বাংলা কবিতা 🗒️আলোর দিশারী 🪷

in আমার বাংলা ব্লগ3 years ago

১২আষাঢ় , ১৪৩০ বঙ্গাব্দ

২৬জুন, ২০২৩ খ্রিস্টাব্দ
০৭জিলহজ, ১৪৪৪ হিজরী
সোমবার।
বর্ষাকাল।


আসসালামু আলাইকুম,আমি মোঃআলী, আমার ইউজার নাম @litonali।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি


adult-1867665_1280.jpg

Source


দুর্নীতির কালো থাবায় পৃথিবীর মানুষ আজ ব্যথিত। মানুষের মধ্যে শিক্ষা আছে কিন্তু শিক্ষার আলো প্রতিফলিত হচ্ছে না। অল্প শিক্ষিত এবং অশিক্ষিত মানুষগুলো কঠোর পরিশ্রম করে ন্যায্য মূল্য পাচ্ছে না। প্রতিনিয়ত জুলুম অত্যাচার আর অবিচারের শিকার হচ্ছে। শিক্ষার মাধ্যমে সমাজের আলো ছড়িয়ে পড়ে কিন্তু সেই শিক্ষা এখন অন্ধকারে ঢেকে দিচ্ছে সমাজটাকে। যারা বড় বড় পদে থেকে চাকরি করে কলমের একটা খোচায় হাজার কোটি টাকা নাই করে দিচ্ছি। কবে সমাজ টা মুক্ত হবে আলো ছড়িয়ে পড়বে সবার মাঝে জানিনা। তবে সমাজে একদিন সু শিক্ষার আলো ছড়িয়ে পড়বে এটাই আশা করি। আমরা যার যার জায়গা থেকে যদি জেগে উঠি দুর্নীতিমুক্ত সমাজ গড়ে তোলার চেষ্টা করি তাহলে হয়তো সম্ভব। এই ছিল আমার কবিতার মূলভাব এই আঙ্গিকেই রচনা করেছি আজকের কবিতা আলোর দিশারী। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে।***


আলোর দিশারী

দিগন্তে তাকাই শুধুই আধার

পাবো না কি আলোর দিশা?
আধার সে তো ছাড়ছে না আমার পিছু!!
দূরে আলো জ্বলছে নিভু নিভু।
অযুত বার ভুল করি আমি!
খোঁজে আলোর আধারে পড়ে ডুবি!
পাবো কবে আধার থেকে মুক্তি?
জানি না আধারে থাকার করেছি কোন
চুক্তি?


আধার তে আমার ভালো লাগে না,
তবুও আধার আমার পিছু ছারেনা?
আধার কে আলোকিত করতে চাই আমি!
জ্বলবো সুর্যের পরিক্রমায়।
চন্দ্রের নেই কোন আলো,
তবু সে ছুতে চায় না কালো।
আমি কি পারবো চাঁদের মতো জ্বলতে?


না না না
আমি তো নয় পরাজিত!!
হার মানা তো সাজে না আমার।
আমি যে বীরের জাতি,
আমি জেগে উঠবো আবার জ্বলবো,
আমার দেহের শক্তি বলে।
আধারকে দিবো হার মানিয়ে
ফিরবো আবার আলোর পাহাড় নিয়ে
এই ধরার বুকে।



ডিভাইসঃ Redmi Note 5


standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Witness Banner 2.png


সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।

ধন্যবাদ

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

একদম ঠিক বলেছেন ভাইয়া, বর্তমানে মানুষ শিক্ষিত হচ্ছে ঠিকই কিন্তু প্রকৃত শিক্ষার আলো প্রতিফলিত হচ্ছে না। দুর্নীতিমুক্ত সমাজ গড়ে তোলার জন্য আমাদের সবারই উচিত নিজের জায়গা থেকে সচেতন হওয়ার। আপনি এই বিষয়টি কেন্দ্র করে অসাধারণ একটি কবিতা লিখেছেন ভাইয়া। কবিতার লাইনগুলো আমার কাছে ভীষণ ভালো লেগেছে। প্রতিটি লাইন খুব গভীর অর্থ বহন করে। ভালো লাগলো আপনার কবিতাটি। ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

সঠিক শিক্ষার আলো তোমাদের বাস্তবায়ন করতে হলে অবশ্যই ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হতে হবে। এছাড়া কোন বিকল্প পথ নেই।

 3 years ago 

বাহ দারুন একটা কবিতা লিখেছেন আজকে আসলে এই দিগন্তের আলো ছোঁয়া এই সৌন্দর্য উপভোগ করতে যেমন ভালো লাগে যখন এই আলো নিভু নিব সাময়িকের জন্য অন্ধকার নেমে আসে । সেই সৌন্দর্য হারিয়ে ফেলে সেটা উপভোগ করতে পারি না আসলে এটাই মনে হয় প্রকৃত সৌন্দর্য।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 3 years ago 

