এলোমেলো ফটোগ্রাফি 🌺📸

in আমার বাংলা ব্লগ2 years ago
১৬ চৈত্র , ১৪৩০ বঙ্গাব্দ
৩০ মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ
১৯রমজান ১৪৪৫ হিজরী
শনিবার।
বসন্তকাল।


আসসালামু আলাইকুম,আমি মোঃআলী, আমার ইউজার নাম @litonali।আমি বাংলাদেশ🇧🇩 থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি



📸

GridArt_20240330_212447507.jpg

অনেক কিছু ফুরিয়ে যায় সময়ের সাথে সাথে। কিন্তু কিছু কথা কিছু স্মৃতি আর কিছু মানুষের প্রতি ভালোবাসা কখনোই গত হয় না। মানুষের জীবনটাই একটা স্মৃতির চাদর। কত কথা কত স্মৃতি আর কত গল্প দিয়ে সাজানো থাকে। শত গল্পের মাঝে কিছু গল্প থেকে যায় যা কখনোই গত হয় না। শত প্রিয় মানুষ আর ভালবাসার মানুষের মাঝে কিছু প্রিয় মানুষ সব সময় অতি আপনজনই থেকে যায়। কিছু শখ আর কিছু ভালোলাগা অনেক ভালোলাগার মাঝ থেকে উজ্জ্বল নক্ষত্রের মতো জ্বলজ্বল হয়ে জ্বলতে থাকে। তেমনি এরকম জ্বলজ্বল ভাবে চলতে থাকে আমার একটি শখ আর সেটা হল ফটোগ্রাফি। যেখানেই যায় যে অবস্থাতেই থাকি চেষ্টা করি সব সময়ই প্রাকৃতিক সৌন্দর্যটা উপভোগ করে সেখান থেকে কিছু সৌন্দর্য ফ্রেমবন্দি করে রাখতে। আসলে আমি একজন প্রকৃতি প্রেমিক মানুষ প্রকৃতির সান্নিধ্যে থাকতে পারলে আমার সব থেকে ভালো সময় অতিবাহিত হয়। প্রকৃতির কোল থেকে আজ কিছু সৌন্দর্য আপনাদের মাঝে তুলে ধরলাম আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে।


🌺

IMG_20240330_212325.jpg

লোকেশন:

আমার প্রিয় টিয়া পাখিটির আজ আবার নতুন লুকের একটি ফটোগ্রাফি আপনাদের মাঝে তুলে ধরলাম। টিয়া পাখি টি আসলে আমার অতি প্রিয়। গত সপ্তাহে প্রায় এক মাস পরে বাড়ি গিয়েছিলাম তাইতো পাখির সাথে বেশ কিছু সময় অতিবাহিত করেছি। যেমন ডাকাডাকি তেমন খুন ছুটি সত্যি ভালোলাগার কিছু মুহূর্ত কেটে যায় তার সাথে। আশা করছি আমার টিয়া পাখিটির ফটোগ্রাফি আপনাদের কাছে ভালো লেগেছে যদিও মাঝে মাঝেই শেয়ার করে থাকি।


🌺

IMG_20240330_210452.jpg

লোকেশন:

বেশ কিছুদিন পরে বাড়ি গিয়ে ফুলের বাগান পরিচর্যায় খুব মনোযোগ দিয়েছিলাম। আসলে যখন বাড়িতে থাকতাম তখন প্রায় সময়ই ফুলের বাগান সবজি বাগান টিয়া পাখি এবং কবুতর নিয়ে সময়টা খুব ভালো অতিবাহিত করতাম। বাহিরে থাকা হলেও এখন যখনই বাড়িতে যায় তখনই আবার এগুলো নিয়ে কাজ করতে আমার অনেক ভালো লাগে। তাইতো অবসর সময়ে ফুলের বাগান পরিচর্যায় খুব মনোযোগ দিয়েছিলাম তখনই এই জবা ফুলের ফটোগ্রাফিটি প্রেম বন্দি করা। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে।


