ফটোগ্রাফি 📸 আমাদের ছোট নদীতে সারস পাখির সৌন্দর্য উপভোগ।

in আমার বাংলা ব্লগ2 years ago

১৫ আষাঢ় , ১৪৩১ বঙ্গাব্দ

আসসালামু আলাইকুম,আমি মোঃআলী, আমার ইউজার নাম @litonali।আমি বাংলাদেশ🇧🇩 থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি।



শুভ রাত্রি ❤️ প্রতি সপ্তাহের মত আজ আপনাদের মাঝে হাজির হয়েছি নতুন একটি ফটোগ্রাফি পোস্ট নিয়ে। প্রকৃতির কাছাকাছি থেকে সৌন্দর্য উপভোগ করে সেখান থেকে সৌন্দর্য ফ্রেমবন্দি করা সত্যি ভাগ্যের ব্যাপার। প্রকৃতির সাথে মাঝে মাঝে ইচ্ছে করে মিশে একাকার হয়ে যায়। নদীর পারে গেলে ইচ্ছে করে নদীর মতো উদার এবং আকাশের মত বিশালতা যদি আমার মধ্যে থাকতো তাহলে মনে হয় আমি একজন সফল ব্যক্তি হতে পারতাম। প্রাকৃতিক সৌন্দর্য এবং প্রাকৃতিক পরিবেশ আমাদের কারণেই দিন দিন বিলীন হয়ে যাচ্ছে। অথচ এই প্রকৃতির কারণে যে আমরা ভালো থাকতে পারি সেটা কখনো আমাদের মাথায় থাকে না। যেমন বর্তমান সময়ে গাছ কেটে উজাড় করে দিয়েছি যার কারণে আমাদের দেশে প্রচুর পরিমাণে গরম আস্তে আস্তে মরুকরণ হয়ে যাচ্ছে। আমাদের অঞ্চলে পদ্মা তীরবর্তী শাখা নদী গুলোতে একসময় শত শত অতিথি পাখি আসতো ভিন্ন ভিন্ন জাতের। অথচ এক সময় আমাদের অঞ্চলের মানুষ এখান থেকে ফায়দা লুখতে থাকলো। অতিথি পাখির বাচ্চা এবং বড় বড় পাখিগুলো ধরে বিক্রি সেই সাথে খাবার হিসেবে ব্যবহার করতে থাকলো। যার কারণে একসময় এই অতিথি পাখির পরিমাণ আশা কমে গেল। সাধারণ জাল দিয়ে নদীতে মাছ শিকার করত আগে কত মাছ পেতো। আর এখন অত্যাধুনিক কারেন্টাল দিয়ে মাছ শিকার করায় মাছের পরিমাণটা অনেক কম। সেই সাথে বিভিন্ন ধরনের ফাঁদ পেতে নদীর তীরবর্তী অঞ্চল থেকে বিভিন্ন ধরনের বড় বড় পাখিগুলোকে শিকার করে খাওয়ার হিসেবে ব্যবহার করছে অসাধু লোকগুলো। আসলে আমাদের পরিবেশ এবং আমাদের প্রকৃতি আমরা নিজ হাতে ধ্বংস করে দিচ্ছি। যার কারণে কিন্তু আমরা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ এবং বিপর্যয়ের শিকার হচ্ছি। এজন্যই সৃষ্টিকর্তা বলেছেন মানুষ যা পায় সেটা তার দুহাতের কামাই। যাই হোক চেষ্টা করব আমরা সবাই সবার জায়গা থেকে প্রাকৃতিক সৌন্দর্যগুলো রক্ষা করার জন্য। যাইহোক হয়তো প্রথম ফটোগ্রাফিটি দেখেই বুঝে গেছেন আজ আপনাদের মাঝে তুলে ধরবো পদ্মা নদীর শাখা নদী থেকে সারস বা শামুক ভাঙ্গা পাখির কিছু সৌন্দর্য।



