DIY - রঙ্গিন কাগজের তৈরি হাতপাখা
আমার প্রিয় বাংলা ব্লগ এর ভাই ও বোনেরা, মুসলিম ভাই ও বোনদের জানাই আসসালামু আলাইকুম। সনাতন ধর্মালম্বী ভাই ও বোনদের জানাই আদাব এবং অন্যান্য ধর্ম অবলম্বনকারী ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।
আজ আবারো ফিরে আসলাম আপনাদের মাঝে নতুন একটি DIY - পোস্ট নিয়ে। আর আজ আমি খুব সুন্দর একটি রঙিন কাগজের হাতপাখা তৈরি করে আপনাদের মাঝে হাজির হয়েছি। খুব ছোটবেলা যখন আমি গ্রামের বাড়িতে যেতাম, তখন গ্রামের প্রতিটি ঘরে ঘরে খুব সুন্দর নকশা তোলা হাত পাখাগুলো দেখতে পেতাম। তবে ইদানিং গ্রামের মধ্যেও বিদ্যুৎ সরবরাহ হওয়ার কারণে হাতপাখার প্রচলনটা অনেকটাই কমে গেছে। তবে বিদ্যুৎ চলে গেলে এখনও গরমের হাত থেকে বাঁচার জন্য অনেকেই হাত পাখা ব্যবহার করে থাকে।
তবে সে পাখাগুলো এখন আর নকশা তোলা কিংবা সুন্দর পাখা থাকে না। বরং প্রয়োজন মেটানোর জন্য যে পাখা না হলেই নয় সেরকম পাখায় ব্যবহার করে থাকে। হয়তো হাতেগোনা দু একজন এই নকশা অথবা ফুল তোলা পাখা গুলো ব্যবহার করে থাকে। যাই হোক আমি রঙিন কাগজ দিয়ে যে হাতপাখা তৈরি করেছি তার সৌন্দর্য বৃদ্ধির জন্য কিন্তু ছোট ছোট সুন্দর ফুল বসিয়ে দিয়েছি। যাতে করে হাতপাখাটি দেখতে ভীষণ সুন্দর লাগে।
যাক আমার পরিশ্রম সফল হয়েছে, কেননা আমার তৈরি রঙিন কাগজের হাতপাখাটি দেখে আমি নিজেই মুগ্ধ হয়ে গিয়েছিলাম। সত্যিকার অর্থেই রঙিন কাগজের তৈরি পাখাটি আমার কাছে খুব খুব ভালো লেগেছিল। তাই আমার ভালোলাগা রঙিন কাগজের তৈরি হাত পাখার প্রতিটি ধাপ আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করেছি। তো বন্ধুরা আমি কিভাবে রঙিন কাগজ দিয়ে হাতপাখা তৈরি করেছি, তা বানানোর ধাপ গুলো দেখে নেয়া যাক।
| ক্রমিক নং | উপকরণ |
|---|---|
| ১ | A4 রঙিন কাগজ |
| ২ | সাদা কাগজ |
| ৩ | কাঁচি |
| ৪ | স্কেল |
| ৫ | আঠা |
| ৬ | পেন্সিল |
" ১ম : ধাপ "
১। প্রথমে A4 সাইজের একটি রঙিন কাগজ নিতে হবে। তারপর রঙিন কাগজটি এপিট ওপিট করে ভাঁজ দিতে হবে। উপরে দেয়া চিত্রের মত করে।
" ২য় : ধাপ "
২। এবার রঙ্গিন কাগজটি ভাঁজ করে নেয়ার পর, মাঝ বরাবর আরেকটি ভাঁজ দিতে হবে। তারপর মাঝ বরাবর আঠা লাগিয়ে দিতে হবে। উপরে দেয়া চিত্রের মত করে।
" ৩য় : ধাপ "
৩। এবার আঠা লাগিয়ে দেয়ার পর, জুড়ে দিতে হবে। জুড়ে দিলেই পাখার রুপ আসবে। তারপর আবারো A4 সাইজের একটি সাদা রঙ্গের কাগজ নিতে হবে।
" ৪র্থ : ধাপ "
৪। এবার সাদা রঙের কাগজটি হাতে সাহায্যে রোল করে নিয়ে আঠার সাহায্যে জুড়ে দিতে হবে। যা হাতপাখার হাতলের রূপ আসবে।
" ৫ম : ধাপ "
৫। এবার রুপ আসা হাতল ও পাখা আঠার সাহায্যে জুড়ে দিতে হবে। জুড়ে দিলেই সম্পূর্ণ পাখার রুপ আসবে। তারপর ৫×৪ সেন্টিমিটার সাদা রঙ্গের কাগজ নিতে হবে।
" ৬ষ্ঠ : ধাপ "
৬। এবার সাদা রঙের কাগজটি দিয়ে ফুল বানানোর জন্য, চিত্রের মত করে ভাঁজ দিতে হবে।
" ৭ম : ধাপ "
