সফলতার জন্য চাই সঠিক লক্ষ্য।
১২জৈষ্ঠ্য , ১৪৩০ বঙ্গাব্দ
২৬মে , ২০২৩ খ্রিস্টাব্দ
০৫জিলক্বদ ১৪৪৪ হিজরী
শুক্রবার ❤️
গ্রীষ্মকাল।
আসসালামু আলাইকুম,আমি মোঃআলী, আমার ইউজার নাম @litonali।আমি বাংলাদেশ🇧🇩 থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দনজানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি
সর্বক্ষণই আমাদের জন্য নতুন সময় হাতছানি দিচ্ছে। আমরা কি ঠিক নতুন সময়ে নতুন পরিকল্পনায় এগোতে পারছি বা আমাদের জীবনকে সাজিয়ে নিতে পারছি। অথবা আমরা কি পরিকল্পনা করছি পূর্বের সব ব্যর্থতাকে ভুলে গিয়ে নতুন করে আবার শুরু করবো। আপনি যদি নতুন পরিকল্পনায় জীবনকে এগিয়ে নিয়ে যেতে চান তাহলে তো খুবই ভালো। আপনি কি জানেন পৃথিবীর মাত্র ৩% মানুষ তাদের সঠিক লক্ষে পৌঁছাতে পারে। লক্ষ্য ঠিক করার চেয়ে লক্ষ্য পূরণ করা অনেক কঠিন। এই কথা হয়তো জীবনে অনেক মানুষের মুখ থেকে আমরা শুনেছি বা নিজে থেকে উপলব্ধি করেছি। তবে ব্যাপারটা এতটাও কঠিন নয়। কিছু বিষয় মেনে চললে আপনি নিজের অজান্তেই আপনার লক্ষ্য দিকে পৌঁছে যাবেন। এই ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে নিজের লক্ষ্যকে অন্তরে গেঁথে নেওয়া। আজ আপনাদের সাথে আলোচনা করব নিজের লক্ষ্য এবং লক্ষ্য পূরণে করণীয় বিষয়গুলো নিয়ে।
নিজে একটি লক্ষ্য ঠিক করতে হবে নির্দিষ্টভাবে। এবং প্রতিদিন সেই লক্ষ্য অনুযায়ী কাজ করে সময়টা অতিবাহিত করতে হবে। আপনি সঠিক লক্ষে সঠিক সিদ্ধান্তে প্রতিদিন সে অনুযায়ী কাজ করতে থাকেন তাহলে সফলতা না আসার কোন কারণ নেই। জীবনকে স্বার্থক এবং অর্থপূর্ণ করতে হলে অবশ্যই স্পষ্ট লক্ষ্যমাত্রা থাকতে হবে। এজন্য কথায় বলে নিশানা স্পষ্ট দেখতে না পারলে তা ভেদ করা অসম্ভব। যদি আপনি না জানেন আপনি কোথায় যাচ্ছেন। তাহলে কোন রাস্তাই আপনাকে সঠিক জায়গায় পৌঁছে দিতে পারবে না। একজন মানুষ যদি তার জীবনের প্রতিটা সময়ে সে কি চায় এটা যদি ফাইন্ড আউট করতে পারে। তাহলে তার জীবন বদলানো কোন ব্যাপারই না।
3 একটি ম্যাজিক্যাল নাম্বার এটি অনেকেই মনে করেন। কেউ যদি তার আয়ের ৩ পার্সেন্ট নিজের জন্য ব্যয় করে তবে তার জন্য সেরা 20% মানুষের মধ্যে একজন হওয়া সম্ভব। কেননা লক্ষ্য পূরণ করতে হলে অবশ্যই মৃত ব্যয় হতে হবে। আপনি যদি জানেন যে আপনি কোথায় যেতে চান। আর যদি গন্তব্য পথের ম্যাপ ও হাতে রাখেন তাহলে রাস্তা খুজে সেখানে পৌঁছানো খুবই সহজ। আপনাকে খেয়াল রাখতে হবে অন্য কোন লক্ষ্য সামনে এসে আপনের লক্ষ্যকে অন্য পথে নিয়ে যেতে যেন না পারে। কেননা আপনি যদি বারবার আপনার লক্ষ্য বদলাতে থাকেন আর সেই লক্ষ্যে ছুড়তে থাকেন তাহলে আপনি অনেক পিছিয়ে পড়বেন। এই কারণেই যাদের লক্ষ্য স্থির থাকে তারা অন্য সবার থেকে বেশি সফলতা পায়।
