রেসিপি 🍲সুস্বাদু সাদা পোলাও রান্না।

in আমার বাংলা ব্লগ2 years ago
০৩চৈত্র , ১৪৩০ বঙ্গাব্দ
১৭মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ
০৫রমজান ১৪৪৫ হিজরী
রবিবার।
বসন্তকাল।


আসসালামু আলাইকুম,আমি মোঃআলী, আমার ইউজার নাম @litonali।আমি বাংলাদেশ🇧🇩 থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি



🍲

শুভরাত্রি ❤️প্রতিনিয়তই আমার বাংলা ব্লগে নতুন নতুন রেসিপি দেখে লোভে পড়ে যাই। আর চেষ্টা করি সব থেকে ভালো লাগা রেসিপিটি প্রস্তুত করার জন্য। বেশ কিছুদিন আমার বাংলা ব্লগে একটা সাদা পোলাও রেসিপি প্রস্তুত করা দেখছিলাম। সেখান থেকেই মনে মনে রেখেছিলাম সময় হলে এরকম ভাবে একবার প্রস্তুত করব। তো সেই আইডিয়া থেকে আজকে প্রস্তুত করেছি সাদা পোলাও রেসিপি। অরিজিনাল পোলাওয়ের চাল যা আমাদের চাষ করা সেটা দিয়ে। রেসিপিটি বেশ লোভনীয় হয়েছিল। আর সেরকম আকারে সুগন্ধি ছড়াচ্ছিল। দেশি মুরগির মাংস দিয়ে খুব মজা করে খেয়েছি।আমাদের ব্লগ থেকে এত এত ভালো ভালো রেসিপি দেখেছি আসলে যে কোন রেসিপি এখন প্রস্তুত করতে গেলে সহজেই করে ফেলতে পারি।নিজেকে এখন অন্যরকম এক রাধুনী রাধুনী মনে হয়। আজকের পোস্টে সাদা পোলাও রেসিপিটির প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে উপস্থাপন করব। আশা করছি ভাল লাগবে।


প্রয়োজনীয় উপাদান।

১.পোলাওয়ের চাউল
২. পেঁয়াজ
৩.মরিচ
৪.আদার
৫.রসুন
৬.লবঙ্গ এলাচ দারচিনি
৭.তেল
৮.লবণ
৯.অ্যালোভেরা


🍲

রেসিপি প্রস্তুত করার জন্য প্রথমে চাউল গুলো পানি দিয়ে ভাল করে ধুয়ে নিয়ে, পানি ঝরার জন্য রেখে দিয়েছে।


🍲

রেসিপিটি প্রস্তুত করার জন্য প্রথমে চুলা জ্বালিয়ে তার ওপর একটি করাই বসিয়ে নিয়েছি। এবং তার ভেতরে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি।তেলটা গরম হলে এবার এর মধ্যে প্রয়োজনীয় মসলা হিসেবে পেঁয়াজ কুচি মরিচের গুড়া মরিচ ভেনিস আদা ভেনিস। রসুন এবং কিছু অ্যালোভেরার টুকরা দিয়ে দিয়েছি।এবার মসলা ভালোভাবে ভুনা করা হয়ে গেলে পূর্বে প্রস্তুত করে রাখা চাউল গুলো এর মধ্যে দিয়ে দিব।এবং মসলা চাউল ভালোভাবে ভেজে নিতে হবে। চাউল এবং মসলা ভাজি করা যত ভালো হবে রেসিপিটি সুগন্ধি এবং খেতে ততটাই মজা হবে।


🍲

চাউলটা খুব সাবধানে ভেজে নিয়েছি। কেননা চাউল যদি আবার পুরা পুরা হয়ে যায় তাহলে রেসিপি খেতে ভালো লাগবে না।চাউল ভালোভাবে ভাজি করা হয়ে গেলে এবার এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিতে হবে।পানি দেওয়ার ক্ষেত্রে খুবই সাবধানতা অবলম্বন করতে হবে। কম হলে চাউল ফুটবে না। আবার বেশি হলে ভাতটা ঝরঝরে হবে না । এজন্য আমি চাউল আগে মেপে নিয়েছিলাম পরবর্তীতে চাউলের ডাবল পানি দিয়েছি। পানি দেওয়ার পরে এবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যত সময় না ভাত ফুটে ওঠে।


🕰️

ঢেকে রাখার প্রায় ১৫ থেকে ২০ মিনিট পরে ঢাকনা সরিয়ে ভালোভাবে দেখে নিয়েছি চাউল ফুটেছে কিনা। ভালোভাবে দেখে নিলাম চাউল ফোঁটা আরো একটু বাদ রয়েছে এজন্য আবারও কিছু সময় ঢেকে রেখেছিলাম। এবার একটা চামচ দিয়ে খুব ভালোভাবে ভাত গুলো নেড়ে দিয়েছি।


🍲

এবার পাঁচ থেকে সাত মিনিট মত চুলার ওপর রেখে দিয়েছিলাম। ভালোভাবে চাউলটা ফুটে ভাত ডাল ঝড়ঝড় হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নেই। তবে দেশেই চাউলের পোলাও কিন্তু খেতে সব সময় অনেক বেশি মজা লাগে। সেই সাথে সুস্বাদু পুষ্টিগুণের ভরপুর কেমিক্যাল মুক্ত থাকে।