🌺

IMG_20240330_210720.jpg

IMG_20240330_210644.jpg

লোকেশন:

গোলাপ ফুল তো আমাদের সবারই প্রিয়। আরেকটি গোলাপ ফুল থেকে যদি ৫-৬ রকমের কালারের সৌন্দর্য উপভোগ করা যায় তাহলে বলুন কেমন লাগবে। আমার বাগানের উল্লেখযোগ্য ফুল হিসেবে এই গোলাপ ফুলটি রয়েছে। বাগান পরিচর্যা করার সময় দুটো ফটোগ্রাফি করেছিলাম সেটি আপনাদের মাঝে তুলে ধরেছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে।


🌺

IMG_20240330_211134.jpg

লোকেশন:

ডালিয়া ফুল আমাদের সবার পরিচিত ।সেই সাথে সৌন্দর্য কিন্তু আমাদেরকে মুগ্ধ করে তোলে। দেখতে পাচ্ছেন একটি ফুল থেকে প্রায় তিন রকমের সৌন্দর্য উপভোগ করা যাচ্ছে। তাছাড়া ডালিয়া ফুলে মোটামুটি সুবাসর রয়েছে যা কিন্তু মধু আহরণকারী কীটপতঙ্গ কে অনেক দূর থেকে আকর্ষণ করে। আশা করছি এই ফটোগ্রাফিটি ও আপনাদের কাছে ভালো লাগবে।


🌺

IMG_20240330_212134.jpg

লোকেশন:

আমার বাগানের পাশের জন্ম নিয়ে একটি এক নতুন ধরনের ফুল বিশেষ করে এই ফুলগুলো ঝোপঝাড় অথবা নদীর পাড়ে দেখা মেলে। এই ফুলকে কাবাস ফুল হিসেবে আমরা চিনি আমাদের গ্রাম্য ভাষায়। বসন্তের হাওয়ায় এই ফুল তুলার মত আকাশে উড়তে থাকে সাদা পোকার মত। সেই সাথে ছড়িয়ে দেয়া এর চারিপাশের উরুগুলো অনেক সুন্দর সুন্দর ছড়িয়ে দেয়।


📸

IMG_20240330_211701.jpg

লোকেশন:

আপনারা হয়তো জানেন আমার প্রিয় জায়গার মধ্যে নদীর পাড় অন্যতম। নদী কেন্দ্রিক সৌন্দর্য এবং আশপাশের মানুষের বসবাসের জীবন জীবিকা গুলো প্রতিনিয়তই আমাকে মুগ্ধ করে। তাইতো সময় পেলে এই নদীর পাড়ে বসে সুন্দর সময়টা অতিবাহিত করে থাকি। ছোটবেলায় কত যে নদীতে সাঁতার কেটে সেই গোসল করেছি মাছ ধরেছি বন্ধুদের সাথে স্কুল পালিয়ে নৌকা চালিয়েছি আর সেই স্মৃতিগুলো মনে করতে থাকি। সেদিনকে নদীর পাড়ে বসে ছিলাম ঠিক তখনই দেখি একজন ছেলে ভাই মাছ ধরা ফাঁদ নিয়ে নদীর পাড় দিয়ে হেঁটে যাচ্ছে। তখন প্রায় সূর্য পশ্চিম দিকে অস্ত যাবে এমন একটা ভাব। ভিউ বোঝে সুন্দরভাবে একটি ফটোগ্রাফি ফ্রেমবন্দি করে নেই আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে।


📸

IMG_20240330_211240.jpg

লোকেশন:

নদীর পারের সৌন্দর্যের মধ্যে উল্লেখযোগ্য হলো সূর্য অস্ত যাওয়া। উপরের ফটোগ্রাফিতে দেখতে পাচ্ছেন নদীর বুকে পশ্চিম আকাশের সূর্যটির রক্তিম ভাই আলোকিত হয়ে আস্তে আস্তে নিমজ্জিত হয়ে যাচ্ছে। আসলে ফাঁকা জায়গায় বসে এরকম সৌন্দর্য উপভোগ করতে সত্যি অনেক ভালো লাগে। যাহোক এই ছিল আমার আজকের ফটোগ্রাফি পোস্টের কিছু সৌন্দর্য এবং কিছু কথা। আশা করছি সৌন্দর্যগুলো আপনাদের কাছে ভালো লাগবে।



