গান : চুমকি চলেছে একা পথে

" আজ বুধবার - ১৮ই শ্রাবণ - ১৪৩০ বঙ্গাব্দ, ০২,আগস্ট - ২০২৩ খ্রিস্টাব্দ "

মার প্রিয় বাংলা ব্লগ এর ভাই ও বোনেরা, মুসলিম ভাই ও বোনদের জানাই আসসালামু আলাইকুম। সনাতন ধর্মালম্বী ভাই ও বোনদের জানাই আদাব এবং অন্যান্য ধর্ম অবলম্বনকারী ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।

Picsart_23-08-02_18-37-09-233.jpg

আজ আবারো ফিরে আসলাম আপনাদের মাঝে নতুন একটি গানের পোষ্ট নিয়ে। আজ সকাল থেকে প্রচন্ড গরম পড়েছিল, আর বিকেল হতে হতেই আকাশে কালো মেঘ দেখা দিয়েছিল। আমরা ভেবেছিলাম এই বুঝি বৃষ্টি শুরু হবে। কিন্তু কই বৃষ্টির দেখা তো আর মিলল না। তবে হ্যাঁ আকাশ মেঘলা থাকার কারণে আবহাওয়াটা একটু ঠান্ডা ঠান্ডা অনুভব হচ্ছে। এখনো বাইরে হালকা বাতাস বইছে রাতে বৃষ্টি হতেও পারে। তবে গরমের তীব্রতা কিছুটা কমেছে দেখে আমার কাছে খুবই ভালো লাগছে। কেননা গরম আমার একদমই সহ্য হয় না। মনে হচ্ছে যদি মুষলধারে বৃষ্টি নামতো তাহলে খুবই ভালো হতো। তাহলে ভ্যাপসা গরম থেকে কিছুটা স্বস্তি পাওয়া যেত।

যাইহোক, আজ আমি খুবই জনপ্রিয় একজন কণ্ঠশিল্পী খুরশিদ আলমের গাওয়া একটি জনপ্রিয় গান উপস্থাপন করতে যাচ্ছি। আর এই গানটি বাংলা ছায়াছবিতেও ব্যবহার করা হয়েছে। খুরশিদ আলমের গাওয়া এই গানটি আমার কাছে খুবই ভালো লাগে। তাই আমার ভালো লাগা গানটি আপনাদের মাঝে উপস্থাপন করছি। আশা করছি আমার গাওয়া গানটি আপনাদের কাছে ভালো লাগবে। তো বন্ধুরা চলুন দেরি না করে আমার গাওয়া গানটি শুনে নেয়া যাক।

গানের কিছু তথ্য

গান : চুমকি চলেছে একা পথে
গায়ক : খুরশিদ আলম
লিরিক্স : আলম খান

গানের কথা

চুমকি চলেছে একা পথে

সঙ্গী হলে দোষ কি তাতে?

হার মেনেছে দিনের আলো

রাগলে তোমায় লাগে আরও ভালো

চুমকি চলেছে একা পথে

আরে, সঙ্গী হলে দোষ কি তাতে?

হার মেনেছে দিনের আলো

রাগলে তোমায় লাগে আরও ভালো

চুমকি চলেছে একা পথে

মুখেতে গালি, মিঠা মিঠা হেঁয়ালি

যত খুশি গালাগালি করো, লাগে ভালো

মুখেতে গালি, মিঠা মিঠা হেঁয়ালি

যত খুশি গালাগালি করো, লাগে ভালো

আমাকে সাথে নিয়ে চলো না

মিষ্টি করে তুমি বলো না

তোমাকে যে আমি ভালোবাসি

চুমকি চলেছে একা পথে

আরে, সঙ্গী হলে দোষ কি তাতে?

হার মেনেছে দিনের আলো

রাগলে তোমায় লাগে আরও ভালো

চুমকি চলেছে একা পথে

ও টাঙ্গেওয়ালি, হাত করো খালি

চাবুক রেখে আমার হাত ধরো, সেই ভালো

ও টাঙ্গেওয়ালি, হাত করো খালি

চাবুক রেখে আমার হাত ধরো, সেই ভালো

একা একা এই পথে চলো না

আর কারও নজরে পড়ো না

তাহলে যে মরে যাবো আমি

চুমকি চলেছে একা পথে

আরে, সঙ্গী হলে দোষ কি তাতে?

