এলোমেলো ফটোগ্রাফি 🎥📹📹🎥

in আমার বাংলা ব্লগ3 years ago

১৩ জৈষ্ঠ্য , ১৪৩০ বঙ্গাব্দ

২৭মে , ২০২৩ খ্রিস্টাব্দ
০৬জিলক্বদ ১৪৪৪ হিজরী
শনিবার।
গ্রীষ্মকাল।


আসসালামু আলাইকুম,আমি মোঃআলী, আমার ইউজার নাম @litonali।আমি বাংলাদেশ🇧🇩 থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দনজানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি


🎥🎥

1685172548058.jpg

বাংলা আমার জীবনানন্দ, বাংলা গানের সুর, এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর, আমি একবার দেখি বারবার দেখি এই বাংলার মুখ। নাট্যকারের নাটকে ,শিল্পীর গানে, কবিদের ছন্দে বহুবার এই বাংলার রূপ দেখেছি পড়েছি শুনেছি গেয়েছি। যতবার এই বাংলার মায়া ভরা রূপ দেখি আমি ততবার মুগ্ধ হয়ে যাই।। এজন্যই কবি বলেছেন এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তো তুমি সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি। জন্মভূমির প্রতি আমাদের দুর্বলতা সবারই থাকে। কেননা আমাদের জন্মভূমিকে আমরা মায়ের সমতুল্য মনে করি ।এবং মায়ের মত করে ভালোবাসি। এই বাংলার রূপবয়চিত্র দেখে কতজন হয়েছে কবি ।হয়েছে এই বাংলার প্রেমে পড়ে গান গেয়ে শিল্পী। আমাদের এই বাংলাদেশে ৬৮ হাজার গ্রাম বাংলায় চারিপাশ দিয়ে জলের মতো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নদী খাল বিল ডোবানালা। আমি ফটোগ্রাফি করতে ভালোবাসি। বিশেষ করে বাংলার রূপকে তুলে ধরার চেষ্টা করি আমার ফটোগ্রাফির মাধ্যমে। ফটোগ্রাফি করতে কত টুকু সার্থকতা অবলম্বন করেছি জানি না, তবে আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য পরতে আমার খুবই ভালো লাগে ।এবং উৎসাহ পাই।। প্রতি সপ্তাহে একটি করে ফটোগ্রাফি আপনাদের মাঝে উপস্থাপন করি। তেমনি আজকে নতুন একটি ফটোগ্রাফি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আশা করি আজকের ফটোগ্রাফি পোস্ট আপনাদের কাছে ভালো লাগবে।।


🎥🎥

IMG_20230527_131722.jpg

IMG_20230527_131751.jpg

লোকেশন:

আপনারা হয়তো জানেন আমি প্রাকৃতিক ফটোগ্রাফি করতে বেশি ভালোবাসি।। প্রকৃতির ফটোগ্রাফি করে মনে অনেক সুখ পাই। এক একটা ছবি যেন জীবন্ত প্রতিচ্ছবি ।একেক রকম ভাষায় আমাদেরকে বিভিন্ন কিছু বুঝিয়ে দেয়। নদী ,নদী কেন্দ্রিক পশুপাখি ,নদী বৈচিত্র্য জেলেদের জীবনী, নৌকা বিচিত্রা এরকম অনেক পর্বের ফটোগ্রাফি পূর্বে আপনাদের মাঝে শেয়ার করেছি। উপরের দুটি ফটোগ্রাফিতে নদীর প্রকৃতি নৌকা এবং ব্যাকগ্রাউন্ড হিসেবে আকাশের প্রতি ছবি এবং নদীর জলধারা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। উপরে নীল আকাশ ভেসে বেড়ানো সাদা মেঘের ভেলা নদীর পানিতে তারই প্রতিচ্ছবি এ যেন এক মনোরম সৌন্দর্যের মায়াপুরী। নদীর অদূরে সবুজ গাছপালা যেন এক জীবন্ত প্রতিচ্ছবি বিভিন্ন ভাষায় ইঙ্গিত দিচ্ছে আমাকে সৌন্দর্যের।


