মানব জীবন বড়ই বিচিত্র🧐🧐

in আমার বাংলা ব্লগ3 years ago

১৯বৈশাখ , ১৪৩০ বঙ্গাব্দ

০২এপ্রিল , ২০২৩ খ্রিস্টাব্দ
০৯শাওয়াল, ১৪৪৪ হিজরী
মঙ্গলবার।
বসন্তকাল।


আসসালামু আলাইকুম,আমি মোঃআলী, আমার ইউজার নাম @litonali।আমি বাংলাদেশ🇧🇩 থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দনজানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি


social-media-3846597__480.webp

Source


মানব জীবন বড়ই অদ্ভুত। সময় গুলো শুধু আঁকে-বাঁকে ভরপুর আর কতই বিচিত্রতা। আমাদের এই বিচিত্র সময়ে ঘটে কতো সব বিচিত্র ঘটনা। হাসি-কান্না, আনন্দ-বেদনা,সুখ-দুখ, ভালো-মন্দের মধ্যে দিয়ে এগিয়ে চলে জীবনের খরস্রোতা নদী। কখনো আমরা মুক্ত পাখির মতো, কখনওবা চুপসে যাওয়া বেলুনের মতো। আমাদের মধ্যে থেকে হারিয়ে যায় কত চেনা মুখ, আর কতশত স্মৃতি।হঠাৎ স্বপ্নের ঘরে নীল নীলিমায় দূরে কোথায় যে মন হারায়।মাঝে মাঝে আমার ছোট্ট মন একটা কথা জানতে চায়, মন কেন ফেলে আসা স্মৃতির পাহাড় বারবার ঘুরে দেখে।


মানব জীবন একটাই, অথচ আমাদের এ জীবনে কত কি না ঘটে যাচ্ছে।আমাদের জীবনের একেকটা মুহূর্ত ভিন্নতা আসে কোন মিল নেই।কিছু মনে করে মনে মনে একটু মৃদু হাসি। আবার পরক্ষণেই বিষাদ। কখনো জমাট বরফ খন্ডের মতো কষ্টগুলো বুকের মধ্যে জমে থাকে।মাঝে মাঝে জীবনটা বড় অসহ্য মনে হয় । মনে হয় এ জীবনটা আর দরকার নাই?কখনো আবার জীবন হয়ে যায় অনাবিল সুখ আর আনন্দে ভরপুর। তখন মনে হয় জীবনের সময় কেন দ্রুত ফুরিয়ে যায়!এখন সময় টা যদি আরো দৃঘ্য হতো।আসলে আমরা অতি লোভি।আমরা একটু পেলে আরো বেশি আশা করি। যেটা আছে সেটা নিয়ে খুশি থাকতে পারি না।


বয়স বাড়ার সাথে একটা সময় জীবনের পুরনো অনেক স্মৃতি-গল্প মনে পড়ে যায়।তখন মনে হয় পুরনো দিনগুলিই বুঝি বেশি সুন্দর ছিলো।আবার মাঝে মাঝে মনের পর্দায় এসব স্মৃতিতে হাতড়াতে বড় ভালো লাগে একা একা আনমনে। মনটা ফিরে আসতে চায় না।মনে হয় যদি থেকে যেতে পারতাম স্মৃতিতে।


কিন্তু আমাদের বাস্তবে তো ফিরে আসতেই হবে। আসলে মানব জীবনে বাস্তবই সব, কল্পনা নিছক একটা মায়াজাল।আমাদের মনের কল্পনা যদি সত্যি হতো, তাহলে কোন দুঃখ-কষ্ট কিছুই থাকতো না।আবার কষ্ট যে সবসময় খারাপ-বিষাদ লাগে তা নয়। আমাদের অনেক সময় কষ্ট পেতেও খুব ভালো লাগে। ভালো যে কেন লাগে তাও আবার জানা নাই...!


জীবন বড়ই বিচিত্র। আমাদের প্রত্যাশা প্রাপ্তির বিষয়গুলো বেশ জটিলায় ঘেরা। কখন কার জীবনে কীভাবে কী ঘটবে সেটা সৃষ্টিকর্তা ছাড়া কেউ বলতে পারে না।মনে রাখতে হবে সব সময় যোগ্যতা, দক্ষতা এবং অভিজ্ঞতা দিয়ে সব প্রাপ্তি অর্জন সম্ভব নয়, মানুষ সব কিছু অর্জন করতে পারে না শুধু চেষ্টার মাধ্যমে ঈশ্বর এর হাতে সব কিছু । তারপরও আমাদের চেষ্টা করতেই হয়, কেননা চেষ্টায় সফলতা।তার পরও সব গ্লানিকে পাশ কাটিয়ে এগিয়ে যেতে হয় জীবন পথে। তবেই মিলবে জীবনের আসল সার্থকতা।


লোকেশন:


ডিভাইসঃ Redmi Note 5



standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Witness Banner 2.png


সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।

ধন্যবাদ

Sort:  

You've got a free upvote from witness fuli.
Peace & Love!