হার মেনেছে দিনের আলো

রাগলে তোমায় লাগে আরও ভালো

চুমকি চলেছে একা পথে

সঙ্গী হলে দোষ কি তাতে?

হার মেনেছে দিনের আলো

রাগলে তোমায় লাগে আরও ভালো

চুমকি চলেছে একা পথে



আশা করি আমার গানের পোস্টটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমে জানাবেন। আজ আর নয়, দেখা হবে আগামীতে নতুন কোন পোস্ট নিয়ে।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkPKDYqZPTyz3HQnPBAZYA84k8k89ixkhuUsFjZkgWkC1gjU36M1oU8J7FbJUoPMtjB5EHLD1usXZox8d6boJGJdTa7jANjx37k.png
আমি মোঃ মাহবুবুল ইসলাম লিমন। বাংলাদেশ আমার জন্মভূমি। বাংলা ভাষা আমার মাতৃভাষা। আমি এই অপরূপ বাংলার কোলে জন্ম নিয়ে নিজেকে অনেক অনেক গর্বিত মনে করি। এই বাংলায় আমার ভালো লাগে, বাংলায় চলতে, বাংলায় বলতে, বাংলায় হাসতে, বাংলায় গাইতে, বাংলায় শুনতে, আরো ভালো লাগে এই অপরুপ বাংলার প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে নিজেকে হারিয়ে যেতে দিতে। সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমাকে সহযোগিতা করবেন। আমি যেন আগামীতেও আরো অনেক সুন্দর সুন্দর পোস্ট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারি। সবাই পরিবারের সকল সদস্যকে নিয়ে ভাল থাকবেন, সুস্থ থাকবেন। এই প্রত্যাশাই সর্বদা।

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

3q52Dkr5nBe3kDiHrk4F3qdzX6E5VuVcCcF7TDQDco37AUsMDxK7aJ1uasvrAaBSP6D1NgNuBSX2m.gif

3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeSsa63mzHQexuvWRDgxAQmHZjMKhFaYGe2ubQmiC33SnsVy3TGA7BbZJiqfXWxLCKhiShcGVU.png

Picsart_22-12-06_06-32-35-909.png

Sort:  
 3 years ago 

আমাদের কক্সবাজারের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে ভাইয়া। আজ তিন চার দিন যাবত অনেক বৃষ্টি হচ্ছে ঠান্ডা ঠান্ডা অনেক ভালো আছি। আপনি কিন্তু সুন্দর একটি গান কভার করলেন অনেক ভালো লেগেছে। এক সময়ের অনেক জনপ্রিয় গান ছিল এই গান আপনার কন্ঠে শুনতে দারুন ভালো লেগেছে।

 3 years ago 

আপু আমার গাওয়া গানটি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুব খুশি হলাম। সুন্দর মন্তব্য করে সহযোগিতা করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

ভাইয়া গরমের কথা আর কি বলবো, সব সব জায়গায় একই অবস্থা। তবে আমাদের এখানে সকাল থেকে মুষলধারে বৃষ্টি ছিল। এখন আবহাওয়া কিছুটা ঠান্ডা। যাইহোক আপনার কাছে গানটা শুনতে পেরে অনেক ভালো লাগল। সত্যি ভাইয়া এমনি গান শোনা হয় না তবে আমার বাংলা ব্লগের মাঝে মাঝে সুন্দর কিছু গান শুনতে পেরে অনেক ভালো লাগে। আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর একটি গান আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপু, আমার গানটি শুনে খুব সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহ দেয়ার জন্য।

 3 years ago 

কি বলবো ভাইয়া এই গানটা আমার অনেক প্রিয় একটি গান। এই গানটা মাঝে মাঝে আমি শুনে থাকি আমার ফোন থেকে। গানটা এতটাই ভালো লাগে যেন আমার মুখস্থ হয়ে গেছে। ধন্যবাদ ভাই এত সুন্দর একটি গান আমাদের মাঝে উপহার স্বরূপ দেওয়ার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

চুমকি চলেছে একা পথে গানটি আপনার কাছে ভালো লাগে জেনে খুব খুশি হলাম ভাই। আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

ভাইয়া আজকে অনেক বৃষ্টি হয়েছে আমাদের এইদিকে। আজকে অনেকটা আবহাওয়া শীতল। গানটি কিন্তু বেশ সুন্দর লেগেছে। আপনি প্রতিনিয়ত সুন্দর সুন্দর গান উপহার দিয়ে থাকেন এই জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।

