রেসিপি🍲😋 সুস্বাদু ঝাল ঝাল কোয়েল পাখি ফ্রাই 🌶️🍗😋😋
০৫বৈশাখ , ১৪২৯ বঙ্গাব্দ
১৮এপ্রিল, ২০২২ খ্রিস্টাব্দ
১৬রমজান, ১৪৪৩ হিজরী
সোমবার ❤️
গ্রীষ্মকাল ।
আসসালামু আলাইকুম,আমি মোঃআলী, আমার ইউজার নাম @litonali।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দনজানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি
🍗🍗😋😋
🍗🍗😋😋
সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি ❤️আমি আজকে প্রস্তুত করব কোয়েল ফ্রাই রেসিপি😋 রেসিপি আমি এর আগেও দু'বার প্রস্তুত করে করেছি🍲 মসলা দিয়ে প্রথমে সুন্দর করে মাখিয়ে রেখে তারপরে তেলে ভেজে খেতে খুবই সুস্বাদু লাগে😋 বিশেষ করে সাথে যদি টমেটোর সস থাকে😋 আর রেসিপিটি প্রস্তুত যদি একটু ঝাল ঝাল হয় তাহলে তো কোন কথাই নেই 😋আজকের প্রস্তুতকৃত রেসিপি যেমন কালার তেমন খেতে সুস্বাদু হয়েছিল 😋আশা করি আপনাদের কাছেও ভাল লাগবে❤️ |
|---|
| উপকরণ | পরিমাণ |
|---|---|
| কোয়েল পাখি | ৮ টা |
| আদা বাটা | ১টা। |
| মরিচের গুঁড়ো | ৫চা চামচ। |
| ধনিয়া গুরা | ২চা চামচ। |
| লবণ | স্বাদমতো। |
| তেল ⛽ | পরিমাণমতো |
🍲🌶️
🍲🌶️
রেসিপিটি প্রস্তুত করার জন্য সর্বপ্রথম আমি কোয়েল পাখি গুলার চামড়া ছিলে নাড়ি-ভুড়ি সব ফেলে দিয়ে পরিষ্কার পানি দিয়ে সুন্দর করে ধুয়ে রান্না করার জন্য প্রস্তুত করে নিয়েছি। |
|---|
🍲🌶️
🍲🌶️
মাংস ভাজি করার পূর্বে অবশ্যই মসলা দিয়ে মাখিয়ে রাখতে হবে। না হলে ভাজি করলে বেশি একটা টেস্ট পাওয়া যাবেনা। এজন্য আমি ভাজি করার পূর্বে মাংসের মধ্যে 5 চা চামচ মরিচের গুঁড়ো, আদা বাটা পরিমাণমতো লবণ এবং ধনিয়া গুড়া দিয়ে মাখিয়ে রাখি কিছু সময়। |
|---|
🌶️🍲
🌶️🍲
এখন আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত মসলা দিয়ে মাখানো কোয়েল পাখির মাংস একত্র করে রেখেছি। মসলা দিয়ে মাখানো যতটা ভালো হবে কোয়েল ফ্রাই খেতেও ততটাই সুস্বাদু হবে। আমি এর আগেও দু'বার প্রস্তুত করেছি এরকমভাবে। কোয়েল ফ্রাই খেতে খুবই সুস্বাদু লাগে তাইতো লোভে পড়ে আজও প্রস্তুত করতে চলছি। |
|---|
🌶️🍲
🌶️🍲
এবার চুলা অন করে চুলার ওপর কড়াই দিয়ে বেশি করে তেল দিয়েছি। কারণ বেশি করে তেলের মধ্যে না ভাজলে পুরা পুরা হয়ে যাবে। তেল পর্যাপ্ত পরিমাণ গরম করে নিতে হবে। |
|---|
🌶️🍲
🌶️🍲
এই ধাপে এসে আপনারা দেখতে পাচ্ছেন তেলটি পর্যাপ্ত পরিমান গরম হওয়ার পরে আমি পূর্বে মসলা দিয়ে মাখানো কোয়েল পাখি একটা একটা করে তেলের উপর ছেড়ে দিয়েছি। এভাবে একটা একটা করে ছেড়ে দিয়ে সবগুলা কোয়েল পাখি আমি নির্দিষ্ট তাপমাত্রায় সুন্দর করে ফ্রাই করে নিব। |