৭। এবার সাদা রঙের কাগজটি দিয়ে ফুল তৈরি হয়ে গেলে, মাঝ বরাবর বিত্ত আকারে কেটে নিতে হবে। কেটে নেয়া বিত্তের চেয়ে একটু বড় সাইজের নিল রঙের কাগজ কেটে নিতে হবে। তারপর বানিয়ে নেয়া ফুলের নিচে, বৃত্ত আকার কেটে নেয়া নীল রঙের কাগজটি আঠা দিয়ে জুড়ে দিতে হবে। উপরে দেয়া চিত্রের মতো করে।
" শেষ-ধাপ "
শেষ-ধাপ : এবার বানিয়ে নেয়া পাখায়, বানিয়ে নেয়া ফুল গুলো আঠার সাহায্যে চিত্রের মত করে জুড়ে দিতে হবে। জুড়ে দিলেই তৈরী হয়ে যাবে আমাদের কাঙ্খিত সুন্দর হাতপাখা।
আশা করি আমার DIY-পোস্টটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমে জানাবেন। আজ আর নয়, দেখা হবে আগামীতে নতুন কোন পোস্ট নিয়ে।
আমি মোঃ মাহবুবুল ইসলাম লিমন। বাংলাদেশ আমার জন্মভূমি। বাংলা ভাষা আমার মাতৃভাষা। আমি এই অপরূপ বাংলার কোলে জন্ম নিয়ে নিজেকে অনেক অনেক গর্বিত মনে করি। এই বাংলায় আমার ভালো লাগে, বাংলায় চলতে, বাংলায় বলতে, বাংলায় হাসতে, বাংলায় গাইতে, বাংলায় শুনতে, আরো ভালো লাগে এই অপরুপ বাংলার প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে নিজেকে হারিয়ে যেতে দিতে। সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমাকে সহযোগিতা করবেন। আমি যেন আগামীতেও আরো অনেক সুন্দর সুন্দর পোস্ট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারি। সবাই পরিবারের সকল সদস্যকে নিয়ে ভাল থাকবেন, সুস্থ থাকবেন। এই প্রত্যাশাই সর্বদা।
ভাইয়া আপনি রঙ্গিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি হাতপাখা তৈরি করেছেন। আপনার এই হাতপাখা আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনার হাতপাখা দেখে আমার তৈরি হাত পাখার কথা মনে পড়ে গেল। বেশ কয়েক মাস আগে আমিও এমন একটি হাতপাখা শেয়ার করেছিলাম। হাত পাখার একপাশে ফুলগুলো দেওয়াতে দেখতে আরো বেশি সুন্দর দেখাচ্ছে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ এত সুন্দর একটি ডাই প্রজেক্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।
ঠিক বলেছেন আপু, হাত পাখার এক পাশে ছোট ছোট ফুল গুলো দেয়ার কারণে, দেখতে বেশি সুন্দর লাগছে। আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
প্রতিটা ঘরে কারেন্ট থাকার কারনে হাত পাখা তেমন একটা দেখা যায় না। তবে মাঝে মাঝে কারেন্ট যখন ডিস্টার্ব দেই তখন হাত পাখা গুলো ব্যবহার করা হয়।আপনি রঙিন কাগজ দিয়ে দারুণ একটা হাত পাখা তৈরি করছেন। হাত পাখা তৈরি করার ধাপ গুলো সুন্দর ভাবে তুলে ধরছেন।আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই।
ভাই ঠিকই বলেছেন, হয়তো বা হাতপাখার প্রচলন টা একটু কমে গিয়েছে, তবে কারেন্ট চলে গেলে গরমের কারণে, হাতপাখার ব্যবহার বাধ্যতামূলক হয়ে পড়ে। আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।
রঙিন কাগজ ব্যবহার করে বেশ চমৎকার একটি হাতপাখা তৈরি করেছেন ভাইয়া। হাতপাখা তৈরীর প্রতিটি ধাপ বেশ সুন্দরভাবে উপস্থাপন করেছেন। এত সুন্দর ভাবে পাখাটা তৈরি করেছেন দেখতে সত্যিই অনেক ভালো লাগছে। ফুলগুলো দেওয়ার কারণে আরও বেশি ভালো লাগছে।
আপু, আমার তৈরি রঙিন কাগজের হাতপাখাটি আপনার কাছে ভালো লেগেছে এজন্য অনেক অনেক ধন্যবাদ।