 3 years ago 

দোয়া করবেন ভাই, আমি এভাবেই যেন আপনাদের মাঝে আমার ভালো লাগা গানগুলো পরিবেশন করতে পারি। আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

ভাইয়া গরমের কথা বলে আর লাভ নাই।চারিদিকে শুধু গরম আর গরম।তবে আজ কিছু বৃষ্টি হয়েছে তাতে কিছুটা স্বস্তি এসেছে।আপনি পুরোনো গান গুলো খুব সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করেন।যা শুনতে সব সময় ই খুব ভাল লাগে।আপনার কন্ঠে পুরোনো গানগুলো সব সময় ই শুনতে চাই।অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে সুন্দর একটি গান কভার করার জন্য।

 3 years ago 

আপু পুরানো দিনের গানগুলো গাইতে আমার কাছে খুবই ভালো লাগে তাই মাঝে মাঝে আপনাদের গেয়ে শুনাই। আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

আমাদের এদিকে দু'দিন ধরে ভালোই বৃষ্টি হচ্ছে। তারজন্য আবহাওয়া বেশ ঠান্ডা। যাই হোক আপনি আজ খুব সুন্দর একটি গান কভার করেছেন। এই গান একসময় ভালো চলেছে। এই গান শুনতে অনেক ভালো লাগে। আপনার কণ্ঠে শুনে আরও বেশি ভালো লাগলো। ধন্যবাদ।

 3 years ago 

চুমকি চলেছে একা পথে গানটি শুনতে আপনার কাছে ভালো লেগেছে এজন্য অনেক অনেক ধন্যবাদ আপু।

 3 years ago 

এই গানটি আপনার কণ্ঠে বেশ ভালো লেগেছে ভাইয়া।গানটি এখনো বেশ জনপ্রিয়।ধন্যবাদ ভাইয়া সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 3 years ago 

হ্যাঁ আপু খুবই জনপ্রিয় গান ছিল চুমকি চলেছে একা পথে। আর এই গানটা আপনার কাছে ভালো লেগেছে এজন্য অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

খুবই চমৎকার একটা গান কভার করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করলেন ভাইয়া। আপনার পোষ্টের মাধ্যমে প্রত্যেক সপ্তাহেই আপনার কন্ঠে গাওয়া একটি করে গান শুনতে পাই । বিষয়টা আমার কাছে খুবই ভালো লাগে।

 3 years ago 

আমিও ভাই চেষ্টা করি প্রতি সপ্তাহে একটি করে গান আপনাদের মাঝে গেয়ে শোনানোর জন্য। আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

চুমকি তো একাই চলবে পথে। এত সঙ্গী হওয়ার শখ কেন? ভাবি কি জানে যে আপনি চমকীর সঙ্গী হতে চান। অসাধারণ একটি গান আজ আমাদের উপহার দিলেন। খুরশিদ আলমের কন্ঠের এই গানটি বেশ সুন্দরভাবে করেছেন। একসময় বেশ জনপ্রিয় গান ছিল। শুভকামনা রইল আপনার প্রতি।

 3 years ago 

আপু, চুমকিই তো আমার অর্ধাঙ্গিনী তাই তার সঙ্গী হতে কোন অসুবিধে নেই। বেশ মজার মন্তব্য করেছেন আপু, এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

অনেকদিন পর আপনার কন্ঠে গানটা শুনলাম ভাইয়া। আসলে আমি ছোটবেলায় এই গানটা অনেক শুনেছি। অনেকদিন পর আপনার কন্ঠে গানটি শুনে সত্যিই খুব ভালো লাগলো। আর আপনি তো সব সময় খুব ভালো গান করেন আপনার কন্ঠে গান শুনতে ভালোই লাগে। ধন্যবাদ ভাইয়া প্রতিনিয়ত আমাদেরকে এত সুন্দর সুন্দর গান উপহার দেওয়ার জন্য আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 3 years ago 

আপু আমিও ছোটবেলা থেকে এই গান অনেক শুনেছি। আমার গাওয়া গানটি আপনার কাছে ভালো লেগেছে এজন্য অনেক অনেক ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 65314.50
ETH 1903.20
USDT 1.00
SBD 0.38