নদী বা হাওর অঞ্চলে এই পাখিগুলো দেখা যায়। অনেকের কাছে হয়তো অপরিচিত মনে হবে। আমাদের আঞ্চলিক ভাষায় এই পাখিকে শামুক ভাঙ্গা বা সারস পাখি বলা হয়। এটা বক এর এক ধরনের বড় জাত। লম্বা লম্বা পা বড় বড় পাখা দেবর গঠন বেশ বড় এর আগে একটা ধরেছিলাম পাঁচ কেজি ২০০ গ্রাম ওজন হয়েছিল। তিন দিন ধরে সেবা যত্ন করে পরবর্তীতে তাকে আবার উড়িয়ে দিয়েছিলাম। তবে ভেবেছিলাম জবাই করে খেয়ে ফেলবো তবে কোন কারণে সেটা পরবর্তীতে করেছিলাম না। এখন বর্ষার মৌসুম আস্তে আস্তে এই পাখি আমাদের অঞ্চল থেকে চলে যাবে। এই পাখির প্রধান খাবার মাছ ছোট ছোট পানি পোকা এবং ছোট ব্যাঙ। একটা গবেষণায় উঠে এসেছে এই পাখিগুলোর দিনে প্রায় আধা কেজি মাছ জাতীয় খাবার লাগে। আমি এর আগে একটা বাঁশঝাড় থেকে এই পাখির বাসা দেখেছিলাম বেশ বড় বড় সাইজের মাছ এরা স্বীকার করে থাকে। তবে এই পাখির খুব ধৈর্য এক পায়ে অথবা দু পা পানির ভিতর দিয়ে কোনরকম নড়াচড়া না করে একভাবে দাঁড়িয়ে থাকে। তার আয়ত্তের মধ্যে কোন মাছ অথবা তার খাবার আসলে সে তার লম্বা ঠোট এবং লম্বা গলা দিয়ে সেটা স্বীকার করে থাকে। যত সময় তাদের পেট খাবারে অপরিপূর্ণ থাকে তত সময় তারা পানির মধ্যে থাকে স্বীকার করার জন্য। তৃপ্তি সহকারে খাবার হয়ে গেলে তারা পানির উপরে কোন কিছু থাকলে সেখানে বসে রেস্ট করে। উপরের ফটোগ্রাফিতে দেখতে পাচ্ছেন একটা পাখি বসে আছে এবং আর কয়েকটা পাখি উড়ে যাচ্ছে।



এই পাখি কিন্তু খুবই ধৈর্যশীল। একই জায়গায় শিকার ধরার জন্য অনেকক্ষণ স্থিত থাকতে পারে। উপরের ফটোগ্রাফি গুলো লক্ষ্য করলে দেখতে পাবেন পাখি গুলো হাঁটু পানির মধ্যে স্থির হয়ে দাঁড়িয়ে আছে শিকার ধরার জন্য। আসলে এরকম সৌন্দর্য দেখে কি যে আনন্দ লাগে সেটা আসলে কখনো বলে বোঝানো যাবে না। দেখতেই পাচ্ছেন অল্প পানির মধ্যে পাখিগুলো কত ভালোভাবে হেঁটে বেড়াচ্ছে দাঁড়িয়ে রয়েছে এবং তাদের খাবার ধরছে। বিকেল হলে নদীর পাড়ে অনেক মানুষের ভিড় জমে যায় এই সৌন্দর্যগুলো উপভোগ করার জন্য। তবে এই পাখির বেশি কাছাকাছি মোটেও যাওয়া যায় না পাখিগুলো উড়ে অন্যত্র চলে যায়। এজন্য একটি নির্দিষ্ট দূরত্ব থেকে এই পাখিগুলো সৌন্দর্য উপভোগ করতে হয়। এই পাখি শারীরিক গঠনও কিন্তু সৌন্দর্যের অন্যতম এক উপমা।


