বাংলা কবিতা ✍️ প্রেয়সী।

in আমার বাংলা ব্লগ2 years ago

১৩ আষাঢ় , ১৪৩১ বঙ্গাব্দ

শুভরাত্রি ❤️ প্রতিদিনের মতো আজ আবার হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আমার লেখা নতুন আরেকটি কবিতা নিয়ে। আসলে প্রিয় মানুষকে নিয়ে কবিতা লিখতে আমার কাছে খুব ভালো লাগে। কেননা আমার প্রিয় মানুষ তো সবসময় আমার হৃদয়ে গাথা। তাকে কেন্দ্র করে যেন আমার পথচলা। আসলে কোথায় আছে ভালবাসায় মানুষ অন্ধ। কথাটা পুরোপুরি সত্য যদি সেই ভালোবাসাটা হয় সত্য। ভালোবাসা পেতে মানুষ সবকিছু যেমন করতে পারে আবার ভালবাসা না পেয়েও মানুষ জীবনটা বিলিয়ে দিতে পারে। ভালোবাসা ছোট্ট একটা শব্দ হইলেও এর ওজন অনেক বেশি যেটা সবাই বইতে পারে না। ভালোবাসার মানুষকে আমরা বিভিন্ন সময় বিভিন্ন উপমা দিয়ে সংবর্ধন করতে থাকি। আসলে ভালোবাসার মানুষকে আপনি যত ভালো উপমা দিয়েই ডাকেন না কেন তাও যেন মনে হবে আরো একটু ভালো হলে ভালো হতো। যাইহোক ভালবাসাকে কেন্দ্র করে লেখা আমার আজকের এই কবিতা। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে।


woman-1995624_1280.jpg

Source


প্রেয়সী

কি উপমা দেবো তোমায়,

ওগো মোর প্রেয়সী
চন্দ্র হাসি বদন তোমার,
দু চোখের চাহনিই হরিণী।

ওগো মোর প্রেয়সী,
কি উপমহয় ডাকবো তোমায়,
দেখলে তোমায় এলো চুলে,
ইচ্ছে করে চেয়ে থাকি মুগ্ধতায় শত বছর।

ওগো মোর প্রেয়সী,
ইচ্ছে করে ভিজবো দুজন,
শ্রাবণেরই ধারায়,
কদম ফুল পরিয়ে দেবো তোমার চুলের খোপায়।

শিউলি ফুলের মালা দিবো,
কদম কেয়ার সুবাস,
জোসনা রাতের আলো দিয়ে,
রাঙিয়ে দিব তোমায়।

ওগো মোর প্রেয়সী,
আমি তো ডুবেছি তোমারি ভাবনায়।
বুকের জমিন ভাঙছে পেতে তোমায়।
ভাবনায় আছো তুমি জড়িয়ে এ হৃদয়।

তোমার প্রেম সাগরে হারিয়ে যেতে চাই শত বার,
প্রেম দরিয়া পাড়ি দিতে চায় এ হৃদয়।
ওগো মোর প্রেয়সী,
তোমাকে কাছে পেতে তুফান উঠেছে এই হৃদয়।



ডিভাইসঃ Redmi Note 5


standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Witness Banner 2.png


সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।

ধন্যবাদ

Posted using SteemPro Mobile

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

প্রিয় জনকে নিয়ে লিখতে সত্যি অনেক ভালো লাগে। আসলে ভাইয়া প্রিয় মানুষ সব সময় হৃদয়ে গাঁথা থাকে। আপনি অনেক সুন্দর একটা কবিতা লিখেছেন। কবিতার প্রতিটি লাইন দারুণ হয়েছে। আসলে ভাইয়া প্রেয়সীকে উপমা দেবার কিছুই নেই। ধন্যবাদ আপনাকে সুন্দর একটা কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

কবিতাটি পড়ে আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম ধন্যবাদ।

 2 years ago 

প্রিয় মানুষ সব সময় হৃদয়ের গহীনেই থাকে। প্রিয় মানুষকে ভেবেই হয়তো কবিতায় আমরা ছবি আঁকি। ভাই আপনার লেখা কবিতা পড়ে খুবই ভালো লেগেছে। আপনি কিন্তু অনেক ভালো কবিতা লিখেছেন।

 2 years ago 

একদমই ঠিক প্রিয় মানুষকে কেন্দ্র করে মানুষ অনেক কিছু করতে পারে আমার একটু সামান্য চেষ্টা এই কবিতাটি।
আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম ধন্যবাদ।

 2 years ago 

ভালোবাসা কে কেন্দ্র করে আপনি আজকে এত সুন্দর একটা কবিতা লিখেছেন দেখে তো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। সুন্দর সুন্দর কবিতা গুলো লিখতে এবং পড়তে আমি খুব পছন্দ করি। আপনার লেখা আজকের এই প্রিয়সী কবিতাটা দারুন হয়েছে। কবিতার প্রত্যেকটা লাইন আপনি অনেক সুন্দর করে লিখেছেন। আপনার কবিতাটা পড়ার সময় আমি তো একেবারে কবিতার মাঝেই হারিয়ে গিয়েছিলাম। আশা করছি প্রতিনিয়ত আপনি সুন্দর সুন্দর কবিতা আমাদের মাঝে শেয়ার করবেন।

 2 years ago 

চেষ্টা করেছি আমার মতো করে ছন্দ এবং অর্থ ঠিক রেখে পড়াশোনা করার জন্য কবিতাটি।
ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম ধন্যবাদ।

 2 years ago 

বাহ! অসাধারণ একটি ছন্দময় কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার কবিতাটি পড়ে খুবই ভালো লাগলো। খুবই ভাবার্থময় কবিতা ছিল। অসংখ্য ধন্যবাদ আপনাকে এমন একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

কবিতাটি আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম।
ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ভাইয়া প্রিয় মানুষকে নিয়ে কবিতা লিখতে সবাই খুব পছন্দ করে। আজকে আপনি খুব সুন্দর করে প্রেয়সী কবিতাটি লিখেছেন। আসলে এটি একদম ঠিক ভালোবাসা মানুষ অন্ধ। আর মনের মানুষকে নিয়ে কবিতা লিখলে মনের অনুভূতি প্রকাশ হয়। সুন্দর একটি কবিতা লিখে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

চেষ্টা করেছি মনের অনুভূতি হল কবিতার মাধ্যমে প্রকাশ করার জন্য।
আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64388.69
ETH 1869.17
USDT 1.00
SBD 0.38