 3 years ago 

বৈচিত্র জীবন নিয়ে বেশ সুন্দর একটি পোস্ট করেছেন আজ। আসলে আমরা বড়ই লোভী। আমাদের জীবনে কখনও সুখ আসে আবার কখনও দুঃখ আসে। জীবন হলো জোয়ার ভাটার মত। তবে আপনার পোস্টটি তে কোথায় যেন আমি আমাকে খঁজে পেলাম। অসাধারন লাগলো আমার কাছে।

 3 years ago 

লোক থাকা ভালো আর মানুষের মধ্যে লোক থাকবে এটাই স্বাভাবিক কিন্তু লোভের মাত্রাটা যদি বেশি হয়ে যায় তাহলে অনিবার্য ধ্বংস।
অনেক ভালো লাগলো আপনার মন্তব্যটি পড়ে।।

 3 years ago 

বাহ্ সুন্দর লিখেছেন কিন্তু ভাইয়া মানবজীবন নিয়ে।আসলেই কথা গুলো একদম বাস্তবিক।মানব জীবন বৈচিত্রময় সময়ভেদে সুখ,দুঃখের মুখোমুখি হতে হয়।কখন কি ঘটে যায়,অনেক সময় আন্দাজের বাইরে থাকে এগুলো।ধন্যবাদ ভাইয়া সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 3 years ago 

খুবই বৈচিত্র আমাদের জীবন আর সেই বৈচিত্র্যময় জীবনকে কেন্দ্র করে কিছু কথা আজ আপনাদের মাঝে তুলে ধরেছে আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম ধন্যবাদ।।

 3 years ago 

আসলেই ঠিক বলেছেন জীবন বড়ই বৈচিত্র্যময়। কখন যে মনে কি চাই তা আমরা নিজেরাই বুঝে উঠতে পারিনা। আবার মাঝে মাঝে মনে হয় জীবনের অনেক কিছু করতে হবে কখনোই বসে থাকলে চলবে না কিন্তু পরে সব আবার আগের মতই হয়ে যায়। আবার মাঝে মাঝে এমন মনে হয় এ জীবনে বেঁচে থাকে আর লাভ নেই কি করবো জীবনে কিন্তু আবার কিছুক্ষণ পরে সবকিছুই স্বাভাবিক হয়ে যায়। জীবনের বৈচিত্র্যতা নিয়ে খুব ভালো লিখেছেন ভাইয়া। যাই হোক ধন্যবাদ ভাই আপনাকে এই সুন্দর পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

জীবন বৈচিত্র্যময় মাঝে মাঝে মনে হয় পৃথিবীতে বেঁচে থেকে লাভ কি আবার মাঝে মাঝে মনে হয় সময়টা আরো লম্বা হলে ভালো হতো।।
ধন্যবাদ আপনাকে মন্তব্যটি বুঝে করার জন্য।।

 3 years ago 

একদম ঠিক বলেছেন ভাইয়া মানব জীবন বড়ই বিচিত্র।আমাদের জীবনে ঘটে কতো সব বিচিত্র ঘটনা।আমাদের এই ছোট্টো জীবনে কত কিছুই না ঘটে। কখনো হাসিতে ভরে ওঠে জীবন আবার কখনো চোখের পানিতে ভেসে যায় সবকিছু। আপনার লেখা পড়ে অনেক ভালো লেগেছে। ধন্যবাদ এত সুন্দর ব্লগ শেয়ার করার জন্য।

 3 years ago 

প্রতিটা মুহূর্তে আমাদের জীবনের ভরে যাচ্ছে কত নতুন নতুন ঘটনা।
সুখ দুঃখ আর হাসি কান্না নিয়েই আমাদের এই বৈচিত্রময় জীবন।।

 3 years ago 

আপনি কথাগুলো যথার্থই বলেছেন আসলেই মানব জীবনের বিচিত্রতা ভিন্ন ধরনের। কখনো হাসি, কখনো কান্না, কখনো বিষন্ন জীবন। ক্ষণিকের মধ্যে আবার আনন্দে ভরপুর। ঠিক তেমনি জীবন জীবিকায়, আরাম-আয়েশের মধ্যে অনেক বৈচিত্রতা রয়েছে। মানুষের জীবন বলতেই বিচিত্র। একজনের জীবনের সাথে আরেকজনের জীবন মিলেনা। একজনের লাইফ স্টাইল একেক ধরনের। সুন্দর লিখেছেন মানুষের জীবন বিচিত্র নিয়ে ভালো লাগলো পড়ে।

 3 years ago 

মানুষ বড়ই বৈচিত্র এবং আজব কোন কিছুতেই এরা সুখী নয় একটু থাকলে আরো বৃদ্ধি করার চিন্তায় নিজেকে ঠেলে দেয় ধ্বংসের মুখে।।
অনেক ধন্যবাদ আপনাকে লেখাটি পড়ে মন্তব্য করার জন্য

 3 years ago 

বুঝতে পেরেছি আপনার ভিতরে বিশেষ দৃষ্টিভঙ্গি রয়েছে যে দৃষ্টিভঙ্গের ফলে আজকে এত সুন্দর একটি পোস্ট উপস্থাপন করেছেন। খুবই ভালো লেগেছে আপনার মনমুগ্ধকর একটি পোস্ট করুন। এক একজন মানুষের জীবন এক এক রকম বৈচিত্র্যময়।

 3 years ago 

জীবন বড়ই বৈচিত্র্য। ভালো লাগলো আপনার মন্তব্যটি পড়ে ধন্যবাদ।।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.088
BTC 60207.84
ETH 1581.37
USDT 1.00
SBD 0.42