বাংলা কবিতা 📖সাদা-কালো।

in আমার বাংলা ব্লগ3 years ago

৩০আশ্বিন , ১৪৩০ বঙ্গাব্দ

১৯অক্টোবর , ২০২৩ খ্রিস্টাব্দ
২৯রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরী
বৃহস্পতিবার।
শরৎকাল।


আসসালামু আলাইকুম,আমি মোঃআলী, আমার ইউজার নাম @litonali।আমি বাংলাদেশ🇧🇩 থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি


flowers-276014_1280.jpg

Source


মানুষের কিসের অহংকার যার সৃষ্টি শুক্রকৃট আর শেষ মাটিতে। তবুও মানুষ জেনে বুঝে অহংকারী। প্রতিটা নিশ্বাস আমাদের মৃত্যুর কাছাকাছি নিয়ে যাচ্ছে। কখনো কি এটা শরণ করি মনে।মানুষ দেখতে যেমনই হোক না কেন এর মূল্যায়ন হয় তো তার কাজে। জিবনে চলার পথে অনেক জন বিভিন্ন ভাবে বর্ণবাদীর শিকার হয়। তার কিছু দৃষ্টান্ত আমার কবিতায় তেলে ধরেছি।আশা করছি কবিতাটি আপনাদের কাছে ভালো লাগবে।


সাদা-কালো

নিখুঁত ছিলো কবেই বা কি,

কমতি থাকবে, কমতি ছিলো!
শুধু পূর্ণতা আসে 'আত্মার বন্ধনে,
অপূর্ণ ছিলো আদিমানব ও।

বন্ধকতা থাকবেই মানব জীবনে।
হতে তো পারে কমতিতে অনেক কিছু
গায়ের গড়ন কুৎসিত
নাও থাকতে পারে চোখ কান হাত পা,

মানব দেহের রুপকার কি মানব নিজে??
সৃষ্টি করছে শ্রোষ্টা তাহার ভালোলায়।
মা-বাবা করিতে পারলে করতো বেশ সুন্দর।
তবে করো কেন এত ভেদাভেদ।

কেউ কি আসে অসম্মান পেতে ধরায়??
অনেকের দিন কেটে যায় মূল্যহীন ভাবে ধরায়।
অন্ধকার না হলে,মূল্য কি পেতো আলো।
তেমন সুন্দরের মূল্যায়ন হয় অসুন্দর থেকে।

মরলে দেহ পঁচবে মাটিতে,
অহংকার কেন মানব দেহে ,
এসেছি ধরায় যেতে হবে চলে,
বাঁচতে চাই সবার মাঝে আজীবন।



ডিভাইসঃ Redmi Note 5


standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Witness Banner 2.png


সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।

ধন্যবাদ

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

খুব সুন্দর কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন ভাই। আসলে এই ধরনের কবিতা পড়তে ভীষণ ভালো লাগে আমার । সত্যি ভাই মানুষের অহংকার এক নিমিষেই মাটির সাথে মিশে যায় মৃত্যুর দুয়ারে আসলে। মানুষের এত অহংকার কিসের মৃত্যুর সাথে সাথে মিশে যাবে এই দেহ‌। কবিতা এই ছন্দ গুলো আমার কাছে খুব ভালো লেগেছে।

মানব দেহের রুপকার কি মানব নিজে??
সৃষ্টি করছে শ্রোষ্টা তাহার ভালোলায়।
মা-বাবা করিতে পারলে করতো বেশ সুন্দর।
তবে করো কেন এত ভেদাভেদ।

এত সুন্দর কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 years ago 

বাস্তবতার সাথে মিলে দেখে কবিতাটি লেখার চেষ্টা করেছি পড়ে আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম ধন্যবাদ।

 3 years ago 

একদম পুরোপুরি মানুষের জীবনের সাথে মিল রেখে কবিতা লিখেছেন। আসলে কোন মানুষই তো পরিপূর্ণ নয় তার কোন এক দিকটা অসম্পূর্ণ থেকে যায় এটাই পৃথিবীর নিয়ম।

Posted using SteemPro Mobile

 3 years ago 

চেষ্টা করেছি মানুষের জীবনের সাথে মিলিয়েই কবিতাটি লেখা আসলে বাস্তবতা অনেক কঠিন সেই বাস্তবতাটাকেই ফুটিয়ে তোলার চেষ্টা ছিল।

 3 years ago 

আপনার লেখা সাদাকালো কবিতাটা আমি যত পড়ছিলাম, আমার কাছে ততই খুব ভালো লাগছিল। অনেক সুন্দর একটা কবিতা লিখেছেন। আপনার এই কবিতার প্রথম চার লাইন আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। ছন্দের সাথে ছন্দ মিলিয়ে এত সুন্দর ভাবে কবিতাটা লিখে ভাগ করে নেওয়ার জন্য ধন্যবাদ।

 3 years ago 

কবিতাটি আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম ধন্যবাদ ভাইয়া

 3 years ago 

মরলে দেহ পঁচবে মাটিতে,
অহংকার কেন মানব দেহে ,
এসেছি ধরায় যেতে হবে চলে,
বাঁচতে চাই সবার মাঝে আজীবন।

অনেক সুন্দর একটা কবিতা লিখেছেন তো, কবিতার উপরের লাইন গুলো পড়তে আমার কাছে খুব ভালো লেগেছে। আপনার লেখা কবিতা গুলো আমি প্রতিনিয়ত পড়ার চেষ্টা করি, কারণ আমার খুবই পছন্দ হয় আপনার লেখা কবিতা।

 3 years ago 

আপনি প্রতিনিয়ত আমার লেখা কবিতা গুলো পড়েন জানতে পেরে খুবই ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64332.32
ETH 1859.09
USDT 1.00
SBD 0.38