বাংলা কবিতা 📖 প্রেম ভিকারী❤️

in আমার বাংলা ব্লগ2 years ago

০৩ আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ।

ভালোবাসা এক অমূল্য সম্পদ যা দেখা যায় না ধরা যায় না শুধু অন্তর দিয়ে অনুভব করা যায়।ভালোবাসা পেলে মানুষ সব কিছু জশ করতে পারে। ভালোবেসে মানুষ যেমন জীবন দিতে পারে তেমন জীবন-নিতেও পিচ হয় না। পৃথিবীতে হাজারো মানুষ রেখে গেছে ভালোবাসার হাজারো নিদর্শন। শিরি ফরহাদ লাইলী মজনু এমনকি সম্রাট শাহজাহানের বানানো তাজমহল। যাদের ভালোবাসার ইতিহাস হাজারো কোটি টাকার চেয়েও মূল্যবান। ভালোবাসার শক্তি এমনই। যা আসলে অন্য কেউ কখনো আন্দাজ করতে পারেনা এর ভয়াবহতা বা এর উদারতা। ভালোবেসে মানুষ সব কিছুই করতে পারে। আর একটা ভালোবাসা তখনই পূর্ণতা পায় যখন দুটি মনের মিলন হয়ে যায় সারা জীবনের বন্ধন। ভালোবাসা পাওয়ার জন্য মানুষ ব্যাকুল হয়ে থাকে প্রিয় মানুষের কাছ থেকে। মানুষ বিভিন্ন সময় তার ভালোবাসার মানুষকে বিভিন্ন উপমা দিয়ে প্রকাশ করতে থাকে হৃদয় মাঝে। আসলে ভালোবাসার মানুষকে উপমা দিয়ে কখনোই শেষ করা যায় না। এজন্যই তো সব মানুষ পৃথিবীর সবথেকে দামি বস্তুর সাথেই তার প্রিয় মানুষের উপমা দেন। যাই হোক চেষ্টা করেছি আজ একটি ভালোবাসার কবিতা লিখে আপনাদের মাঝে প্রকাশ করার জন্য। ছন্দ এবং কথাগুলো বলেন ঠিক রেখে বাক্য গঠন করার চেষ্টা করেছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে।


Source


প্রেম ভিকারী

এক মুঠো জোছনা এনে দেবো তোমায়,

বিনিময় দিয়ো একটু বাঁকা ঠোঁটের হাসি,
তোমায় নিয়ে ঘুরতে যাবো নীল পরীর দেশে,
বিনিময় শুধু হাতে হাত রেখো।

ফুটেছে কদম বর্ষার ছোয়ায় গাছের ডালে ডালে,
এনে কদম পরিয়ে দেবো তেমার কালো কেশে,
সাত সমুদ্র পারি দিয়ে আনতে পারি পদ্ম ফুল,
যদি বলো প্রিয় ভালোবাসি তোমায় বড্ড।

নীল কান্ত মণি এনে দেবে তোমায়,
এনে দেবো একশো একটি পদ্ম ফুল,
তোমায় পেলে ইতিহাস লিখবো,
ভালোবেসে গড়বো তাজমহল।

প্রতিক্ষার প্রহর গুনছি বসে,
হবে কবে আপন তুমি,
পূর্ণতা পাবে জন্ম আমার,
তোমার পরশ পেয়ে।

আমি তো মরেছি ভেসেছি তোমার প্রেমের ভেলায়,
এমন মরণ মরিতে চাই এ ধরণীতে হাজার বার,
পাওয়া না পাওয়ার আশা নেইতো প্রেমে,
সে প্রেমের চিরদিনই হবে জয়।


ডিভাইসঃ Redmi Note 5


standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Witness Banner 2.png


সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।

ধন্যবাদ

Posted using SteemPro Mobile

Sort:  
 2 years ago 

আপনি অনেক সুন্দর কবিতা লিখেছেন ভাইয়া। আপনার লেখা এই চমৎকার কবিতা আমার খুব ভালো লেগেছে। আমি এর আগেও খেয়াল করে দেখেছি আপনি অনেক সুন্দর সুন্দর কবিতা লিখে আমাদের মাঝে পোস্ট করে থাকেন। আশা করব আগামীতেও এমন কবিতা লিখবেন।

