বাংলা কবিতা ✍️ ভাবনায় আছো তুমি।

in আমার বাংলা ব্লগ2 years ago

২৩জৈষ্ঠ্য ১৪৩১ বাংলা।


source


ভালোবাসা এক অদ্ভুত জিনিস যা কখনো দেখানো যায় না, দেখা যায় না বা ভাষায় প্রকাশ করা যায় না। ভালোবাসা শুধু অন্তর দিয়ে অনুভব করা যায়। হৃদয় দিয়ে আবেগ প্রকাশ করা যায়। অতি সপ্তাহে চেষ্টা করি একটি কবিতা আপনাদের মাঝে তুলে ধরার জন্য। তারই ধারাবাহিকতায় আজ আমার এই ক্ষুদ্র চেষ্টা। চেষ্টা করেছি কল্পনা থেকে ভালোবাসার রং মেখে কিছু ছন্দ প্রকাশ করার জন্য। আসলে ভালোবাসাটা কেমন হয় বা ভালোবাসার অনুভূতিটা কিভাবে প্রকাশ হয় সেটাই মূলত আমার কবিতার মাঝে প্রকাশ পেয়েছে। যাইহোক কবিতাটি পড়লে আপনারা হয়তো সেটি বুঝতে পারবেন। আশা করছি কবিতাটি আপনাদের কাছে ভালো লাগবে।


ভাবনায় আছো তুমি।

তোমার পদচারণ অন্তরে এক অদ্ভুত শিহরণ,

তোমার চাঁদ মুখে আলোকিত আমার শহর,
ভাবনায় আছো তুমি অন্তরে মিশে,
হাজার ছন্দ আঁকিবুঁকি কাটে তোমার আখি দেখে।

কিছুটা পাগলামি, আর আবেগে মিশে আছো তুমি,
পাবো না জেনেও ভাবনায় মিশেছো তুমি,
পড়ন্ত বিকেলে হাঁটবো দুজনে গোধূলির আলো মেখে,
ভাবনায় আছো মিশে তাইতো দিবালোকে জেগে স্বপ্ন দেখি আমি,।

দোয়েলের সকালে হাঁটবো দুজনে হাতে রেখে হাতে,
শিশির কণায় ভিজবো দুজনে দূরর্ব ঘাসে হেঁটে।
ঝিলের ডাঙ্গায় পদ্মফুলে গাথিবো দুজনে মালা।
বিনা সুতায় ভালোবাসার ইতিহাস হবে গাথা।

সন্ধ্যা হলে জোনাক আলোয় রঙিন হবো মোরা,
চাঁদের আলোয় রাত পোহাবে প্রেম সাগরে ডুইবা,
ভোরের পাখি লজ্জা পাবে ভালোবাসা দেইখা।
পাবো না জানি তবুও তোমায় কল্পনাতে আকি।



ডিভাইসঃ Redmi Note 5


standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Witness Banner 2.png


সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।

ধন্যবাদ

Posted using SteemPro Mobile

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

আসলে আজ আপনি আমাদের মাঝে সুন্দর একটা কবিতা নিয়ে চলে এসেছেন। আসলে প্রিয় মানুষগুলোকে নিয়ে লেখা কবিতার কোন শেষ হয় না। যদিও আপনি আজকের কবিতায় খুব সুন্দর ভাবে প্রিয় মানুষের প্রতিচ্ছবিটি ফুটিয়ে তুলেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

কবিতাটি পড়ে আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম ধন্যবাদ।

 2 years ago 

আপনি কিন্তু অনেক সুন্দর সুন্দর কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করে থাকেন। প্রায় প্রত্যেক সপ্তাহে আমি আপনার কবিতা গুলো ফলো করে থাকি। বলতে গেলে আমার কবিতা লেখার অন্যরকম অনুপ্রেরণা আপনারা ছিলেন। ঠিক সুন্দর একটি কবিতা আজকে দেখতে পেরে অনেক অনেক ভালো লেগেছে।

 2 years ago 

আমি প্রতি সপ্তাহে একটি করে কবিতা লেখার চেষ্টা করি।
কবিতাটি আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক খুশি।

 2 years ago 

আমরা সবাই প্রতিনিয়ত সুন্দর সুন্দর কবিতা লেখার চেষ্টা করছি। অনেকে হয়তো পেরেও যাচ্ছি আপনার মতো। যাই হোক আপনার আজকের কবিতা কিন্তু খুব সুন্দর হয়েছে। ভালোবাসার মানুষকে নিয়ে মনের অনুভূতিগুলো খুব সুন্দর ভাবে প্রকাশ করেছেন। এরকম কবিতা গুলো পড়তেও ভালো লাগে। ধন্যবাদ শেয়ার করার জন্য।

 2 years ago 

ঠিকই বলেছেন আমরা সবাই কিন্তু আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি ভালো কবিতা লেখার জন্য।
কতটুকুনি সফল হতে পেরেছি জানিনা তবে চেষ্টা করে যাচ্ছি।
ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 2 years ago 

বাহ দারুন একটি কবিতা লিখেছেন। আপনার কবিতাটি পড়ে খুব ভালো লেগেছে। ছন্দের সাথে মিল রেখে মনের ভাব তুলে ধরেছেন। অসংখ্য ধন্যবাদ এমন একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ছন্দের সাথে মনের ভাব না মিললে আসলে কবিতা কখনোই জমে ওঠে না।
কবিতাটি পড়ে আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 64172.89
ETH 1818.63
USDT 1.00
SBD 0.38