বাংলা কবিতা 🗒️ আর্তনাদ ⏳
২৫জৈষ্ঠ্য , ১৪৩০ বঙ্গাব্দ
০৮জুন, ২০২৩ খ্রিস্টাব্দ
১৯জিলক্বদ, ১৪৪৪ হিজরী
বৃহস্পতিবার।
গ্রীষ্মকাল।
আসসালামু আলাইকুম,আমি মোঃআলী, আমার ইউজার নাম @litonali।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দনজানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি
উত্তপ্ত আবহাওয়া সারা পৃথিবীতে। মরুকরণ হয়ে যাচ্ছে মধ্যপ্রাচ্য। গতকালকে একটি গবেষণার খবরে দেখলাম শুধু পানির অভাবেই মধ্যপ্রাচ্যে ৮০% মানুষ মারা যেতে পারে। মানুষের মধ্যে থেকে ভয় ভীতি হারিয়ে গিয়েছে।। সহানুভূতি আর ভালোবাসার ছাপ যেন কোনকালেই ছিলো না।। পৃথিবীটা অশান্ত শুধু যুদ্ধ বিদ্রোহ। সবাই সবার ক্ষমতা দেখাতে ব্যস্ত আকাশ সীমায় জলপথে। যার একটু শক্তি বেশি অন্যের উপর চোখ রাঙিয়ে প্রভাব খাটাতে চায়।। নেতা নেতা যুদ্ধবিগ্রহ সাধারণ মানুষ পা পিষ্ঠ হয়ে মরছে।। তিন বেলা ঠিকমতো খাবার পাচ্ছে না। শিক্ষা বস্তু নেই। নেই জীবনের কোন নিশ্চয়তা ও স্বাধীনতা।। গবেষকরা ধারণা করছে ক্ষমতাসীন রাষ্ট গুলো যেভাবে উত্তপ্ত হয়ে আছে হয়তো বিশ্বযুদ্ধ বেধে যেতে পারে। আকাশে বাতাসে অসহায় মানুষের আর্তনাদ। ফিলিস্তিনিদের কান্না দেখার মত যেন কেউ নেই। ইউক্রেনিরা মরছে বৃষ্টি বোমার আঘাতে।। যা হোক চেষ্টা করেছি আমার কবিতার মাঝে পৃথিবীতে ঘটে যাওয়া কষ্ট এবং আর্তনাদের কিছু চিত্র তুলে ধরার। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে।।
আর্তনাদ
পৃথিবীর বুকে রক্ত পলাশ আর ফুটে না
কোকিলের কুহু তান বাতাসে ধ্বনে না।
শুধু কান্না আর ঝরা পাতার মর্মর ধ্বনি,
ঘোর আর্তনাদ আর অন্ধকার বিষাদ বেদনা, হাস্নাহেনার,রজনী গন্ধার বুকে আর
তেমন সুবাস নেই,নেই মায়া মোহ
পৃথিবীর বুকে শুধু রক্তঝরা অনল!!
বাঁশীর আওয়াজে বেদনার ধ্বনি।
কেন যে উঠে না আনন্দের গান?
গীটারের তার বার বার যায় ছিড়ে?
ধূলা জমে কেন তানপুরাটার তারে?