ডিভাইসঃ Redmi Note 5



standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Witness Banner 2.png


সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।

ধন্যবাদ

Sort:  
 2 years ago 

আপনি প্রতিনিয়ত আমাদের মাঝে দারুন সব ফটোগ্রাফি উপহার দিয়ে যাচ্ছেন। আপনার ফটোগ্রাফি গুলো আমার কাছে ভীষণ ভালো লাগে। টিয়া পাখির ফটোগ্রাফি দারুন হয়েছে। গোলাপ ফুল এবং ডালিয়া ফুলের ফটোগ্রাফি আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। ধন্যবাদ আপনার জন্য শুভকামনা রইলো।

 2 years ago 

টিয়া পাখি ডালিয়া এবং গোলাপ ফুল আপনার কাছে ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য করার জন্য।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

ডাকাডাকি মানে কথা বলতে পারে নাকি আপনার টিয়া পাখি।আমার কাছে টিয়া পাখি বেশ ভালো লাগে। আপনার করা প্রতিটি ফটোগ্রাফি বেশ সুন্দর। এই রকম রেনডম ফটোগ্রাফি গুলো দেখতে বেশ ভালোই লাগে।ভালো ছিলো। ধন্যবাদ

Posted using SteemPro Mobile

 2 years ago 

জ্বী আপু আপনি ঠিকই ধরেছেন আমার টিয়া পাখি বেশ কয়েকটি কথা বলতে পারে। এর মধ্যে উল্লেখযোগ্য আমাকে খেতে দাও ।আমাকে নিয়ে যাও ।রাব্বি খেতে দাও।
ধন্যবাদ আপনাকে ফটোগ্রাফি পোস্টটি দেখে সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

এলোমেলোভাবে অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি ধারণা করছেন ভাইয়া। লাল রংয়ের জবা ফুলের ফটোগ্রাফি টা দারুন হয়েছে দেখতে খুবই ভালো লাগছে। তাছাড়া আপনার ধারণ করা অন্য ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে। এরকম সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

লাল রঙের জবা ফুলটি আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম অসংখ্য ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 2 years ago 

আপনার ফটোগ্রাফি পোস্ট মানেই দারুন কিছু। আপনি বরাবরই দুর্দান্ত সব ছবি আমাদের উপহার দিয়ে আসছেন। আমিও ঠিক আপনার মত প্রকৃতি প্রেমী মানুষ এবং সময় পেলেই ঠিক প্রকৃতির কাছাকাছি ছুটেয়যেতে ভীষণ পছন্দ করি। আপনার তোলা প্রতিটি ছবি আমার কাছে অসাধারণ লেগেছে। বিশেষ করে নদীর পাড়ে একজন জেলের মাছ ধরার সরঞ্জাম নিয়ে যাওয়ার ছবিটা, আপনার টিয়া পাখির ছবি, অদ্ভুত দেখতে ফুল এবং নদীর মাঝে সূর্যের প্রতিচ্ছবি, সবমিলিয়ে প্রতিটি ছবি এক কথায় অসাধারণ। অনেক ধন্যবাদ ভাই চমৎকার এই ছবিগুলো আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আমার কাছে মনে হয় সব থেকে বেশি সুন্দর হল প্রকৃতি আর প্রকৃতির মাস থেকে যদি দারুন সৌন্দর্য উপভোগ করতে না পারি তাহলে মনে হয় মনটা ভরে ওঠে না।
ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

