কল্পনাতে স্বপ্ন সুন্দর বাস্তবে না।

in আমার বাংলা ব্লগ2 years ago

২৬বৈশাখ , ১৪৩১ বঙ্গাব্দ

আসসালামু আলাইকুম,আমি মোঃআলী, আমার ইউজার নাম @litonali।আমি বাংলাদেশ🇧🇩 থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি।




পৃথিবীটা রঙিন , রঙিন আমাদের চিন্তা ভাবনা আর এই রঙিন পৃথিবীর মায়ায় পড়ে আমরা কত স্বপ্নই না বুনে থাকে। রঙিন পৃথিবীতে যেমন সবই রঙিন দেখায় তেমনি আমাদের স্বপ্নগুলো রঙিন হয়েই চোখের সামনে ভেসে বেড়ায়। আসলে স্বপ্নটা কি বা কেন আমরা দেখি। মূলত নরম বিছানায় শুয়ে নরম বালিশের উপর মাথা দিয়ে ঘুমের ঘরে যে স্বপ্নগুলো দেখি এগুলো মোটেও আমাদের বাস্তবে সাথে মিল নেই। স্বপ্ন সেটাই যেটা পূরণের জন্য রাতের ঘুমটাও পর হয়ে যায়। প্রত্যেকটা সময় আমার আপনাকে তাড়িয়ে নিয়ে বেড়ায় কঠোর পরিশ্রম করতে বাধ্য করে স্বপ্ন পূরণের সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠতে। ঘুমের ঘরে যে স্বপ্ন দেখি এটা কিন্তু কল্পনাতেই সুন্দর দেখায় কিন্তু বাস্তবে মোটেও তেমন নয়। বাস্তবতা খুবই কঠিন যেটা আমাদেরকে প্রতিটা সময় বুঝিয়ে দিচ্ছে। বর্তমান পৃথিবীটা যে যেমন ভাবে বাঁচতে চেষ্টা করছে পৃথিবীটা তার কাছে ঠিক তেমন। কেউ স্বপ্ন পূরণে ব্যস্ত কেউবা স্বপ্ন দেখতে ব্যস্ত। দেখতে পাচ্ছি আমরা শেষমেষ সেই সফলতা অর্জন করতে পারছে যে তার স্বপ্নকে পূরণ করার জন্য প্রতিনিয়ত পরিশ্রম করে যাচ্ছে। আর যারা কল্পনাতে স্বপ্ন এনে নিজেকে অনেক কিছু মনে করছে দিন শেষে তারা কিন্তু শূন্য হাতে ফিরছে। পরিশ্রমের কোন বিকল্প নেই তবে হতে হবে সেটা সঠিক পন্থায়। এজন্য জ্ঞানীরা বলে লক্ষ্য নয় পদ পরিবর্তন করে জীবনকে সাজিয়ে নেওয়ার বুদ্ধিমানের কাজ। যাও কাজ আমি আমার পোষ্টের মাধ্যমে স্বপ্ন বা আমাদের মনের ভিতর থাকা পরিকল্পনা এ বিষয়ে কিছু লিখব। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে।

মানুষের মানসিক অবস্থার ওপর নির্ভর করে স্বপ্নগুলো গড়ে ওঠে। আসলে স্বপ্ন একটি মনস্তান্তরিক বিষয়। আমরা একটি মুহূর্ত একটি ঘন্টা বা একটি দিনে যে কাজগুলো প্রতিনিয়ত করে থাকি বা যে কাজের সাথে জড়িত। এই কাজগুলোর উপর নির্ভর করেই ঘুমন্ত অবস্থায় আমরা স্বপ্ন দেখি। ঘুমন্ত অবস্থায় যেটা দেখি এটা কাল্পনিক হলেও কিন্তু তাৎক্ষণিক আমাদের কাছে সত্য মনে হয়। তবে মানুষ সত্য সত্য যে স্বপ্নগুলো পূরণ করার জন্য ঘুমাতে পারে না এটাই মূলত মানুষের আসল স্বপ্ন। আর মানুষ তখনই সফল হতে পারে যখন সে এই স্বপ্নগুলো নিয়ে অনেক চিন্তাভাবনা করে পরিশ্রমের মাধ্যমে এগোতে থাকে। আমরা কিন্তু স্বপ্ন দেখার সময় কখনোই কম দেখি না। সব সময় মনের মধ্যে অনেক বড় পরিকল্পনা নিয়ে এগোতে থাকি। হয় কিছু পূরণ হচ্ছে বাদবাকি গুলো অজানাই রয়ে যাচ্ছে। আসলে সঠিক পথ ঠিক করে যদি স্বপ্ন সাজানো যায় এবং তার পিছনে পরিশ্রম দেওয়া যায় অবশ্যই সেগুলো পূরণ হয়। অবশ্যই মানুষ স্বপ্ন প্রিয় কারণ স্বপ্নে নিজেকে মহারাজাও ভাবা যায়। পাখির মত উড়তে পারা যায় দেশ-বিদেশ ঘুরে বেড়ানো যায়। যদিও বাস্তবে এগুলো সবার পক্ষেই সম্ভব হয় না পূরণ করা।