বেশ চমৎকারভাবে আজকে আপনি রঙিন কাগজ দিয়ে আমাদের মাঝে হাত পাখা তৈরি করে দেখেছেন দেখে আমার অনেক ভালো লাগলো। অনেকদিন পর দেখতে পারলাম এই সুন্দর হাত পাখার দৃশ্য,অবশ্য ছোটবেলায় আমাদের পরিবারে এমন কয়েকটা পাখা দেখেছিলাম কিন্তু এত পর আর দেখা যায় না। আপনার এই হাত পাখা তৈরি করা দৃশ্যের মধ্য দিয়ে যেন অতীতের সেই হাতপাখাটা মনের মধ্যে ভেসে উঠল এবং অতীতের কিছু স্মৃতি মনে পড়ল।
অনেক অনেক ধন্যবাদ ভাই, আমার তৈরি রঙিন কাগজের হাত পাখাটি দেখে, খুব সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহ দেয়ার জন্য।
রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করলে দেখতে ভীষণ ভালো লাগে। আপনি খুবই চমৎকার করে একটি রঙিন কাগজ দিয়ে হাত পাখা তৈরি করেছেন। এর ধাপ গুলো সুন্দর করে আমাদের মাঝে তুলে ধরেছেন। ভাইয়া আপনাকে ধন্যবাদ শেয়ার করার জন্য।
ভাই, আমার তৈরি রঙিন কাগজের হাত পাখাটি দেখে আপনার কাছে সুন্দর মনে হয়েছে, এতেই আমার সার্থকতা। আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।
ঠিকই বলেছেন এখনো বিদ্যুৎ চলে গেলে গরমের হাত থেকে বাঁচার জন্য হাত পাখার প্রয়োজন হয়। কাগজ দিয়ে খুব সুন্দর একটি হাত পাখা তৈরি করেছে। হাত পাখাটি দেখতে খুবই সুন্দর লাগছে। পাখার চারপাশে সাদা রঙের ফুল গুলো ব্যবহার করায় খুব সুন্দর ভাবে ফুটে উঠেছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি ডাই আমাদেরকে উপহার দেওয়ার জন্য।
ঠিক বলেছেন আপু, রঙিন কাগজের তৈরি হাত পাখার মধ্যে, সাদা রঙের ছোট ছোট ফুলগুলো বসিয়ে দেয়ার কারণে, দেখতে খুবই আকর্ষণীয় লাগছিল। আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।
ভাইয়া আপনার হাতপাখা দেখে অনেক ভালো লাগলো। সত্যি এখন সব জায়গায় বিদুৎ থাকার কারণে হাতপাখা গুলো হারিয়ে গিয়েছে। আর রঙিন কাগজের তৈরি জিনিস গুলো দেখতে অনেক ভালো লাগে। আপনার পাখার ফুল গুলো অনেক ভালো লেগেছে। প্রতিটি ধাপ অনেক সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি ডাই আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপু রঙিন কাগজ দিয়ে আমার তৈরি হাত পাখাটি দেখে আপনার কাছে ভালো লেগেছে এজন্য অনেক অনেক ধন্যবাদ।
ভাইয়া আপনার রঙিন কাগজের তৈরি হাত পাখাটি খুবই চমৎকার হয়েছে ।দেখতে খুবই সুন্দর লাগছে আমার কাছে। এখন যে পরিমাণ লোডশেডিং হচ্ছে তাতে আপনার পাখাটি বেশ কাজে দেবে মনে হচ্ছে। বেশ ভালো লাগলো পাখাটি দেখে। ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।
আপু আমার তৈরি রঙিন কাগজের হাত পাখাটি দেখে আপনার কাছে ভাল লেগেছে এজন্য অনেক অনেক ধন্যবাদ।
রঙিন কাগজ দিয়ে যা কিছু বানানো হয়, দেখতে খুব ভালো লাগে। আপনি রঙিন কাগজ দিয়ে হাত পাখা করে আমাদের মাঝে শেয়ার করেছেন। দেখতে কিন্তু চমৎকার লাগছে।আপনি ধাপে ধাপে তুলে ধরলেন।আপনার উপস্থাপনা দারুন ছিল।ধন্যবাদ আপনাকে।
আপু, আমার কাছেও রঙিন কাগজের তৈরি জিনিস গুলো দেখতে খুবই ভালো লাগে। আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।