বেশিরভাগ মানুষ মনে করে যে তাদের একটি লক্ষ্য আছে। কিন্তু এই লক্ষ্য গুলো খুবই দুর্বল। আমাদের লক্ষ্য হতে হবে খুবই শক্তিশালী এবং প্রখর।। মনের মধ্যে এমনভাবে দৃঢ় পরিকল্পনা আঁকতে হবে যে আমি আমার লক্ষ্যে যাবোই যে করেই হোক। এখানে আপনাকে লক্ষ্য এবং মনের ইচ্ছাগুলোর পার্থক্য বুঝতে হবে। আমাদের ইচ্ছের পিছনে আসল কোন পরিকল্পনা থাকে না। ইচ্ছে গুলো তখনই প্রখর এবং শক্তিশালী হয় যখন সেই মানুষটি চিন্তা করে যে আমাকে এই লক্ষ্যে পৌঁছানোর জন্য কতগুলো পথ অতিক্রম করতে হবে সেই অনুযায়ী ছক আঁকা।
আমাদের ইচ্ছেগুলো হচ্ছে দুর্বল এবং শক্তিহীন লক্ষ্য। একটি লক্ষ্য যতক্ষণ না লিখে রাখা হচ্ছে। এবং তার জন্য একটি পরিকল্পনা করা হচ্ছে ততক্ষণ সেটা সত্যিকারের লক্ষণ নয়। যেসব মানুষ তাদের নিজের লক্ষ্য লিখে রাখে না তারা কখনোই তাদের লক্ষ্য পূরণ করার দিকে এগোতে পারে না কেননা তাদের সঠিক পরিকল্পনার অভাব। এজন্য আমাদের লক্ষ্য স্থির রাখতে হবে এবং লক্ষ্য পূরণের জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে। আর তাহলে আপনি একজন সফল ব্যক্তি হতে পারবেন। মনে রাখবেন আমরা যতই ঘুরেফিরে পরিকল্পনা করি সময় কিন্তু আমাদের জন্য বসে নেই। সময় কিন্তু তার গতিতে প্রতিনিয়ত ছুটে চলছে।। এজন্য সময়কে সঠিক ব্যবহার করতে হবে এবং সময়ের কাজগুলো সময়ই করতে হবে।
ডিভাইসঃ Redmi Note 5
VOTE @bangla.witness as witness OR
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
ধন্যবাদ
সফলতা অর্জনের প্রথম ধাপ হলো লক্ষ্য নির্ধারণ। হয়তো কিছু কিছু মানুষ আছে তারা লক্ষ্য নির্ধারণ ছাড়াও এগিয়ে যায়। কিন্তু সেটা শুধুমাত্র হাতে গোনা কয়েকজন। আমাদেরকে সফল হতে হলে অবশ্যই লক্ষ্য নির্ধারণ করে এগিয়ে যেতে হবে এবং প্রতিটি পদক্ষেপ সতর্কতার সাথে এগিয়ে যেতে হবে। ভাইয়া আপনার লেখাগুলো পড়ে অনেক ভালো লাগলো।
কিছু মানুষ এমন স্পেশাল থেকেই যায় সব সময় যারা যে কাজ করতে দেয় সেই কাজেই সফলতা পায় আসলে এগুলা তাদের ভাগ্য।। তবে লক্ষণ নির্ধারণ করে সামনের দিকে এগোলে সফলতা পাওয়া সম্ভব ইনশাআল্লাহ।।
আপনি অনেক গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে লিখেছেন ভাইয়া।আসলেই লক্ষ্য ঠিক না থাকলে বিজয়ী হওয়া খুবই কষ্টসাধ্য।এজন্য অবশ্যই লক্ষ্য নির্ধারণ করে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। ধন্যবাদ ভাইয়া সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।
লক্ষ্য না থাকলে বিজয় ছিনিয়ে আনা সম্ভব নয় ঠিকই বলেছেন আপনি।। যদিও লক্ষে পৌঁছাতে গেলে অনেক ত্যাগ এবং কষ্টের শিকার হতে হয় তারপরেই সফলতা অর্জন।।