হেরে গেলে চলবেনা, দুঃখের মাঝে সুখ খুঁজে নিতে হবে।

in আমার বাংলা ব্লগ2 years ago
০৩বৈশাখ , ১৪৩১ বঙ্গাব্দ
১৬এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ
০৬শাওয়াল ১৪৪৫ হিজরী
মঙ্গলবার।
গ্রীষ্মকাল ।


আসসালামু আলাইকুম,আমি মোঃআলী, আমার ইউজার নাম @litonali।আমি বাংলাদেশ🇧🇩 থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি


Source


মেঘ দেখে কেউ করিস নে ভয় আড়ালে তার সূর্য হাসে।

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এই কথাটির সাথে হয়তো আমরা সবাই বহুবার পরিচিত হয়েছি, পড়েছি লিখেছি বিশ্লেষণ করেছি। কষ্টের পরে সুখ আসে এটাই সত্য। হাল ছেড়ে দিলে চলবে না দুঃখের মাঝেই সুখের হাতছানি দিবে সৎ এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে। নিজের দায়িত্বের সাথে সাথে পরিবারের স্বপ্ন পূরণ করতে হবে। আত্মবিশ্বাসের সাথে চাই কঠোর পরিশ্রম। যে কোন কাজে সফলতা অর্জন করতে হলে চাই কাজের প্রতি আন্তরিকতা এবং সততা। হচ্ছে না ,পারব না ,হবে না একথা বলে কখনোই হাল ছেড়ে দেওয়া চলবে না। সুখী হতে চাইলে অবশ্যই আমাদেরকে শিক্ষা নিতে হবে এমন মানুষের কাছ থেকে যারা জীবনের সাথে সংগ্রাম করে আজ বড় পর্যায়ে পৌঁছেছে। নিজের প্রতি আত্মবিশ্বাস রাখতে হবে না আমি পারবো। আমার মতো আরো পাঁচজন যদি পারে তাহলে আমি কেন পারব না। তাদের থেকে শিক্ষা নিব তারা কিভাবে পরিশ্রম করে ভাগ্যের চাকা পরিবর্তন করেছে। কাজের মাঝখানে একবার যদি হাল ছেড়ে দেওয়া যায় তাহলে আর সেই কাজের হদিস পাওয়া যাবে না।


আমরা যেমন জীবনের স্বপ্নগুলো একটু একটু করে পূরণ করতে চাই। তেমনি স্বপ্নগুলো পূরণ করতে হলে একটু একটু করে পরিশ্রমের মাধ্যমে এগিয়ে যেতে হবে সামনের দিকে। একটা কথা মনে রাখতে হবে পরিশ্রম কখনোই বিফলে যাবে না। ধৈর্য ধরে পরিশ্রম করতে হবে অবশ্যই সফলতা আসবে একটু দেরিতে হলেও। কঠোর পরিশ্রমের পাশাপাশি যদি কোন ব্যক্তি সৎভাবে জীবন যাপনের মাধ্যমে এগিয়ে যায় তাহলে দেখবেন সফলতা তার সন্নিকটে। কারণ সৃষ্টিকর্তা কাউকে নিরাশ করেন না। একজন মানুষ তাই পায় যা সে করে। এক কথায় আমি আমার জীবন বা ভাগ্যের চাকা কে পরিবর্তন করার জন্য যতটুক পরিশ্রম করব সৃষ্টিকর্তা আমাকে ঠিক ততটাই দেবেন। এখন আমি যদি ঘরে বসে রাতারাতি অনেক কোটিপতি হয়ে যাওয়ার স্বপ্ন দেখি তাহলে যেমন কখনোই স্বপ্ন পূরণ হবে না ।তেমনি হতাশা এবং গ্লানিতে ভরে থাকবে সারাটা জীবন।


জীবনে সফলতা কিভাবে আসে এটা কিন্তু আপনি বা আমি নিজের জীবন থেকে একটু চিন্তা করলেই খুঁজে বের করতে পারি। এই ধরুন জলে নেমে সাঁতার শেখা। কতবার ডুবতে ডুবতে জল খেতে খেতে আবার ভেসে উঠেছি। জল খেতে খেতে পেট ভরে গেছে ও দিন বাদ রেখেছি। আবার পরের দিন এসে চেষ্টা করেছি সাঁতার শেখার জন্য। এমনিভাবে বেশ কিছুদিন পার হয়ে যাওয়ার পরে দেখেছি আর জল না খেয়ে স্বাভাবিকভাবে নিজের উপর কন্ট্রোল রেখে পানির উপরে ভেসে থাকতে শিখে গেছি। ঠিক আমাদের জীবনটাকেও এরকম ভাবে কঠোর পরিশ্রমের মাধ্যমে ব্যালেন্স করতে হবে। যে না আমাকে পারতে হবে আমি পারবো। অনেকবার জল খেয়ে যদি সাঁতার শেখা যায় তাহলে দেখবেন অনেকবার ঠকতে ঠকতে ও পৃথিবীতে সফলতা অর্জন করা যায়।


নিজের প্রতি আত্মবিশ্বাসের সাথে সুধারণা রাখতে হবে। হয়তো আপনি কঠোর পরিশ্রম করছেন সফলতা পাচ্ছেন না। ভাবছেন আপনার পিছনের লোক কি ভাবছে বা কি বলছে। সেদিকে কোনভাবেই কান দেওয়া যাবে না। যত সময় না গন্তব্যে পৌঁছাবো তত সময় কঠোর পরিশ্রম রাখতে হবে। ব্যর্থতা কিন্তু কখনোই জীবনের শেষ কথা হতে পারে না। এমনভাবে বুদ্ধি খাটিয়ে কঠোর পরিশ্রম করতে হবে জীবনের সাথে ঘটে যাওয়া ব্যর্থতা সফলতায় পরিণত করে নিতে হবে। আর এটাই হল জীবনের সবথেকে বড় পাওয়া।


