বেকারত্ব সমস্যা এবং এর সমাধান

in আমার বাংলা ব্লগ5 years ago (edited)

received_256076206156870.jpeg
দেশের জনসংখ্যা বেড়ে চলেছে। জনসংখ্যা বৃদ্ধির তুলনায় কর্মসংস্থানের হার তেমন একটা বৃদ্ধি পাচ্ছে না। ফলে দেশের জন সাধারণ প্রধান যে সমস্যায় ভুগছে তাহলো বেকারত্ব। আর বর্তমানে বাংলাদেশের পেক্ষাপটে যে সমস্যাটি প্রকট আকার ধারণ করেছে তা হল এই বেকারত্ব।

বেকারত্ব সমস্যা সৃষ্টির কারণ সমূহ:
১. দেশের জনসংখ্যার বৃদ্ধির তুলনায় তেমন একটা কর্মসংস্থান সৃষ্টি না হওয়া।
২. ত্রুটিপূর্ণ শিক্ষাব্যবস্থা। কারণ আমাদের শিক্ষাব্যবস্থায় পড়াশোনা করে শুধু চাকরি করা কে বোঝায়।
৩. বেকারত্ব মানুষকে মানসিক হীনমন্যতায় ভোগায়। আর এই মানসিক হীনমন্যতা নিয়ে বেকার ছেলে মেয়ে গুলো তেমন একটা কিছু করতে পারে না।
৪. আবার বেকার যুবকদের সমাজের লোকজন বিভিন্ন ভাবে খোটা দেয়। বলে তারা হতাশা ভুলে গিয়ে সামনের দিকে আর এগোতে পারে না।

বেকারত্ব দূরীকরণের উপায় সমূহ:
১. কোন কাজকে ছোট করে না দেখে সব কাজের দিকে গুরুত্ব দিতে হবে।
২. সবাই সাধারণত একই কর্মসংস্থানের দিকে না ছুটে সকল পেশার দিকেই সুষম ভাবে মানুষকে এগোতে হবে।
৩. নিজেকে উদ্যোক্তা হিসেবে গঠন করতে হয়। যাতে করে আরো কিছু সংখ্যক লোকজনের কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব হয়।
৪. বাংলাদেশ কৃষিপ্রধান দেশ হও য়ায়, কৃষি নিয়ে উন্নত পরিকল্পনার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করতে হবে।
৫. শিল্প এবং ব্যবসা খাতেও ছেলেদেরকে আগ্রহী করে তুলতে হবে।

একটি জাতির উন্নয়নের প্রধান বাধা বেকারত্ব। সমাজের লোকজনের কাছে এটি প্রায় অভিশাপের মতো। সুতরাং একটি জাতির উন্নয়নের জন্য বেকারত্ব সমস্যা দূরীকরণ করতে হবে। এলক্ষে কর্মসংস্থান বৃদ্ধির জন্য সরকারের বিভিন্ন কর্মসূচি নিতে হয়।

received_394092252312026.jpeg

received_364581668442479.jpeg

Sort:  
 5 years ago 

সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যগুলি।সত্যিই দিন দিন বেকারত্ব সমস্যা বৃদ্ধি পেয়েছে।ধন্যবাদ আপনাকে ভাইয়া।

 5 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ দিদি।

 5 years ago 

বেকারত্ব বাংলাদেশের অনেক বড় একটি সমস্যা। এটা নিয়ে ভালো লিখেছেন ভাই।

 5 years ago 

মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 5 years ago 

মন্তব্য করার জন্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.097
BTC 64598.53
ETH 1876.75
USDT 1.00
SBD 0.38