🎥🎥

IMG_20230527_131841.jpg

লোকেশন:

আমাদের প্রকৃতি টা কতই না সুন্দর। চারিদিকে রূপে ঘেরা শুধু চক্ষু মিলিয়া একটু সৌন্দর্যের নজরে দেখতে হবে। যেখানে যাই যে অবস্থাতেই থাকি যদি মোবাইল ফোন অথবা ক্যামেরার সাথে থাকে সব সময় অন থাকে ক্যামেরাটা। এই সুবাদে বিভিন্ন সময় বিভিন্নভাবে হুট করে ফটোগ্রাফি করে ফেলি।। দেখা যায় অনেক সময় নিজের প্রতি কনফিডেন্স হারিয়ে ফেলি যে এত সুন্দর ফটোগ্রাফিকি আমি করেছি 🤔🤔। উপরে আপনারা দেখতে পাচ্ছেন ধান ক্ষেতের মাঝ থেকে প্রজাপতির ফটোগ্রাফিটি ফ্রেমবন্দি করেছি।। বৃষ্টির পরে এই ফটোগ্রাফিটি করা দেখতেই পাচ্ছেন ধানের পাতায় বিন্দু বিন্দু পানির ফোটা জমে আছে।।


🎥🎥

IMG_20230527_132032.jpg

IMG_20230527_132434.jpg

লোকেশন:

বসন্তকাল কার না ভালো লাগে। এই সময়টা সবাই ফুরফুরে মেজাজে থাকে ।ভালোবাসাটা যেন ভরে থাকে মনটাতে। বসন্ত এলো আবার চলেও গেল। কিন্তু বসন্তের স্মৃতিগুলো রয়ে গেল। উপরে একটি শিমুল গাছে ফুলের উপর শালিক পাখির ফটোগ্রাফি, এবং অপরটি একটি ফুলের ফটোগ্রাফি আপনারা দেখতে পাচ্ছেন। ফোনের গ্যালারি পর্যবেক্ষণ করতেই এই ছবি দুটি আজই সামনে এলো।। কবে কবে করে রেখেছিলাম ভুলেই গেছি।। তবে বসন্তকালের সৌন্দর্য বলে কথা। ছবি দুটি চোখে পড়তেই আবার মুগ্ধ হয়ে গেলাম এমন সুন্দর ফটোগ্রাফিতে।। ওই যে বললাম মাঝে মাঝে নিজের প্রতি কনফিডেন্স হারিয়ে ফেলি যে এত সুন্দর ফটোগ্রাফি কি আমি করেছি 🤔🤔। আশা করছি এই ফটোগ্রাফি দুটি আপনাদের কাছে ভালো লাগবে।


🎥🎥

IMG_20230527_131927.jpg

IMG_20230527_131956.jpg

লোকেশন:

ষড় ঋতুর আমাদের এই বাংলাদেশ। এক এক ঋতুতে এক এক সৌন্দর্য প্রকাশ পায়।। এখন সময়টা গ্রীষ্মকাল হলেও বর্ষাকালের আবহাওয়াটা বিরাজমান। গতকাল বিকেলে আমাদের স্কুল মাঠ থেকে এই দুটি ফটোগ্রাফি ফ্রেমবন্দি করেছি বৃষ্টির পরে। বৃষ্টির ফলে ধুলি বালি জমে থাকা ঘাসগুলো নতুন করে আবার সেজে উঠেছে নতুন রূপে বৃষ্টির পানিতে।। রাজহাঁস দেখতে পাচ্ছেন বৃষ্টির পানিতে স্কুল মাঠে দৌড়াদৌড়ি করছে। এতক্ষণে সূর্য টা হেরে গিয়েছে পশ্চিম আকাশে এই ডুবে যাবে ভাব। বৃষ্টির শেষে পরিষ্কার আকাশ রক্তিম সূর্য যেন এক সৌন্দর্যের হাতছানি দিয়ে ফুটে রয়েছে।


🎥🎥

IMG_20230527_132252.jpg

IMG_20230527_132316.jpg

লোকেশন:

কৃষি প্রধান আমাদের এই বাংলাদেশ। আমাদের অঞ্চলে ধানের চাষ হয় বেশি।। এখনতো ধান কাটার সময় পাকা ধানের গন্ধ যেন ছড়িয়ে রয়েছে বাতাসের সাথে। মাঠ ভ্রমণে গিয়েছিলাম বিকেল বেলা তখন এই দুইটি ফটোগ্রাফি করেছি।। একটি পাকা ধানের অন্যটি ধান কাটার যন্ত্র বা কাঁচি। এই ধান কাটার যন্ত্রকে আমাদের অঞ্চলের গ্রাম্য ভাষায় কাজ্তে বা কাঁচি বলা হয়। কিছু সময় মাঠের মধ্যে দিয়ে হেঁটেছি ।এবং পাকা ধানের সুবাস নিয়েছি। সত্যিই অসাধারণ লেগেছে সময়টা আমার কাছে।।


🎥🎥

IMG_20230527_132114.jpg

IMG_20230527_132146.jpg

লোকেশন:

আমার গ্রামের বাড়ি নদীর কল ঘেঁষে ।সময়-অসময় মন খারাপের সঙ্গে অথবা বেশি খুশি থাকলে বন্ধুদের সাথে এই নদীর পারে অর্থাৎ পদ্মার পাড়ে সময়টা অতিবাহিত করি। যতই দেখি এই পদ্মার রূপ বারবার বিমোহিত হয়ে যায়।। উপরের দুটি ফটোগ্রাফি করেছি গতকাল বিকেলে সূর্য যখন পশ্চিম আকাশে রক্তিম আভায় আলোকিত হয়েছে ঠিক তখন একটা। এবং অপরটি সূর্য ডোবার পর। শেষ হয়েও যেন হয় না সূর্য ডুবে গিয়েছে তবুও পশ্চিম আকাশ লাল হয়ে রয়েছে রক্তিম আভায়।।

আবার আসিব ফিরে শেষ হয়েও যেন হলো না আজকের ফটোগ্রাফি। এরকম আরো কিছু ফটোগ্রাফি রয়েছে যেগুলো আগামী শনিবার আপনাদের সাথে শেয়ার করবো।। ভালো লাগে ফটোগ্রাফি করতে ।ভালো লাগে আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য পরতে।। যা হোক আজ এই পর্যন্তই দেখা হচ্ছে আগামীতে নতুন পোস্ট এর সাথে ,ভালো থাকবেন।


ডিভাইসঃ Redmi Note 5



standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Witness Banner 2.png


সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।

ধন্যবাদ

Sort:  
 3 years ago (edited)

ফুল পাখি আর প্রকৃতির একটি অসাধারণ এলোমেলো ফটোগ্রাফি শেয়ার করেছেন ভাইয়া। এলোমেলো ফটোগ্রাফির প্রতিটি ফটোগ্রাফি যেন বাংলার প্রকৃতির কথা বলছে। অসাধারণ সুন্দর হয়েছে ভাইয়া আজকের ফটোগ্রাফি ।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু প্রতিনিয়ত আমার ফটোগ্রাফি পোস্ট পর্যবেক্ষণ করে এমন সুন্দর সুন্দর মন্তব্য করার জন্য।।

 3 years ago 
 3 years ago 

এলোমেলো ফটোগ্রাফি গুলো দারুন হয়েছে ভাইয়া। আমার কাছে প্রতিটা ফটোগ্রাফি ই খুব ভালো লেগেছে। বর্ননা তুলে ধরাতে আরো বেশী শোভনীয় লেগেছে। ধন্যবাদ ভাইয়া সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 3 years ago 

প্রত্যেকটা ফটোগ্রাফি আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক উৎসাহ পেলাম ধন্যবাদ আপু