 2 years ago 

চেষ্টা করে প্রতি সপ্তাহে একটি ভালো কবিতা লিখে আপনাদের সাথে শেয়ার করে নেয়ার জন্য।
কবিতাটি আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম ধন্যবাদ।

 2 years ago 

আপনি তো প্রতিনিয়ত দারুণ কবিতা উপহার দেন চমৎকার লিখেছেন ভাই প্রতিটা লাইন ভালো লেগেছে। তবে এই কবিতাটা স্পেশালি ভাবিকে পাঠ করে শোনাবেন হা হা হা।

 2 years ago 

অবশ্যই চেষ্টা করব যদিও কবিতাটি লেখার পরে সেও একবার করেছে।
ধন্যবাদ।

 2 years ago 

ভাইয়া আপনার কবিতা গুলো আমার বরাবর ভালো লাগে।আজকের কবিতার নামটি খুব সুন্দর ।প্রেম ভিখারি।আপনি সুন্দর একটি টপিক নিয়ে কবিতা লিখেছেন।ভালো লাগলো পোস্টটি।ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 2 years ago 

প্রতিনিয়ত আপনি আমার লেখা কবিতা পড়ে সুন্দর মন্তব্য উপহার দেন এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

শিরি ফরহাদ থেকে শুরু করে শাহজাহান মমতাজ সবাই ভালোবাসার উজ্জ্বল দৃষ্টান্ত রেখে গেছে। ভাইয়া আপনার লেখা কবিতার লাইনগুলোও সত্যিই দারুণ হয়েছে। আপনি বেশ ভালো কবিতা লিখেন। আপনার দক্ষতায় দারুন একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

ধন্যবাদ আপু কবিতাটি পড়ে সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 2 years ago 

আপনি কিন্তু এই দুটো কথা ঠিক কথা বলেছেন ভাই, ভালোবাসা পাওয়ার জন্য মানুষ ব্যাকুল হয়ে থাকে এবং সবাই তার প্রিয় মানুষকে পৃথিবীর সব থেকে দামি বস্তুর সাথেই উপমা দিয়ে থাকে সব সময়। আপনার আজকের শেয়ার করা ভালোবাসা রিলেটেড এই কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। এই ধরনের অনুভূতিমূলক কবিতাগুলো আমার সব সময় ভালো লাগে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই, এত সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

আসলে প্রিয় বস্তুতো প্রিয়ই হয় কখনো কিন্তু তাকে আমরা ছোট করতে চাই না।
আর আমাদের কাছে কিন্তু ভালোবাসার মানুষ সব থেকে বেশি প্রিয় সব সময়।
ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 2 years ago 

ভালোবাসা যেমন একজন মানুষের জীবন আনন্দে ভরিয়ে দিতে পারে। একইভাবে পারে পুরো নরক করে দিতে। তবে ভালোবাসার মানুষটা পাশে থাকলে সাথে থাকলে অনেক কিছু করা সম্ভব। তার জন্য পৃথিবীর সবকিছু এনে দেওয়া আমাদের ইচ্ছায় থাকে। দারুণ লিখেছেন কবিতা টা ভাই। চমৎকার ছিল। সবমিলিয়ে সুন্দর ছিল আপনার পোস্ট টা।

 2 years ago 

একদম ঠিক বলেছেন ভাইয়া ভালোবাসা যেমন শান্তির জায়গা তেমন নরক ও কিন্তু হতে পারে।
তবে ভালোবাসার মানুষ যদি সুখে-দুখে সাথে থাকে তাহলে সেটা সবসময়ই জান্নাত মনে হবে।
ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64332.32
ETH 1859.09
USDT 1.00
SBD 0.38