|---|
🌶️🍲😋
🌶️🍲😋
এবার আপনারা দেখতে পাচ্ছেন সবগুলা কোয়েল পাখি আমি একে একে তেলের উপর দিয়ে ফ্রাই করে নিয়েছি। খুব সুন্দর সুগন্ধ ছড়াচ্ছিল। লোভ সামলাতে না পেরে আমি প্রস্তুত করার সময় খেতে শুরু করি। কালার টা দারুণ ভাবে ফুটেছে। |
|---|
🍲😋
🍲😋
কোয়েল ফ্রাই করা শেষ এবার পরিবেশন করার পালা। খুবই সহজে স্বল্প খরচে অল্প সময়ে কোয়েল ফ্রাই রেসিপি আমি প্রস্তুত করেছি। দেখতে যেমন লোভনীয় দেখাচ্ছে তেমন সুগন্ধ ছড়াচ্ছিল। খেতেও সুস্বাদু হয়েছিল। খুব মজা করে খেয়েছি। আসলে এ ধরনের রেসিপি এমনিতেই খেতে খুবই সুস্বাদু হয়ে থাকে। আমি যখনই রেসিপিগুলো প্রস্তুত করি তখন একটু ঝাল ঝাল করে প্রস্তুত করার চেষ্টা করি। কারণ ঝাল রেসিপি গুলো খেতে আমার সবথেকে বেশি ভালো লাগে। তাই আজকের কোয়েল ফ্রাই রেসিপি আমি অনেক ঝাল ঝাল করে প্রস্তুত করেছি। আশা করছি আমার প্রস্তুতকৃত রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। |
|---|
লোকেশন:
ডিভাইসঃ Redmi Note 5
>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
ধন্যবাদ
এতগুলা কোয়েল পাখি ভাই একা একা খেয়ে ফেললাম কাজটা তো ভালো করেননি হাহাহাহাহা....। সত্যি বলছি ভাই আপনার রেসিপির ছবিগুলোর দিকে তাকিয়ে জিব্বায় পানি আর ধরে রাখতে পারলাম না। এত চমৎকার ভাবে রেসিপিটি তৈরি করেছেন দেখে তো মুগ্ধ হয়ে গেলাম। অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ভাইয়া একা একা খাইনি তো আমার দুইটা রুম মেট ছিল আর আমি পরবর্তীতে অবশ্যই আপনাকে দাওয়াত দেওয়া হবে কোয়েল পাখির প্রায় প্রস্তুত করলে চলে আসেন আমার বাসায়
কোয়েল পাখি ফ্রাই কখনো খাওয়া হয় নায়,আপানার শেয়ার করার পদ্ধতি খুবিই ভালো লাগছে ।ফ্রাই মানেই মজাদার অনেক মজাদার ছিল বুঝতে পারছি ,ধন্যবাদ শেয়ার করার জন্য।শুভ কামনা রই
কোয়েল পাখির মাংস আমার খুব ফেভারিট মাঝেমধ্যেই রেসিপি প্রস্তুত করে খাওয়া হয় আপনিও প্রস্তুত করে খেয়ে দেখেন খুবই সুস্বাদু লাগে
আপনার কোয়েল পাখি ফ্রাই দেখে মনে হচ্ছে খুবই সুস্বাদু হয়েছে। আমার জিভে জল চলে এসেছে আপনার রেসিপি। ধাপে ধাপে অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।
ঝাল ঝাল কোয়েল পাখি ফ্রাই আয় খেতে খুবই সুস্বাদু হয়েছিল খুব মজা করে খেয়েছি আপনিও এই পদ্ধতিতে প্রস্তুত করে খেয়ে দেখতে পারেন