সারস পাখি বা শামুক ভাঙ্গা পাখি দলবদ্ধভাবে বসবাস করতে ভালোবাসে। যখন তারা নদীতে বা কোন হাঙরে শিকার ধরতে বের হয় তখনও তারা দলভুক্ত ভাবে থাকে। আবার যখন উড়ে চলে যায় তখনও দলবদ্ধভাবেই চলে যায় এক জায়গা থেকে অন্য জায়গায়। যখন অতিথি পাখি হয়ে আমাদের দেশে প্রথম আসে তখন তারা নির্দিষ্ট একটি জায়গায় সবাই মিলে বাসা বাঁধে। যদি মানুষের কোন অত্যাচার না হয় তাহলে তাদের নির্দিষ্ট সময়সীমা পর্যন্ত তারা সেখানেই অবস্থান করে। তবে আমি ছোটবেলা থেকে আমাদের বাড়ির পাশে নদীতে এই পাখিগুলো দেখে আসছি আমার কাছে খুবই ভালো লাগে। আমি যখন এই ফটোগ্রাফি গুলো করেছিলাম তখন কিন্তু আমিও মাঝে মাঝে হাঁটু পানির মধ্যে নেমে ফোকাজগুলো নেয়ার চেষ্টা করেছি। আর আমি তত সময় চেষ্টা করেছি যত সময় না আমার কাছে ফটোগ্রাফি গুলো ফ্রেমে ভালো এসেছে। যাই হোক আমার মতো করে চেষ্টা করেছি সৌন্দর্যগুলো আপনাদের মাঝে তুলে ধরার জন্য। আরো কিছু সৌন্দর্য রয়ে গেল এগুলো পরবর্তী পর্বে উপস্থাপন করব। আশা করছি আমার পোষ্টের ফটোগ্রাফি গুলো আপনাদের কাছে ভালো লাগবে।


লোকেশন


ডিভাইসঃ Canon 600d



break .png

Banner.png

|| [আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে]

standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Witness Banner 2.png


সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।

ধন্যবাদ

Posted using SteemPro Mobile

Sort:  
 2 years ago 

আপনার প্রতিটা ফটোগ্রাফি পর্ব একটু স্পেশাল মনে হয় কারণ প্রতিটা ফটোগ্রাফি এতোটা স্বচ্ছ ভাবে তুলে ধরেন যার প্রশংসা করতে হয় তাছাড়া আজকে যে পাখিগুলোর ফটোগ্রাফি করেছেন সেই পাখিগুলোর সৌন্দর্যটাও আকৃষ্ট করেছে। লম্বা পা গুলো সবচেয়ে বেশি ভালো লাগে।

 2 years ago 

চেষ্টা করি সব সময়ই ফটোগ্রাফি গুলো নিজের মন মত করে ক্যাপচার করার জন্য।
আপনার কাছে অনেক ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম ধন্যবাদ।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

You've got a free upvote from witness fuli.
Peace & Love!

 2 years ago 

নদীর পাড়ে গেলে প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করা যায়। আর পাখিদের সৌন্দর্য উপভোগ করা যায়। আপনি এত সুন্দর করে ফটোগ্রাফি গুলো ক্যাপচার করেছেন দেখে মুগ্ধ হলাম ভাইয়া। অসাধারণ হয়েছে আপনার ফটোগ্রাফি গুলো।

 2 years ago 

ঠিকই বলেছেন নদীর পারে গেলে প্রাকৃতিক সৌন্দর্য দেখে একদম নয়ন ভরে যায়।
আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম ধন্যবাদ।

 2 years ago 

আপনিও দেখছি ভাইয়া আমার মত ফটো ধারণ করতে ভালোবাসেন। আমিও পশু পাখির ফটো ধারণ করতে পছন্দ করেই হোক। আর এই পাখিটা আমাদের এলাকায় দেখা যায়। পুকুর থেকে দূরে দেখতে পায় মাঝেমধ্যে ধানের জমিগুলোতে আসে। যাইহোক অনেক সুন্দর হয়েছে প্রত্যেকটা ফটো।

