ফটোগ্রাফি 📸পাখি পর্ব-০২ 🦅🦅📸১০% লাজুক শিয়ালের জন্য ❤️

in আমার বাংলা ব্লগ4 years ago

২৯বৈশাখ , ১৪২৯ বঙ্গাব্দ

১২মে, ২০২২ খ্রিস্টাব্দ
১০শাওয়াল , ১৪৪৩ হিজরী
বৃহস্পতিবার ❤️❤️
গ্রীষ্মকাল ।


আসসালামু আলাইকুম,আমি মোঃআলী, আমার ইউজার নাম @litonali।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দনজানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি


🦉🦉🦉

1652367201506.jpg

ছোটবেলা থেকেই ফটোগ্রাফি আমার অনেক পছন্দের। সময় পেলেই আমি ভালো কোন বস্তুর ফটো তুলতে শুরু করি। বলতে পারেন ফোন হাতে থাকলে ক্যামেরাটা ম্যাক্সিমাম সময়ই ওপেন করেই রাখি। কখন সামনে কোন ভালো জিনিস মিস হয় বলা তো যায় না। প্রতি সপ্তাহে একটা করে ফটোগ্রাফি পোস্ট আপনাদের মাঝে শেয়ার করে থাকি। আপনারা খুব সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে আমাকে উৎসাহ প্রদান করেন যেটি সবথেকে আমার বেশি অনুপ্রেরণা যোগায়ফটোগ্রাফির প্রতি। আজকের পর্বে আমি কিছু পরিচিত এবং আমাদের আশপাশে থাকা পাখি দের আলোকচিত্র আপনাদের মাঝে তুলে ধরেছি। আশা করি আমার ফটোগ্রাফি গুলো আপনাদের কাছে ভালো লাগবে।

দোয়েল

IMG_20220512_204814.jpg

লোকেশন:

উপরের এই পাখিটি আমাদের সবারই পরিচিত কম বেশি। কারন এটি আমাদের জাতীয় পাখি 🐦। খুব ভোরে যারা ঘুম থেকে উঠে তারাই হয়তো বেশি দেখে থাকেন। এবং এই সুন্দর ডাক শুনতে পান। এই পাখির ডাক টা অনেকটাই মুখে বাজানো শিশ এর মতো করে। ভালো লাগে আমার। প্রচন্ড গরমের মধ্যে গাছের ডালে বসে থাকে পাখির ছবি ক্যামেরাবন্দি করেছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে।

গাং শালিক

IMG_20220512_205024.jpg

লোকেশন:

ক্যামেরা হাতে করে আমাদের বাগানে বসে ছিলাম। হঠাৎ করেই দেখতে পারি একটা পাখি ঘসের টুকরা নিয়ে উড়ে যাচ্ছে, তার বাসা তৈরি করার জন্য। পাখিটির নাম গাংশালিক দেখতে অনেকটা শাকিলের মতই কিন্তু গায়ের রংটা সাদা। এবং কালো মিশ্রণটি। অল্প অল্প করে নিয়ে তাদের বাসা তৈরি করে। যেটা আমি অনেক সময় ধরে উপলব্ধি করেছি। খুবই ভাল লাগল বিষয়টা।

ফিঙে

IMG_20220512_205047.jpg

IMG_20220512_205000.jpg

লোকেশন:

এই পাখিটিকে গ্রাম বাংলার মানুষ দুটি নামে ডেকে থাকে ফিঙে,ফেচকো। এই পাখিটি উড়ন্ত অবস্থায় বেশিরভাগ শিকার ধরে। এই পাখির প্রধান খাবার উড়ন্ত পোকা। পাখির গায়ের রং সম্পুর্ন কালো লম্বা খুবই আস্তে আস্তে ডাকে তবে ডাক গুলা অনেক মধুর। যারা গ্রামে বাস করেন তারা হয়তো এর সৌন্দর্যটা উপলব্ধি করতে পারেন সঠিক মত।

কাঠ ঠুকরা

IMG_20220512_204925.jpg

লোকেশন:

কাঠঠোকরা আমাদের সবারই পরিচিত একটি পাখি। মরা গাছ বিশেষ করে ভেঙে পড়া গাছ গাছের ভাজে তার শক্ত মুখ বা ঠোট দিয়ে ঠুকাতে থাকে। এবং সেখান থেকে পোকা বের করে খেতে থাকে।সে অনেক ঠোকরা-ঠুকরি মাধ্যমে বাসা প্রস্তুত করে। এবং সেই বাসায় সে নিজে থাকে অথবা অন্য কোন পাখি বসবাস করে থাকে। মাঝেমধ্যে এটা ভেবে অবাক হই যে🤔 সৃষ্টিকর্তা তার ঠোঁট দুটো কি দিয়ে বানিয়েছে।

