সুন্দর করে ধাপে ধাপে হাঁসের মাংস রান্নার প্রক্রিয়াটি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনাকে অনেক ধন্যবাদ।

 3 years ago 

ঠিক বলেছেন ভাই, হাঁসের মাংসের সাথে চালের রুটি খেতে দারুন মজা লাগে। আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago (edited)

ভাইয়া হাসের মাংসের রেসিপি দেখে ভীষণ লোভনীয় লাগছে। হাঁসের মাংস সব সময় খেতে খুব ভালো লাগে। হাঁসের মাংস দিয়ে রুটি দিয়ে খেতে বেশ ভালো লাগে। ঠিক বলেছেন ভাইয়া হাঁসের মাংস যত কষানো হয় খেতে ততই ভালো লাগে। কষানোর মধ্যেই মাংসর মজা বৃদ্ধি পায়।

 3 years ago 

আপু, আমিও এটি জানি হাঁসের মাংস যত কষানো যায় ততই তার স্বাদ বৃদ্ধি পায়। অনেক সুন্দর মন্তব্য করেছেন এজন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

ভাইয়া আপনার রেসিপি বেশ লোভনীয় লাগছে। হাঁসের মাংস আপনি খুব মজা করে রান্না করলেন। রান্নার ধাপগুলো খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন, খুব ভাল লেগেছে। শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ। হাঁসের মাংস দিয়ে চালের রুটি,ভুনা খিচুড়ি খুব মজার হয় খেতে।

 3 years ago 

আপু ঠিক বলেছেন, ভুনা খিচুড়ি ও রুটির সাথে হাঁসের মাংসের তুলনাই হয় না। খুব সুন্দর মন্তব্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

ঠিকই বলেছেন হাঁসের মাংস প্রসেসিং করা একটু কষ্টসাধ্য। কিন্তু খেতে খুবই সুস্বাদু। আপনার রেসিপি দেখে তো খেতে ইচ্ছে করছে। দেখে বোঝা যাচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছে পরিবেশন টাও খুব লোভনীয় ছিল। ধন্যবাদ আপনাকে সুস্বাদু ও লোভনীয় একটি রেসিপি শেয়ার করার জন্য।

 3 years ago 

আপু, হাঁসের মাংসের মজাদার রেসিপি শুধু দেখতে সুস্বাদু ও লোভনীয় নয় খেতেও অনেক অনেক মজার হয়েছিল। যার স্বাদ আজও আমার মুখে লেগে রয়েছে। আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

হাঁসের মাংস আমার খুব প্রিয়। আপনি খুব সুন্দর করে হাঁস মাংস রেসিপি তৈরি করেছেন দেখে খুব ভালো লাগলো। আপনার রন্ধন প্রক্রিয়া বেশ দুর্দান্ত হয়েছে । মসলার আইটেম আরো কিছু বাড়িয়ে দিলে খেতে আর মজাদার এবং সুস্বাদু হতো। এত সুন্দর রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 years ago 

ভাই আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

হাঁসের মাংসের মজাদার রেসিপি তৈরি করেছেন।দেখত খুব অসাধারণ ও লোভনীয় লাগছে। কালারটা খুব চমৎকার।আমার কাছে ভীষণ ভালো লেগেছে। এত সুস্বাদু একটি রেসিপি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 3 years ago 

ভাই, হাঁসের মাসের কালারটা শুধু চমৎকার নয় খেতেও খুবই সুস্বাদু হয়েছিল। আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

 3 years ago 

অতি সুস্বাদু ও লোভনীয় একটা রেসিপি, আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে আমার খুবই ভালো লেগেছে যেহেতু হাঁসের মাংস আমার খুবই প্রিয় তাই আপনার রান্না টা আমি খুব মনোযোগ সহকারে দেখার চেষ্টা করলাম। প্রয়োজনে উপকরণগুলো আপনি খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন দেখে বুঝতে পারলাম যে আপনার রান্নার সু দক্ষতা।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ ভাই, সুন্দর মন্তব্য করে আমাকে অনুপ্রেরণা দেয়ার জন্য।

 3 years ago 

হাঁসের মাংস আমার সত্যিই অনেক বেশি প্রিয় । আপনার কিনে আনা হাঁসটির মূল্য ৫০০ টাকা নিয়েছিল আর আমাদের এইখানে মোটামুটি ৪০০ টাকায় বড়সড় হাঁস পাওয়া যায়। পুরনো হাঁস হলে ছোট ছোট পালক থাকার সম্ভবনা থাকে না এটা ঠিক বলেছেন। হাঁসের মাংসের রেসিপিটি খুবই সুন্দর করে উপস্থাপন করেছেন যা দেখে বেশ ভালো লাগলো। আমরাও হাঁসের মাংস রান্না করার সময় অনেকটা এরকম ভাবেই রান্না করে থাকি।

 3 years ago 

ভাই আমাদের এদিকে বড় হাঁস কিনতে গেলেই ৫০০ টাকার কমে কখনোই হয় না। তবে ছোট ছোট হাঁস গুলো ৪০০ টাকা করে পাওয়া যায়। আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.097
BTC 64114.13
ETH 1842.38
USDT 1.00
SBD 0.38