কয়েল পাখির ডিম অনেক খেয়েছি। কিন্তু কোয়েল পাখি ফ্রাই কখনো খাইনি। কোয়েল ফ্রাইটা অসাধারণ তৈরি করেছেন ভাই। ইফতারে এইরকম ফ্রাই পেলে আর বলতে হতো না। পরিবেশনটা চমৎকার ছিল। ধন্যবাদ আমাদের সঙ্গে শেয়ার করে নেওয়ার জন্য।।
কোয়েল পাখির ডিম খেতে যেমন সুস্বাদু মাংস খেতে তার থেকে বেশি ভালো মাঝেমধ্যেই আমি খেয়ে থাকি আপনিও বাসায় ট্রাই করে দেখতে পারেন ধন্যবাদ
সিলেটে থাকা অবস্থায় অনেকবার কোয়েল পাখি খেয়েছি। আমার কাছে অনেক ভালো লাগে। তবে ফ্রাই কখনো খাওয়া হয়নাই। আপনার কোয়েলের ফ্রাই রেসিপি দেখে জিভে জল চলে আসলো। অসাধারণ হয়েছে। আপনি খুব সুন্দর করে প্রতিটি ধাপের বর্ণনা আমাদের মাঝে শেয়ার করেছেন। এরকম সুন্দর একটি কোয়েল পাখি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। শুভকামনা রইল ভাই আপনার জন্য।
যেহেতু কোয়েল পাখি অনেকবার খেয়েছেন কেমন সু-স্বাদু আপনাকে আর বলতে হবেনা তাই ফ্রাই করে একবার খেয়ে দেখেন
Twitter link
কোয়েল পাখির ফ্রাই রেসিপি দেখে অনেক সুস্বাদু মনে হচ্ছে। আমি কখনো কোয়েল পাখির ফ্রাই রেসিপি তৈরি করিনি। তবে আপনার উপস্থাপন দেখে অনেক সুস্বাদু মনে হচ্ছে। শুভকামনা রইল।
আমি বেশ কয়েকবার এই পদ্ধতিতে কোয়েল পাখি খেয়েছি খুবই সুস্বাদু লাগে খেতে আপনিও বাসায় ট্রাই করে দেখতে পারেন খুব মজা পাবেন
বাহ ভাইয়া এমন একটি রেসিপি দেখিয়ে তো রীতিমতো লোভ লাগিয়ে দিলেন ।এটি দেখে আমার খেতে ইচ্ছে করতেছে ।কোয়েল পাখি গুলো আপনি যেভাবে ফ্রাই করেছেন তা সত্যিই অনেক লোভনীয়। আমার তো ইচ্ছে হচ্ছে এখান থেকে নিয়ে খেয়ে ফেলতে।
দেখতে যেমন তখনো দেখাচ্ছে খেতেও তখন সে সাধু হয়েছিল খুব মজা করে খেয়েছো আপনিও এভাবে বাসায় প্রস্তুত করে খেয়ে দেখতে পারেন
বাহ্ কী সুন্দর হয়েছে কোয়েল পাখি ফ্রাই। আপনি অনেক সুন্দরভাবে কোয়েল পাখি র ফ্রাই করেছেন যা দেখে জীভে জল এসে গেল। আপনি অনেক সুন্দরভাবে রান্নার প্রতিটি ধাপ তুলে ধরেছেন। আপনার জন্য শুভকামনা রইলো।
অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমার রেসিপি দেখে খুব সুন্দর একটি মন্তব্য আমাকে উপহার দিয়েছেন সত্যি আমি অনেক আনন্দিত
ভাইয়া এতো সুন্দর ভাবে কোয়েল পাখির রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। আমার খুব ভালো লেগেছে। আপনার এই কুয়েলপাখির রেসিপি দেখে আমার জিভে পানি চলে আসছে। মনে হচ্ছে অনেক ট্যালেন্ট এর সাথে আপনি রেসিপি রান্না করেছে। আপনাকে অনেক ধন্যবাদ ।শুভকামনা রইল
আসলে আমিও অবাক হয়েছি রান্না করার পরে এতটাই সু সাধু হয়েছিল যে খুব মজা করে খেয়েছি আপনি এভাবে প্রস্তুত করে খেয়ে দেখতে পারেন খুব মজা পাবেন