এলোমেলো ফটোগ্রাফি গুলো দেখে খুবই ভালো লাগলো। বিশেষ করে আপনি একমাস পর বাড়ি গিয়েছিলেন আর পাখির সাথে দারুণ সময় উপভোগ করেছেন। এই টিয়া পাখি দেখে আমার খুবই ভালো লাগলো। আমারও টিয়া পাখি পালন করার খুবই ইচ্ছা, কিন্তু আমি কেনার অনেক চেষ্টা করছি এখনো পাচ্ছিনা। আপনার এই পাখিটি দেখে যেন খুবই ভালো লাগলো। আর ফুলের ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আসলে ভাইয়া এই পাখিটি আমিও কাকতালি ভাবে পেয়ে গিয়েছিলাম।
বিভিন্ন পাখির হাটে অথবা যে দোকানে পাখি বিক্রি হয় সেখানে একটু খোঁজ রাখবেন দেখবেন ইনশাল্লাহ পেয়ে যাবেন।

 2 years ago 

আপনি তো দেখছি দারুন ফটোগ্রাফি করতে পারেন। ফটোগ্রাফির জন্য আপনি একবার পুরস্কৃত হয়েছিলেন। সবথেকে ভালো লাগলো টিয়া পাখির ফটোগ্রাফি টা। একদম প্রফেশনাল ফটোগ্রাফির মত। সর্বোপরি ফুলের ছবিও বেশ সুন্দর ছিল।

Posted using SteemPro Mobile

 2 years ago 

এখন পর্যন্ত ফটোগ্রাফি নিয়ে আমার বাংলা ব্লগে যতগুলো কনটেস্ট হয়েছে সবগুলো কনটেস্ট এই পুরস্কৃত হয়েছে।
সবই আপনাদের উৎসাহ।
ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 2 years ago 

ভাইয়া আপনি খুব সুন্দর কথা বলেছেন মানুষের জীবনটাই স্মৃতির চাদর দিয়ে ঘেরা। যেখানে রয়েছে হাজারো গল্প,হাজার স্মৃতি আর প্রিয় মানুষের ভালোবাসা যা কখনো শেষ হবে না। যাই হোক আপনি খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার টিয়া পাখি দেখে ইচ্ছে করছে নিয়ে আসি। আমারও টিয়া পাখি পালার অনেক শখ রয়েছে। ভাইয়া আপনি কত দিয়ে কিনেছেন টিয়া পাখি? তাছাড়া বাকি ফটোগ্রাফি গুলোও দেখার মতো ছিল। সবশেষে সূর্যা অস্তের ফটোগ্রাফি দেখে সবচেয়ে বেশি ভালো লেগেছে। ধন্যবাদ এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

আসলে টিয়া পাখিটি এখন আমাদের পরিবারের একজন সদস্য হয়ে গিয়েছে।
সর্বপরি সবগুলো ফটোগ্রাফি আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম ধন্যবাদ।

 2 years ago 

ভাইয়া আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো সব সময় ই ভীষন ভালো লাগে। শেষের সূর্য অস্ত যাওয়ার ফটোগ্রাফিটা তো মারাত্মক সুন্দর লাগছে ভাইয়া।আপনার টিয়া পাখিটি ভারী মিষ্টি দেখতে।ফুলের সৌন্দর্যের কথা আর কি বলবো।অসাধারণ সব ফটোগ্রাফি। ধন্যবাদ জানাই আপনাকে চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

সূর্যাস্ত ফুল এবং টিয়া পাখি সব মিলিয়ে আপনার কাছে অনেক বেশি ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনি আজকে বেশ দারুন কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার শেয়ার করা প্রতিটা ফটোগ্রাফি বেশ ভালো হয়েছে তবে আমার কাছে গোলাপ ফুল এবং টিয়া পাখির ফটোগ্রাফিটা সবচেয়ে বেশি দারুন লেগেছে। যাইহোক ধন্যবাদ ভাই আপনাকে সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলা আমাদের মাঝে বরাবরই শেয়ার করার জন্য।

 2 years ago 

গোলাপ ফুল এবং টিয়া পাখির ফটোগ্রাফি আপনার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম।
অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.100
BTC 64938.98
ETH 1924.48
USDT 1.00
SBD 0.39