 2 years ago 

ফটোগ্রাফি ছোটবেলা থেকেই আমার রক্তে মিশে আছে বলতে পারেন।
ফটোগ্রাফি করতে অনেক ভালো লাগে ফটোগ্রাফি দেখে সৌন্দর্য উপভোগ করতে অনেক ভালো লাগে।
ফটোগ্রাফিগুলো আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম ধন্যবাদ।

 2 years ago 

নদীতে সারস পাখির সৌন্দর্য দেখে সত্যি মুগ্ধ হয়ে গেলাম। সারস পাখির গুলো দেখতে খুবই সুন্দর লাগছে। নদীর প্রাকৃতিক সৌন্দর্য এবং তার সাথে সারস পাখির গুলো দেখতে বেশ ভালোই লাগছে। নদীর পাড়ে গেলে এমন প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করা যায়। নদীর পাড়ের প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করার মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

নদীর পাড়ে সৌন্দর্য এবং সারস পাখির সৌন্দর্য আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ভাইয়া নদীতে সারস পাখিগুলো দেখলে এমনিতে বেশ ভালো লাগে। তবে আগে নদীতে এই পাখিগুলো অনেক দেখা যেতো। সময়ের কারণে এবং অসাধু কিছু মানুষের কারণে এই পাখিগুলো এখন তেমন দেখা যায় না। তবে এটি ঠিক এই পাখিগুলো খুব শান্ত এক জায়গায় অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে মাছ শিকার করার জন্য। আর এই পাখিগুলো সামনে থেকে দেখতে যে কেউ মুগ্ধ হয়ে যায়। তবে আপনার ফটোগ্রাফি দেখে বোঝা যাচ্ছে খুব সুন্দর সময় কাটিয়েছেন নদীর ধারে। অনেক সুন্দর করে পোস্টটি আমাদের মাঝে শেয়ার করেছেন।

 2 years ago 

একদম ঠিক বলেছেন এই পাখিগুলো মাছ শিকার করতে খুব পারদর্শী আর খুব ধৈর্যশীল বলতে পারেন।
ধন্যবাদ আপনাকে ফটোগ্রাফি গুলো দেখে সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 2 years ago 

সরস পাখি গুলো খুব কিউট লাগছে ভাইয়া।আপনাদের ছোট নদীতে অনেক পাখির মেলা বসে।যেগুলো ছবিতে খুব সুন্দর লাগছে।নদীর পাড়ে এতো সুন্দর ফটোগ্রাফি দেখতে পেয়ে ভালো লাগলো।ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 2 years ago 

ঠিকই বলেছেন এখন আমাদের ছোট নদী আস্তে আস্তে সৌন্দর্যে ভরপুর হয়ে আসছে।
এখন যেমন পাখিগুলো দেখে সৌন্দর্য উপভোগ করছি কিছুদিন পরে তো নদীতে জোয়ার এলে পানিতে ভরে যাবে তখন আরো বেশি সৌন্দর্য দেখা যাবে।
ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 2 years ago 

ভাইয়া আমাদের বাড়ির পাশে ছোট ফেনী নদী আছে। এখানেও এই সারস পাখি গুলো দেখা যায়। তবে নদীর পানিতে বা পাশেই এই পাখিগুলো একসাথে বসে থাকলে দেখতে বেশ ভালই লাগে। তবে আপনাদের ওখানে মত আমাদের এখানেও কিছু লোক আছে এই পাখিগুলো স্বীকার করে বিক্রি করে। আর নদীতে এই ধরনের পাখিগুলো থাকলে পরিবেশ ও বেশ ভালো লাগে। আর এই পাখিগুলো খুব শান্ত এক জায়গাতে স্বীকার করার জন্য অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে। তবে খুব সুন্দর করে সারস পাখি দেখার পোস্টটি আমাদের মাঝে শেয়ার করেছেন।

 2 years ago 

একদম ঠিক বলেছেন কিছু লোকের জন্য এই সৌন্দর্যগুলো আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে।
ধন্যবাদ আপনাকে ফটোগ্রাফি পোস্টটি দেখে মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 64001.77
ETH 1773.48
USDT 1.00
SBD 0.39