কবুতর

IMG_20220512_204457.jpg

IMG_20220512_204622.jpg

IMG_20220512_204540.jpg

লোকেশন:

কবুতর আমাদের সবারই পছন্দ। এবং পরিচিত আমি ছোটবেলা থেকেই কবুতর পালন করি। আমারও অনেক ফেভারেট। আমার কবুতরের কিছু ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করেছিলাম।আজ কিছু ফটোগ্রাফি তুলে ধরছি ভরদুপুরে ইলেকট্রিক তার এবং ঘরের চালে বসে থাকা কবুতরের ফটোগুলো। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে।

বুলবুলি

IMG_20220512_204748.jpg

লোকেশন:

উপরের ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন একটি বুলবুলি পাখি। অর্ধ ভাঙা একটি গাছের উপরে আনমনে বসে আছে। ভরদুপুরে আমিও সেই সময় বাগানে বসে ছিলাম ক্যামেরাটা ও কাছে ছিলো তাই তো ক্যামেরা বন্দী করে ফেললাম। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে।

হাঁস 🦆

IMG_20220512_211538.jpg

লোকেশন:

উপরের ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন পানিতে ভেসে বেড়ানো হাঁসের দল। ভর দুপুর বেলা ছবিটি আমি ক্যামেরাবন্দি করেছি। আমার কাছে খুবই ভালো লাগছিল। পানির মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন সবুজ গাছের দৃশ্য। সুন্দর মত ভেসে উঠেছে। ব্যাকগ্রাউন্ড এর জন্য চিত্রটি আমার কাছে বেশি ভালো লেগেছে।

শালিক

IMG_20220512_211611.jpg

লোকেশন:

উপরের ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন একটি শালিক ইলেকট্রিক তারের উপরে আনমনে বসে আছে। এই ছবিটি আমার কাছে খুবই ভালো লাগলো। ব্যাকগ্রাউন্ড এর কারণে ছবিটি দেখতে বেশি সুন্দর দেখাচ্ছে তাই আপনাদের মাঝে শেয়ার করলাম আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।



ডিভাইসঃ CANON 600d



standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।

ধন্যবাদ

Sort:  
 4 years ago 

আপনি খুবই চমৎকার ভাবে আমাদের মাঝে পাখির কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনার এই পাখির ফটোগ্রাফি গুলো আমার কাছে খুব ভালো লেগেছে। প্রতিটি ফটো আপনি অনেক চমৎকার ভাবে ক্যাপচার করেছেন দেখে ভালো লাগলো। এত সুন্দর একটি ফটোগ্রাফিক পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ

 4 years ago 

ধন্যবাদ আপনাকে ফটোগ্রাফি গুলো দেখিয়ে চমৎকার একটি মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহ প্রদানের জন্য সুস্থ থাকবেন ভালো থাকবেন

 4 years ago 

ভাইয়া সকাল সকাল আপনার পাখির ফটোগ্রাফি গুলো দেখে মনটা ভরে গেলো, এটা কিন্তু একদম ঠিক বলেছেন ভাইয়া যারা সকাল সকাল উঠতে পারে তারাই আমাদের জাতীয় দোয়পল পাখি কে বেশি দেখতে পারে, তবে আপনি কিন্তু অসাধারণ ফটোগ্রাফি করে থাকেন ভাইয়া, আপনার ফটোগ্রাফি গুলো আমার খুবই ভালো লাগে, এভাবেই আমাদের সুন্দর সুন্দর ফটোগ্রাফি উপহার দিয়েন ভাইয়া শুভকামনা রইলো আপনার জন্য।

 4 years ago 

প্রতিনিয়তই আমি ভোরবেলা ঘুম থেকে উঠেই এজন্যই দোয়েল পাখির সুমধুর ডাকটি শুনতে পাই ফটোগ্রাফি গুলো আপনার ভাল লেগেছে জেনে সত্যিই অনেক খুশি হলাম ধন্যবাদ ভাইয়া সুস্থ থাকবেন ভালো থাকবেন