স্বপ্ন দেখতে তো আর আমাদের কোন বাধা নেই। তাইতো আমরা বাধাহীন ভাবে স্বপ্ন দেখে থাকি। তবে একটু ভাববার বিষয় হলো এই স্বপ্ন পূরণের জন্য আমরা কতটুকু পরিশ্রম করতে পেরেছি। নিজেকে কত টুকুনি প্রস্তুত রেখেছি সব সময় স্বপ্ন পূরণের জন্য পরিশ্রম করার। তখনই নিজের জীবনের স্বপ্নগুলো বাস্তবে রূপ নেবে যখন দেখবেন স্বপ্নগুলো আপনাকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে আপনাকে ঘুমোতে দিচ্ছে না। তবে আমি মনে করি স্বপ্ন দেখলে একটু বেশি করেই দেখতে হয়। শেষমেষ যত টুকুই হোক হবে তো সত্য। আর যদি আমি স্বপ্ন না দেখি বা অল্প দেখি তাহলে কিন্তু সেটা পূরণের কোনো প্রশ্নই আসে না। সুন্দরভাবে জীবন সাজানোর জন্য এই পৃথিবীতে মানুষের সব থেকে বড় ভূমিকা পালন করে কিন্তু স্বপ্ন। স্বপ্ন যদি না থাকে তাহলে কিন্তু বেঁচে থাকারও মানুষের মধ্যে থাকে না ।

তবে আমাদের উচিত আমাদের স্বপ্নকে সবসময় বাঁচিয়ে রাখা। মনের মধ্যে লালন করা আর সেই অনুযায়ী জীবনের প্রতিটা পদক্ষেপ অতিক্রম করা।আমরা যেমন নিজ দায়িত্বে স্বপ্নগুলো দেখি তেমনি কিন্তু নিজ দায়িত্বে স্বপ্নগুলো পূরণের জন্য এগিয়ে যাওয়ার দরকার। এই ধরন একজন স্কুল ছাত্রের কথাই বলি। যদি তার পরিকল্পনা থাকে সে এসএসসিতে এ প্লাস পাবে। আর এই স্বপ্ন যদি তাকে প্রতিটা মুহূর্ত ত্বরান্বিত করে তাহলে সে অবশ্যই পূর্ব পরিকল্পনা অনুযায়ী ভালোভাবে লেখাপড়া করবে। আর দিন শেষে রেজাল্ট এ দেখা যাবে তার দ্বারা এটা সম্ভব হয়েছে। আর আমি যদি দিবালোকে স্বপ্ন দেখে লেখাপড়া না করে এ প্লাস পাওয়ার আশা জাগায় তাহলে কিন্তু সেটা কখনোই সম্ভব নয়। স্বপ্ন যেমন দেখা ভালো তেমনি স্বপ্ন পূরণ করার জন্য ভালো কাজ করারও দরকার।

কল্পনাতে স্বপ্ন সুন্দর বাস্তবে নয় এজন্য বাস্তবে সুন্দর করতে হলে স্বপ্ন নামক গাছটিকে প্রতিনিয়ত পরিচর্যার মাধ্যমে বড় করে তুলতে হবে। আর যখন আপনি সঠিক পরিচর্যার মাধ্যমে স্বপ্নগুলো বড় করে তুলতে পারবেন আর তখনই আপনি স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দিতে পারবেন।


