বাংলা কবিতা 📖 ঝড়া পাতা

in আমার বাংলা ব্লগ2 years ago

২৫মাঘ , ১৪৩০ বঙ্গাব্দ

০৮ফেব্রুয়ারী , ২০২৪ খ্রিস্টাব্দ
২৭রজব ১৪৪৫ হিজরী
বৃহস্পতিবার।
শীতকাল।


আসসালামু আলাইকুম,আমি মোঃআলী, আমার ইউজার নাম @litonali।আমি বাংলাদেশ🇧🇩 থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি


source


মানুষের ব্যক্তি জীবন যত ছোটই হোক, আর যত সংকীর্ণ-ই হোক এরই মাঝে কিন্তু হাজারো স্মৃতি জমে থাকে। ব্যক্তি বা বস্তু জীবন থেকে হারিয়ে গেলেও কিন্তু স্মৃতিগুলো অম্লান থেকে যায়। আর অতীতের স্মৃতিগুলো এমন হয় যে ভুলতে চাইলেও বারবার আরো বেশি মনে পড়ে যায়। একটা ঝরা পাতার শব্দ হলেও সেই শব্দের সাথে অন্য একটি স্মৃতি এসে ধরা দেয় চোখের সামনে। আসলে মানুষের জীবনটাই বিভিন্ন ধরনের স্মৃতি দিয়ে একই সুতোয় গাথা থাকে।তেমনি একটি কাল্পনিক ভালোবাসা হারিয়ে গিয়েছে, সেই স্মৃতি স্মরণ করে একটি কবিতা লিখে ফেললাম। আজ সেটি আপনাদের মাঝে তুলে ধরব। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে।


ঝড়া পাতা

বসন্তের আগমনে স্মৃতি গুলো খুজে ফিরি

রক্তাক্ত হৃদয়ে পাতা ঝড়া বাগিচায়,
নির্জন দুপুরে বসন্তের হাওয়ায় বক্ষে বিধিয়ে
সিক্ত নয়নে,পাথর বেধে হৃদয়ে।

বন্ধুর পথে চলছি একা একা,
বিষাক্ত এই পথ গন্তব্য হাতড়িছি যেথা,
নির্দয় স্মৃতিগুলো পাহাড়ায় আমায়,
আমি আর স্মৃতি গুলো কাঁদছি একা।

বর্ষার বৃষ্টিতে কেদে লুকিয়ে রাখি অশ্রু,
ঝড়া পাতার মতো ঝরে গেলো জীবন,
কান্ময় বিভর সারাক্ষণ,
চলে যাবো একদিন স্মৃতি গুলো নিয়ে।

গভির নিরবতায় কাটে সময় গুলো,
স্মৃতিগুলো জড়িয়ে খুজি তোমারে,
খুজে পেয়ে হাড়িয়ে ফেলি বারবার,
বিষন্নতায় ছেয়ে যায় নীল আকাশ।

তুমি এখন অন্য কারও স্মৃতিগুলো আমার,
বারবার হারিয়ে ফেলি, আবার একাই ফিরে দরজায়।
চলে গেলে তুমি স্মৃতিগুলো রেখে,
নির্দয় স্মৃতিগুলো কাঁদিয়ে যায় বারবার আমায়।

মাঝে মাঝে স্মৃতিগুলো বড় আপন মনে হয়।
স্মৃতিগুলোর মাঝে খুঁজে পায় তোমার ছোঁয়া।
যদিও কাল্পনিক তবুও হেসে উঠি সময়ের সময়।
জীবন্ত স্মৃতিগুলো নিয়ে বসন্ত কাটাই একা।



ডিভাইসঃ Redmi Note 5


standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Witness Banner 2.png


সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।

ধন্যবাদ

Posted using SteemPro Mobile

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে দারুন একটি কবিতা লিখে শেয়ার করেছেন। আপনার লেখা কবিতাটি পড়ে সত্যি আমি বেশ মুগ্ধ হয়েছি। এমনিতেই নীরবতা এবং গম্ভীর ভাবে থাকলেই মানুষের অতীত স্মৃতির কথা সব থেকে বেশি মনে পড়ে। ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ধন্যবাদ আপনাকে কবিতাটি পড়ে গুছিয়ে সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 2 years ago 

খুব সুন্দর একটি কবিতা রচনা করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইজান। বেশ ভালো লাগলো আপনার লেখা সুন্দর এই কবিতা আবৃত্তি করে। আশা করি এভাবে আপনি সুন্দর সুন্দর কবিতা আমাদের মাঝে শেয়ার করবেন এবং আমরাও আনন্দ সহকারে আবৃত্তি করব।

 2 years ago 

সব সময় চেষ্টা করেই ভালো কবিতা লিখি আপনাদের মাঝে শেয়ার করার জন্য।
কবিতাটি পড়ে আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম ধন্যবাদ।

 2 years ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে খুবই সুন্দর একটি স্বরচিত কবিতা শেয়ার করেছেন। আপনার শেয়ার করা কবিতাটি ছিল ঝরা পাতা। খুব সুন্দর ভাবে কবিতাটি লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে বেশ ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া নতুন একটি কবিতা পড়ে দেওয়ার সুযোগ করার জন্য। আপনি পরবর্তী কবিতার অপেক্ষায় রইলাম ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ কবিতাটি পড়ে উৎসাহ দিয়ে মন্তব্যটি লেখার জন্য।

 2 years ago 

চমৎকার লিখেছেন কবিতাটি।কবিতাটি আবৃত্তি করে অনেক ভালো লাগলো। এটা সত্যি ই বলেছেন,ব্যক্তি বা বস্তু জীবন থেকে হারিয়ে গেলেও তার স্মৃতি অম্লান হয়ে মনের মাঝে থাকে।সেই স্মৃতি ক্ষনে ক্ষনে এসে ধরা দেয় আমাদের মাঝে। চাইলেও ভুলে থাকা যায় না। ধন্যবাদ ভাইয়া দারুন একটি কবিতাটি শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার লেখা কবিতাটি আপনি আবৃত্তি করেছেন জেনে অনেক ভালো লাগলো।
আসলে স্মৃতিগুলো সব সময়ই ধরা থেকে যায় চাইলেও ভুলা যায় না।

 2 years ago 

আপনি বরাবরই খুব চমৎকার কবিতা আমাদের মাঝে শেয়ার করে থাকেন। ঠিক বলেছেন ব্যক্তি বা বস্তু জীবন থেকে হারিয়ে গেলেও কিন্তু স্মৃতিগুলো অম্লান থেকে যায়। আর সেই স্মৃতি গুলো আমারা চাইলেও কখনো ভুলতে পারি না। ঝড়া পাতা কবিতাটি পড়ে ভীষণ ভালো লাগলো। কবিতার প্রতিটি লাইন অনেক সুন্দর ভাবে লিখেছেন। ধন্যবাদ এতো চমৎকার একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

স্মৃতি আসলে সবসময়ই একই রকম থেকে যায়।
ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.100
BTC 64759.21
ETH 1919.99
USDT 1.00
SBD 0.39