জীবনে দুঃখ-কষ্ট থাকার প্রয়োজন রয়েছে যেমনটা রয়েছে সুখের। কেননা কষ্টে না পড়লে কখনোই সুখের মর্ম টা বোঝা যায় না। একজন মানুষ যখন সফল হয় তখন কিন্তু সে নিজে বা তার পরিবার শুধু উপকৃত হয় না বরঞ্চ সমাজ এবং দেশেরও একজন সম্পদ হয়ে যায় সে। এজন্য আসুন ব্যর্থতাকে পুঁজি করে সফলতা অর্জনের আশায় কঠোর পরিশ্রমী হই। হাল না ছেড়ে দিয়ে কঠোরভাবে প্রচেষ্টা চালিয়ে যাই। মানুষ যদি পৃথিবীতে থেকে মহাকাশ জয় করতে পারে তাহলে আমি কেন এই পৃথিবীতেই থেকে দুখের মাঝখান থেকে সুখ খুঁজে পাবো না। মনে রাখবেন কঠোর পরিশ্রমী এবং সৎ ব্যক্তি কখনোই নিরাশ হয় না অবশ্যই সফলতা তাদের জন্য।


ডিভাইসঃ Redmi Note 5



standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Witness Banner 2.png


সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।

ধন্যবাদ

Posted using SteemPro Mobile

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

প্রথমত সফলতার ক্ষেত্রে কঠোর পরিশ্রম করতে হবে আর ধৈর্য ধারণ করতে হবে। হ্যাঁ কথা একটাই পরিশ্রম কখনো বিফলে যায় না হয়তো সফলতা একটু দেরিতে আসবে কিন্তু পরিশ্রম করে যেতে হবে।

 2 years ago 

পরিশ্রম করলে অবশ্যই সফলতা আসবে একটু দেরিতে হলেও।
পোস্টটি আপনার কাছে ভালো লেগেছে পোস্টটি পড়ে মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

দুঃখ যদি না থাকতো তাহলে তো সুখের কোন রকম মূল্যই থাকতো না। আজ দুঃখ আছে বলেই কিন্তু মানুষ সুখের জন্য এত হাহাকার করে। আপনি ঠিকই বলেছেন ভাইয়া হেরে গিয়ে বসে থাকলে জীবনে কোন দিনই সফলতা আসবে না। সফলতা আসার একমাত্র উপায় হলো নিজেকে সফলতার জন্য যুদ্ধে লিপ্ত রাখা। ধন্যবাদ সুন্দর এই পোস্টটি শেয়ার করার জন্য।

 2 years ago 

আসলে হেরে যাওয়া মানে কিন্তু সবকিছু শেষ হয়ে যাওয়া নয়।
হেরে যাওয়া বা ভুল হওয়া এখান থেকে শিক্ষা নিয়েও কিন্তু ঘুরে দাঁড়ানো সম্ভব।

 2 years ago 

আপনার এই কথাটা একদমই সঠিক ভাই, কোন কাজে সফলতা অর্জন করতে হলে সব থেকে বেশি দরকার কাজের প্রতি আন্তরিকতা এবং সততা। লোকে যদি পারে তাহলে আমি পারবো না কেন, এই মনোবলটা যদি থাকে আমাদের ভিতর তাহলে যে কোন কাজে সফলতা আনা সম্ভব। আপনার আজকের এই পোস্টের ভিতর মূল্যবান অনেক কথা ছিল, যেগুলো আমার অনেক বেশি ভালো লেগেছে।

 2 years ago 

আসলে নিজের উপর আত্মবিশ্বাস এবং কাজের প্রতি আন্তরিকতাই মানুষকে সফলতার দ্বারপ্রান্ত পর্যন্ত পৌঁছে দিতে পারে।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া পোস্টটি পড়ে সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 2 years ago 

জ্বী ভাইয়া দুঃখের মাঝে সুখ খুঁজতে পারলে মানুষ প্রকৃত সুখী হতে পারে। আর পরিশ্রমী হতে পারলে মানুষ সফল হতে পারে। আপনার ব্লগটি পড়ে অনেক ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

এজন্যই তো লোকে বলে পরিশ্রম সৌভাগ্যের চাবিকাঠি।
সৎ থেকে যে যত বেশি পরিশ্রম করতে পারবে সে তত বেশি সফল হতে পারবে।

 2 years ago 

খুব সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন আপনি৷ আসলে এরকম পোস্ট আমাদের সকলের জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং এই পোস্ট থেকে আমরা অনেক কিছু শিক্ষা গ্রহণ করতে পারি। আমরা অনেকেই আছি যারা আমাদের জীবনে হেরে গিয়ে আমাদের জীবনের পথকে থামিয়ে দিই৷ তবে তা কখনোই ঠিক নয়। জীবনে অনেক কিছুই হবে এবং সেই সব কিছু অতিক্রম করে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে।

 2 years ago 

আসলে যেখানে পথ হারিয়েছি বা হেরে গিয়েছি আমাদের উচিত ঠিক সেখান থেকেই শিক্ষা নিয়ে পরবর্তীতে আবার ঘুরে দাঁড়ানো তাহলে দেখবেন সফল হওয়া সম্ভব।

 2 years ago 

তা নাহলে জীবনের পরবর্তী পথগুলো কখনোই অতিক্রম করা যাবে না।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 63933.57
ETH 1872.06
USDT 1.00
SBD 0.38