ভাই বর্তমানে আমাদের বাংলাদেশের কথা বলি শিক্ষা আছে কিন্তু সুশিক্ষা নেই, মানুষ আছে কিন্তু মানুষের মত মানুষ নাই। আর দুর্নীতি তো সারা পৃথিবী ছেয়ে গেছে। যা হোক আপনি আলো দিশারী নিয়ে খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন। আপনার লেখা কবিতাটি পড়ে আমার ভীষণ ভালো লেগেছে। কবিতা প্রত্যেকটা লাইন খুবই দারুণ হয়েছে। আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

একদম ঠিক বলেছেন শিক্ষা আছে কিন্তু সুশিক্ষিত মানুষ নেই। চারিদিকে শুধু দুর্নীতির বেড়াজাল।

 3 years ago 

আসলে সমাজের প্রত্যেকটা মানুষ এর মধ্যে শিক্ষা বিষয়টি রয়েছে, কিন্তু তারা সেই শিক্ষার আলোর প্রতিফলন কিছুতেই করছে না। আজকে অনেক সুন্দর একটা টপিক নিয়ে কবিতা লিখেছেন, যা পড়ে খুব ভালো লেগেছে। আর আপনি এই কবিতাটির নাম দিয়েছেন আলোর দিশারী। এরকম টপিক গুলো নিয়ে কবিতা লিখলে সেগুলো পড়তে খুব ভালোই লাগে। সব মিলিয়ে অসাধারণ একটা পোস্ট ছিল বলতে হয়।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে প্রতিনিয়ত আমার লেখা কবিতা পড়ে উৎসাহ মূলক মন্তব্য করে পাশে থাকার জন্য।

 3 years ago 

আসলে সমাজকে আমরা যতই পরিবর্তন করতে চাই না কেন এ সমাজের পরিবর্তন খুবই কঠিন । কারণ প্রত্যেকটি জায়গায় দুর্নীতিতে ভরা। যাইহোক আপনার কবিতাটি বেশ চমৎকার হয়েছে । আমার কাছে পড়ে বেশ ভালো লাগলো । ধন্যবাদ আপনাকে ।

 3 years ago 

শান্তির আলো কবে এদেশের উপর দিয়ে বয়ে যাবে জানিনা।
তবে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হলে অবশ্যই দুর্নীতির হার কমবে।।

 3 years ago 

আলোর দিশারী নামে কবিতাটি দারুন লিখেছেন।সত্যি আমাদের সমাজের সব জায়গাতে দুর্নীতিতে ভরা।সেখানে আলোর দিশা কোথায় পাওয়া যাবে আমাদের জানা নেই।খুব সুন্দর লিখেছেন ভাইয়া কবিতাটি।অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

কেউ তো একজন আসবেই একসময় আমাদের এই ভুলে ভরা সমাজটাকে বদলিয়ে দেওয়ার জন্য।।

 3 years ago 

বর্তমান সময়ে হাজার হাজার শিক্ষিত মানুষ আছেন কিন্তু নীতিবান মানুষ একজন খুঁজে পাওয়া যায় না।সব জায়গায় দুর্নীতি বাজ লক্ষ্য করা যাচ্ছে। আপনি তো আলোর দিশারী কবিতাটি অসাধারণ লিখেছেন ভালো লেগেছে পড়ে।

 3 years ago 

ধন্যবাদ আপু কবিতাটি পড়ে সুন্দর একটি মন্তব্য করার জন্য।।

 3 years ago 

বর্তমান সময়ে প্রত্যেকটা সেক্টর দুর্নীতি দিয়ে ভরে গেছে। যেখানেই আমরা যাই না কেন দুর্নীতি ছাড়া কিছুই নেই। কিছু করার নেই কারো। সবাই সবকিছু মেনে নিচ্ছে। যাই হোক ভাইয়া আপনার লেখা কবিতাটি চমৎকার হয়েছে। কবিতার লাইন গুলো দারুন ছিল।

 3 years ago 

মুখ বুঝি আমরা সবাই সবকিছু সহ্য করছি এটা ঠিক আছে কিন্তু যার যার জায়গা থেকে যদি প্রতিবাদ শুরু করি তাহলে একদিন দেখা যাবে দুর্নীতিমুক্ত সমাজ গড়ে উঠেছে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.100
BTC 65019.26
ETH 1917.65
USDT 1.00
SBD 0.39