বাংলা কবিতা 📖এক যুগ পর দেখা।

in আমার বাংলা ব্লগ3 years ago

২৯অগ্রায়ন , ১৪৩০ বঙ্গাব্দ

১৪অক্টোবর , ২০২৩ খ্রিস্টাব্দ
২৯জমাদিউস আউয়াল ১৪৪৫ হিজরী
বৃহস্পতিবার।
হেমন্তকাল ।


আসসালামু আলাইকুম,আমি মোঃআলী, আমার ইউজার নাম @litonali।আমি বাংলাদেশ🇧🇩 থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি


সময়ের স্রোতে সার্থের টানে সবাই সবার মতো আছি।হয়তো ভালো বা মন্দ।ভালোবাসা হয়তো পূর্ণতা পাইনি। তবুও ভালোবাসা হাড়িয়ে যায়নি।দু জনার দেখা শত সপ্ন সবই মিছে হয়ে যায়।তবুও মাঝে মাঝে কিছু কারণে স্বপ্ন ও স্মৃতি গুলো এক ঝলক বৃষ্টিতে ভিজিয়ে দেয় আমাদের। যা কল্পনা থেকে লেখা আমার আজকের কবিতা। আশা করছি কবিতাটি আপনাদের কাছে ভালো লাগবে।


winter-3779861_1280.jpg

Source


📖এক যুগ পর দেখা।

আজও পারেনি দু-চোখ ভুলতে তোমায়,

নজর পরতেই বক্ষ জুড়ে ইলেকট্রিক শক,
এলোমেলো ঘুরছে হারানো স্মৃতি।
স্মৃতি গুলো দেখে মনে হচ্ছে কত আপন।
জানো স্মৃতি গুলো ব্যাথায় জর্জরিত,
স্মৃতি গুলো কিছু বলতে চায় আমায়।

এখনো কানে ভাসে কাঁচের চুরি নুপুরের শব্দ,
এলোমেলো তোমার শত বাক্য বুলি,
কত কবিতায় হয়েছি মিলন দুজনে,
কত গানের কলি গেয়েছি এক সাথে,

নদীর ঘাটে বসে না আর প্রজাপতির মেলা,
বাশরিতে উঠে না ভালোবাসার সূর,
উড়ে না আর ভালোবাসার পাল
নদীর কলতানে ভাসে বিষাদের সূর।

এক যুগ পরে দেখা কতো চেনা কতো আপন তুমি,
তবুও দূরত্ব টা অনেক বেশি,কাঁটাতারের বেষ্টনী,
আছে কি এখনো তোমার সেই টোল পড়া হাসিটি?
আজও আধো আদ্র চুলের সুবাসে ভরাতে চায় মন।

সু-সময় ফেলে এসেছি আমি সেই এক যুগ
এখন হতাশার মেড়কে আবৃত ভালোবাসা ।
জানি ভালো আছো অন্য কাউকে নিয়ে,
আমিও মন্দ নয়,তবুও তাড়িয়ে বেড়ায় স্মৃতি।

আমি কেন এতো ভাবছি,
তুমি আমি এখন অচেনা পথিক,
ভালো থেকো প্রিয়,
সময়ের স্রোতে হয়তো হবে সাক্ষাৎ।



ডিভাইসঃ Redmi Note 5


standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Witness Banner 2.png


সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।

ধন্যবাদ

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

ভাইয়া আপনার লেখা কবিতা পড়ে অনেক ভালো লাগলো। দারুন একটি কবিতা শেয়ার করেছেন। কবিতা জীবনের কথা বলে। কবিতা সময়ের কথা বলে। দারুন একটি কবিতা শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে কবিতাটি পড়ে মন্তব্য করার জন্য।

 3 years ago 

খুব সুন্দর কবিতা লিখেছেন ভাই। আপনার কবিতা পড়ে খুব ভালো লাগলো। মনের অনুভূতি গুলো কবিতার ছন্দে বেশ চমৎকার ভাবে শেয়ার করেছেন । বিশেষ করে এই ছন্দ গুলো খুবই দুর্দান্ত হয়েছে।