 3 years ago 

জাস্ট অসাধারন লাগতেছে ফটোগ্রাফি গুলো। আমিও আপনার মতো প্রাকৃতিক ফটোগ্রাফি করতে বেশি ভালোবাসি। সব গুলো ফটোগ্রাফি আমার ভীষণ ভালো লেগেছে। শেষের ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম। চমৎকার বর্ননা করেছেন ধন্যবাদ আপনাকে ভাইয়া।

 3 years ago 

প্রত্যেকটা ফটোগ্রাফি আপনার কাছে ভালো লেগেছে আপনি দেখে মুগ্ধ হয়েছেন জেনে ভালো লাগলো মনে হচ্ছে আমার ফটোগ্রাফি সার্থকতা পেলো।।

 3 years ago 

অসাধারণ কিছু এলোমেলো ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। ফটোগ্রাফি গুলো আমার কাছে খুবই ভালো লাগে। চমৎকার কিছু ফটোগ্রাফি করেছেন আপনি। সবগুলো ফটোগ্রাফি ভালো ছিল আসলে কোনটা ছেড়ে কোনটা ভালো বলবো বুঝতে পারছি না। প্রতিটি ফটোগ্রাফির অনেক সুন্দর বর্ণনা দিয়েছেন আপনি। সব মিলিয়ে অসাধারণ ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে ফটোগ্রাফি পোস্টটি দেখে সুন্দর এবং উৎসাহমূলক মন্তব্য করার জন্য।।

 3 years ago 

আপনার এত সুন্দর এলোমেলো ফটোগ্রাফি দেখে আমি তো একেবারে মুগ্ধ হয়ে তাকিয়ে ছিলাম। আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি একেবারে চোখ ধাঁধানো ছিল। আপনার ফটোগ্রাফি গুলো দিয়ে কোনটা রেখে কোনটা দেখব তা ভেবে পাচ্ছিলাম না। সত্যি আপনার ফটোগ্রাফির হাত অসম্ভব ভালো। এত সুন্দর ভাবে ফটোগ্রাফি করে ফটোগ্রাফির মাধ্যমে বর্ণনা করার কারণে আরো বেশি ভালো লাগছে।

 3 years ago 

একটি ভালো কনটেন্ট যখন পাবলিস্ট করি সেটার সার্থকতা এবং মজা তখনই পায়, যখন আপনাদের কাছ থেকে এত সুন্দর মন্তব্য পাই।
ধন্যবাদ ভাইয়া

 3 years ago 

বাহ্!আপনি খুব চমৎকার ফটোগ্রাফি করেছেন।দেখতে খুব অসাধারণ লাগছে।আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আপনার জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 3 years ago 

আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ফটোগ্রাফি গুলো দেখে মন্তব্য করার জন্য।।

 3 years ago 

দারুন কিছু ফটোগ্রাফি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলোর মধ্য থেকে আমার কাছে ধানক্ষেতের ফটোগ্রাফি এবং গাছের ডালে পাখি বসে থাকার ফটোগ্রাফিটি খুবই ভালো লেগেছে।

 3 years ago 

পাকা ধান ক্ষেত এবং গাছের ডালে বসে থাকা পাখির ফটোগ্রাফি আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম ধন্যবাদ।।

 3 years ago 

এত সুন্দর ফটোগ্রাফি নিয়েছেন আপনি কাকে রেখে কার প্রশংসা করব সেটাই বুঝে উঠতে পারতেছি না। আপনি ঠিক বলছেন আমাদের বাংলার প্রকৃতি এত সুন্দর যার প্রেমে মুগ্ধ হয়ে হাজারো কবি কবিতা লিখেন হাজারো শিল্পী মগ্ন হয়ে গান করেন। আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি আলাদা আলাদা সুন্দর হয়েছে। অনেক ধন্যবাদ খুব সুন্দর ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।

 3 years ago 

সব সময় চেষ্টা করে যখন ফটোগ্রাফি করি ফটোগ্রাফি যেন কিছু একটা ভাষা দিয়ে আমাদেরকে বোঝায় তার সৌন্দর্যে মুগ্ধ করে।।
ধন্যবাদ আপু।।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 64459.31
ETH 1884.15
USDT 1.00
SBD 0.37