ডিভাইসঃ Redmi Note 5



break .png

Banner.png

|| [আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে]

standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Witness Banner 2.png


সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।

ধন্যবাদ

Posted using SteemPro Mobile

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

খুব সুন্দর একটা বিষয় নিয়ে আজকে আপনি আমাদের মাঝে পোস্ট শেয়ার করেছেন ভাইজান। আসলে যারা শুয়ে বসে থেকে স্বপ্ন দেখে তাদের স্বপ্ন কখনো পূরণ হয় না। আর যারা স্বপ্ন দেখে এবং তার পিছনে কঠোর পরিশ্রম করে তারাই সাকসেস হয়। তাই যারা এ প্লাস পাওয়ার আশা করে সে বিষয়ে কাজ চালিয়ে যায় তারাই তো ভালো রেজাল্ট করে। খুব সুন্দর একটা বিষয় নিয়ে পোস্ট শেয়ার করেছেন তাই অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপনার পোস্ট পড়ে অনেক ভালো লাগলো। আসলে ভাইয়া ঘুমন্ত অবস্থায় স্বপ্নই কোন স্বপ্নই নয়।আমাদের জেগে স্বপ্ন দেখতে হবে আর তা পূরণ করার চেষ্টা করতে হবে। আর সব কিছুর মূল্য রয়েছে চেষ্টা আর পরিশ্রম। মানুষ চেষ্টা করলে সব সম্ভব। ধন্যবাদ ভাইয়া সুন্দর লিখেছেন।

 2 years ago 

মেধা এবং প্রচেষ্টা খাটিয়ে চেষ্টা করলে অবশ্যই সফলতা অর্জন করা সম্ভব।
ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 2 years ago 

খুব সুন্দর একটা বিষয় নিয়ে আপনি পোস্ট শেয়ার করেছেন আমাদের মাঝে। আসলে আমরা কল্পনা করলে তা সাকসেস হবে এর কোন নিশ্চয়তা নেই তবে যা কল্পনা করব বা আশা করব তার জন্য যদি কঠোর পরিশ্রম করি অবশ্যই সেখানে সাফল্য রয়েছে।

 2 years ago 

একদম ঠিক বলেছেন শুধু কল্পনা করলে হবে না সে অনুযায়ী কাজ করে সেটা বাস্তবে রূপ দিতে হবে।
ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

খুবই সুন্দর এবং বাস্তবিক কিছু কথা তুলে ধরেছেন ভাইয়া ৷ আসলেই স্বপ্ন কেবল কল্পনাতেই সুন্দর , বাস্তবে না ৷ কল্পনায় সবটা নিজের মতো সাজানো যায় , তবে বাস্তবতা অনেক কঠিন ৷ যাই হোক , দারুণ কিছু কথা শেয়ার করেছেন ৷ ভীষণ ভালো লাগলো , ধন্যবাদ শেয়ার করার জন্য

 2 years ago 

একদম ঠিক বলেছেন কল্পনাতে সব কিছু নিজের মতো করে সাজানো যায় অথচ বাস্তবে এটা করে দেখানো অনেক কঠিন।

 2 years ago 

দারুন একটি টপিক নিয়ে আলোচনা করেছেন তবে আমি আপনার এই বক্তব্যের সাথে পুরোপুরি একমত নই। কারণ যে স্বপ্ন বাস্তবায় রূপান্তর করতে পারবো না সেই স্বপ্ন দেখার মানে কি? তবে সেই স্বপ্নের দিকে আমাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে কাজ করে যেতে হবে.

 2 years ago 

স্বপ্ন দেখতে তো আমাদের বাধা নেই। এজন্য স্বপ্নকে নিজের মত করে সাজিয়ে রাখি। স্বপ্ন যদি না দেখি তাহলে বাস্তবে রূপ দিব কিভাবে। স্বপ্ন দেখে সেই অনুযায়ী কাজ করলে অবশ্যই সফলতা আসবে।

 2 years ago 

হয়তো স্বপ্নের সাথে বাস্তবতার কোন মিল নেই। তবে মাঝে মাঝে স্বপ্নগুলো আমাদেরকে বাঁচিয়ে রাখে। তবে ঘুমিয়ে স্বপ্ন দেখা আমাদের জীবনে কোন কাজে আসে না। ভাই আপনার লেখাগুলো কিন্তু অনেক ভালো লেগেছে। আর আপনার চিন্তাধারা এবং অনুভূতি সত্যি আমাকে মুগ্ধ করেছে।

 2 years ago 

স্বপ্নের সাথে বাস্তবতার মিল না থাকলেও স্বপ্ন কিন্তু আমাদেরকে বাঁচিয়ে রাখে।
যে যে রকমই থাকি না কেন ভালো স্বপ্ন দেখতে কেউ কিন্তু ভোট করি না।
ধন্যবাদ আপু মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 65011.48
ETH 1955.53
USDT 1.00
SBD 0.37