নদীর ঘাটে বসে না আর প্রজাপতির মেলা,
বাশরিতে উঠে না ভালোবাসার সূর,
উড়ে না আর ভালোবাসার পাল
নদীর কলতানে ভাসে বিষাদের সূর।

এতো অসাধারণ কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 years ago 

আসলে মনের অনুভূতিগুলো প্রকাশের কবিতা এক অন্যতম মাধ্যম মনে করি আমি।
তাইতো প্রতি সপ্তাহে একটি কবিতার মাধ্যমে আলাদা একটি ট্রফিক আপনাদের মাঝে তুলে ধরি।
আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম ধন্যবাদ।

 3 years ago 

ভালোবাসা এমনই ৷ সময় যায় , সব বদলে যায় , দু'জন দুদিকে তবুও ভালোবাসা থেকে যায় ৷ পবিত্র ভালোবাসা হারিয়ে যাওয়ার নয় ৷ মনে মনে থেকে যায় এই ভালোবাসা ৷ যাই হোক , অনেক সুন্দর লিখেছেন ৷ আপনার কবিতা আমার ভীষণ ভালো লেগেছে ৷ কবিতার প্রত্যেকটা লাইন যেনো কিছু বলছে , অনুভূতিতে ঘেরা ছিলো সবটা ৷ ভীষণ ভালো লাগলো আপনার কবিতা পড়ে ৷ অসংখ্য ধন্যবাদ আপনাকে কবিতাটি শেয়ার করার জন্য ৷

Posted using SteemPro Mobile

 3 years ago 

ঠিকই বলেছেন মন থেকে যে ভালোবাসাটা হয় সেটা কখনোই ভোলা যায় না।
হয়তো সময় ও পরিস্থিতির শিকার হয়ে দুজন দুদিকে।
ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 3 years ago 

"এক যুগ পর দেখা" কবিতাটা অনেক সুন্দর করে লিখেছেন আপনি। এই ধরনের টপিক গুলো তুলে ধরে কবিতা লিখলে সেগুলো দিতে অনেক সুন্দর হয়। আপনি প্রতিনিয়ত অনেক সুন্দর সুন্দর কবিতা লিখে থাকেন। প্রত্যেকটা দিনের মতো আপনার আজকের লেখা কবিতাটাও আমার খুব পছন্দ হয়েছে। আশা করছি পরবর্তীতেও দারুন একটা কবিতা আমাদেরকে উপহার দিবেন আপনি।

 3 years ago 

কবিতাটি পড়ে আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম।
চেষ্টা করছি প্রতি সপ্তাহ জুড়ে একটি কবিতা ভালো ভাবে লিখে আপনাদের মাঝে তুলে ধরার জন্য।

 3 years ago 

আপনি প্রতি সপ্তাহে আমাদের মাঝে একটি করে কবিতা শেয়ার করেন, এই বিষয়টা খুব ভালোলাগা আমার কাছে। অনেক সুন্দর একটা কবিতা লিখেছেন আপনি আজকেও। এক যুগ পর দেখা কবিতাটা এত বেশি সুন্দর হয়েছে যা পড়ে আমি তো মুগ্ধ। কবিতার সবগুলো লাইন আমি যত পড়ছিলাম, আমার কাছে ততই অনেক বেশি ভালো লাগছিল। অনেক বেশি মন ছোঁয়া ছিল, আপনার লেখা আজকের এই কবিতার সবগুলো লাইন। পরবর্তীতেও এরকম কবিতা পড়তে চাই।

 3 years ago 

প্রতি সপ্তাহে আপনি আমার কবিতা পড়ে অনেক সুন্দর মন্তব্য করেন এতে আমি অনেক উৎসাহ পাই।
কবিতাটি আপনার কাছে অনেক ভালো লেগেছে মুগ্ধ হয়েছেন হৃদয় ছুঁয়ে গেছে জানতে পেরে খুবই ভালো লাগলো।
ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 64787.20
ETH 1870.98
USDT 1.00
SBD 0.38