🍲

*এরই মধ্যে দিয়ে রেসিপি প্রস্তুত করনেই শেষ করে এবার আপনাদের মাঝে পরিবেশন করলাম। আসলে নিজের ক্ষেতের চাষ করা চাউল বলে কথা। খুবই সুগন্ধি ছিল খেতে খুবই মজা হয়েছিল। তাছাড়া দেশি মুরগির মাংস দিয়ে জাতীয় খাবার খেতে কিন্তু সবথেকে বেশি মজা লাগে। আমরা সবাই মিলে খুব মজা করে খেয়েছিলাম। আর খুব সহজেই ভালোভাবে রেসিপিটি প্রস্তুত করতে সক্ষম হয়েছে। যাইহোক আশা করছি পৃথিবীর প্রস্তুত প্রণালী আপনাদের কাছে ভালো লাগবে।


লোকেশন:


ডিভাইসঃ Redmi Note 5



standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Witness Banner 2.png


সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।

ধন্যবাদ

Posted using SteemPro Mobile

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

সাদা পোলাও রান্না দেখে অনেক ভালো লাগলো। অনেক ঝর ঝরে পোলাও রান্না করেছেন।‌ দেখে বোঝা যাচ্ছে মনে হচ্ছে সুগন্ধ ছড়িয়ে ছিলো। মুরগির মাংস দিয়ে সাদা পোলাও খেতে ভীষণ মজা লাগে। আশাকরি জমিয়ে খেয়েছেন। ভালো লাগলো আপনার রেসিপি দেখে।

 2 years ago 

জি ভাইয়া খেতে খুব সুস্বাদু হয়েছিল খুব মজা করে খেয়েছি।

 2 years ago 

আসলে আপনার সাদা পোলাও রান্না অনেক লবণীয় হয়েছে ভাইয়া। আপনার মাঠে চাষ করা চাউল দিয়ে রান্না করে মুরগির মাংস দিয়ে অনেক মজা করে খেয়েছেন যা আপনার পোস্ট পড়ে বুঝতে পারলাম। ধন্যবাদ এত লোভনীয় একটি রেসিপি শেয়ার করার জন্য।

 2 years ago 

আসলে পোলাও আর দেশি মুরগির মাংস একসাথে খেলে সত্যি অনেক সুস্বাদু হয়।
ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 2 years ago 

সাদাপোলাও দেখে অনেক ভালো লাগলো। আপনি সহজে রান্না করেছেন। সত্যি আপনার পোলাও এর কালারটা দারুণ এসেছে। প্রতিটি ধাপ অনেক সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুস্বাদু একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনাকে ধন্যবাদ রেসিপি পর্যবেক্ষণ করে সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 2 years ago 

আসলে এমন দুর্দান্ত রেসিপি দেখলে খাওয়ার লোভ কন্ট্রোল করা খুবই কষ্টসাধ্য ব্যাপার হয়ে পড়ে। সাদা পোলাও খাওয়ার অনুভূতি সত্যি বেশ দারুণ। আপনার রন্ধন প্রক্রিয়া খুবই দুর্দান্ত হয়েছে। আমাদের মাঝে খুব সুন্দর করে ধাপে ধাপে উপস্থাপন করেছেন। সাদা পোলাও দেখে খেতে খুব ইচ্ছে করতেছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দরী রেসিপি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

আসলে ভাইয়া নিজে হাতে প্রস্তুত করা রেসিপি সব সময় আমার কাছে অনেক ভালো লাগে।
ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 2 years ago 

এটি নিঃসন্দেহে একটি ইউনিক রেসিপি। আপনি আজকে আমাদের মাঝে সুস্বাদু সাদা পোলাও রান্না রেসিপি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আসলে পোলাও এর রেসিপি ইতোমধ্যে খুবই কম মানুষ শেয়ার করেছে। আপনি খুবই সুন্দর করে পোলাও এর রেসিপি তৈরি করেছেন। আপনার তৈরি করা রেসিপি টি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে রেসিপিটি দেখে সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 2 years ago 

বাংলা ব্লগের সাদা পোলাও রেসিপি অনুসরণ করে আজকের আপনার সাদা পেলাও রেসিপি করেছেন জেনে ভালো লাগলো।আপনার সাদা পোলাও রেসিপি টি ভীষণ লোভনীয় ও চমৎকার লাগছে। সাদা পোলাও আমার ভীষণ পছন্দের। আপনি দারুণ ভাবে রেসিপিটি করেছেন।বেশ লোভনীয় লাগছে।ধাপে ধাপে চমৎকার সুন্দর করে রেসিপিটি শেয়ার করেছেন। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আসলে আমাদের ব্লকের সবাই তো অনেক ভালো ভালো রেসিপি প্রস্তুত করে মূলত এখান থেকে রেসিপি গুলো প্রস্তুত শিখে এখন নিজে রান্না করে খেতে পারি।

 2 years ago 

সাদা পোলাও খেতে ভীষণ ভালো লাগে। আমিও সেদিন সাদা পোলাও আর চিলি চিকেন করেছিলাম। রোজার মধ্যে সবাই খুব মজা করেই খেয়েছিল।আপনারা দেশি মুরগির মাংস দিয়ে খেয়েছেন।তবে তো আরো বেশী স্বাদের হয়েছে।আপনি রেসিপির ধাপগুলো খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন। এজন্য অনেক ধন্যবাদ জানাই আপনাকে ভাইয়া।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ঠিকই বলেছেন খেতে খুবই সুস্বাদু ছিল খুব মজা করে খেয়েছি আমরাও সবাই মিলে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 65541.47
ETH 1905.52
USDT 1.00
SBD 0.38