 4 years ago 

ভাইয়া আজকে আপনি খুব চমৎকার চমৎকার ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করেছেন। দোয়েল আমাদের জাতীয় পাখি। ছোটবেলায় দোয়েল পাখি ধরে নিয়ে বাসায় আসতাম। পরে আবার ওখানে রেখে আসতাম। আপনার পোস্ট দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেল। সবগুলো ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 4 years ago 

আমিও আপনার মত ছোটবেলায় পাখি ধরে খাঁচায় পুষলাম খুব মজা পেতাম ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য উপহার দেওয়ার জন্য

 4 years ago 

ভাইয়া আমিও আপনার মত ফটোগ্রাফি কর‍তে খুবই ভালোবাসি। আর আমি প্রায় সব সময় চেষ্টা করি ফটোগ্রাফি করার। যাইহোক আপনার ফটোগ্রাফি গুলো দারুণ হয়েছে ভাইয়া। খুবই ভালো লাগলো ফটোগ্রাফি গুলো। ধন্যবাদ।

 4 years ago 

ধন্যবাদ ভাইয়া প্রত্যেকটা ছবি সুন্দর ভাবে পর্যবেক্ষণ করে খুব সুন্দর একটি মন্তব্য আমাকে প্রদানের জন্য সত্যি আমি অনেক আনন্দিত ধন্যবাদ আপনাকে সুস্থ থাকবেন ভালো থাকবেন

 4 years ago 

আপনার এর আগের পাখির ছবি গুলো ও আমি দেখেছিলাম ভাই। সুন্দর ছবি তুলেন। আমার ও ক্যানন ৬০০ডি ক্যামেরা আছে। তবে ভাই আপনি কোন লেন্স ব্যবহার করেছেন একটু জানাবেন। আমার কিট লেন্স আছে শুধু।

 4 years ago 

প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আমার ফটোগ্রাফি গুলো দেখে খুব সুন্দর একটি মন্তব্য উপহার দেওয়ার জন্য।
তিনটা লেন্স আছে আমার ।একটি জুম লেন্স ।একটি কিট লেন্স ।এবং একটি শট জুম লেন্স।

 4 years ago 

পাখি নিয়ে অসাধারণ ফটোগ্রাফি পোস্ট করেছেন আপনি। বিশেষ করে দোয়েল ও শালিক এর আমার কাছে বেশ চমৎকার লেগেছে।আপনার চয়েস আসে বলতে হয়
ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি ফটোগ্রাফি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।"

 4 years ago 

অনেক আনন্দ উপভোগ করলাম আপনার মন্তব্যটি পড়ে ধন্যবাদ ভাইয়া উৎসাহমূলক মন্তব্য করে ফটোগ্রাফির প্রতি আরও আগ্রহ টা বাড়িয়ে দেওয়ার জন্য

 4 years ago 

মোবাইল দিয়েও যে এত সুন্দর ছবি তোলা যায় তা আপনার ফটোগ্রাফি গুলো না দেখলে জানতেই পারতাম না। আপনার পাখির ফটোগ্রাফি সব গুলো খুবই চমৎকার হয়েছে। বিশেষ করে কাঠ ঠুকরার ফটোগ্রাফি আমার কাছে সব থেকে বেশি ভাল লেগেছে। ধন্যবাদ ভাইয়া আপনাকে এতো সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 4 years ago 

প্রথমে ধন্যবাদ জানাই আপনাকে আপনি আমার ফটোগ্রাফি গুলা দেখে খুব সুন্দর একটি মন্তব্য আমাকে উপহার দিয়েছেন।
তবে আগের ফটোগ্রাফি গুলা সব ডিএসএলআর ক্যামেরা দিয়ে পড়া ফোন দিয়ে নয়।

 4 years ago 

ভাইয়া আপনি আজকে চমৎকার চমৎকার ফটোগ্রাফি শেয়ার করেছেন। দেখতে অসাধারণ হয়েছে। দোয়েল পাখি দেখে মুগ্ধ হয়ে গেলাম। নিখুঁত ভাবে সব গুলো ফটোগ্রাফি করেছেন। আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন।

 4 years ago 

সব সময় চেষ্টা করি নিখুঁতভাবে কিছু ফটোগ্রাফি আপনাদের মাঝে তুলে ধরার জন্য আপনার ভালো লেগেছে ফটোগ্রাফি গুলো জেনে সত্যিই অনেক আনন্দিত ধন্যবাদ আপনাকে

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.103
BTC 63135.41
ETH 1874.54
USDT 1.00
SBD 0.37