চাঁদের আলোতে বিষাদের ছায়া
সূর্যের আলোতে অগ্নি কায়া।
আজো পাখী ওড়ে পৃথিবীর গগনে
পাখীর পলকে বেদনার অশ্রু।
সৌন্দর্য,স্নিগ্ধতা,আর শুভ্রতা ফুরিয়ে গেছে,
হারিয়েছে আনন্দ হিল্লোল,উল্লাস।
শুধু কান্না অশ্রু,আর ক্ষুধার্তের আর্ত হাহাকার,
মেলে তাকিয়ে দেখি ধরার গগনে।
নদীর তীরে সূর্যাস্তের সৌন্দর্য বিলুপ্ত,
হারিয়ে যাচ্ছে সকল মায়ার বাঁধন।
সুখের পাখী হারিয়ে গেছে,
বকুল ফুল ঝরে গেছে প্রভাতে,
থেমে গেছে বাউলের একতারার সুর।
শুধু থেমে থেমে বেজে উঠে বেদনার সুর।।
ডিভাইসঃ Redmi Note 5
>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<
VOTE @bangla.witness as witness

OR
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
ধন্যবাদ
কোকিলের কুহু তান বাতাসে ধ্বনে না।
শুধু কান্না আর ঝরা পাতার মর্মর ধ্বনি,
ঘোর আর্তনাদ আর অন্ধকার বিষাদ বেদনা, হাস্নাহেনার,রজনী গন্ধার বুকে আর
তেমন সুবাস নেই,নেই মায়া মোহ
পৃথিবীর বুকে শুধু রক্তঝরা অনল!!
বাঁশীর আওয়াজে বেদনার ধ্বনি।
কেন যে উঠে না আনন্দের গান?
গীটারের তার বার বার যায় ছিড়ে?
ধূলা জমে কেন তানপুরাটার তারে?
চাঁদের আলোতে বিষাদের ছায়া
সূর্যের আলোতে অগ্নি কায়া।
আজো পাখী ওড়ে পৃথিবীর গগনে
পাখীর পলকে বেদনার অশ্রু।
সৌন্দর্য,স্নিগ্ধতা,আর শুভ্রতা ফুরিয়ে গেছে,
হারিয়েছে আনন্দ হিল্লোল,উল্লাস।
শুধু কান্না অশ্রু,আর ক্ষুধার্তের আর্ত হাহাকার,
মেলে তাকিয়ে দেখি ধরার গগনে।
নদীর তীরে সূর্যাস্তের সৌন্দর্য বিলুপ্ত,
হারিয়ে যাচ্ছে সকল মায়ার বাঁধন।
সুখের পাখী হারিয়ে গেছে,
বকুল ফুল ঝরে গেছে প্রভাতে,
থেমে গেছে বাউলের একতারার সুর।
শুধু থেমে থেমে বেজে উঠে বেদনার সুর।।
ডিভাইসঃ Redmi Note 5
VOTE @bangla.witness as witness OR
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
ধন্যবাদ
অনেক সুন্দর একটি কবিতা আমাদের মাঝে উপস্থাপন করেছেন। কবিতাটি আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। প্রতিনিয়তই আপনি আমাদের মাথায় নতুন নতুন পোস্ট হাজির করেন। আপনার ক্রিয়েটিভিটি আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।
কবিতাটি পড়ে আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম ধন্যবাদ।।
কবিতা লিখতে যেমন আমার ভালো লাগে ঠিক পড়তেও বেশ ভালো লাগে। আপনি আর্তনাদ নে দারুন একটি কবিতা লিখেছেন। আপনার লেখা কবিতা পড়ে খুব ভালো লেগেছে। কবিতা লাইনগুলো আপনি খুবই সুন্দর ভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন আপনাকে অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য।
আমারও কবিতা পড়তে খুব ভালো লাগে পড়তে পড়তে কখন যে নিজেই লেখা শুরু করে দিয়েছি মোটামুটি ভালই হচ্ছে এখন সবার উৎসাহ পড়ে ভালো লাগে।।
খুবই বাস্তবসম্মত কবিতা আমাদের মাঝে উপস্থাপন করেছেন । কবিতার প্রতিটি ছন্দ হৃদয় ছুঁয়ে গেলো। পৃথিবীর যেখানে তাকাই সবখানে যুদ্ধ বিগ্রহ হানাহানি মারামারি লেগে আছে। মানবতা এবং মনুষত্ব নেই বললেই চলে। মানুষ হয়ে মানুষের উপর পশুর ন্যায় আচরণ করছে ।
এত আর্তনাদ কবিতাটি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
চেষ্টা করি সব সময় বাস্তবতাকে সামনে রেখে কবিতা রচনা করে আপনার ভালো লেগেছে কবিতাটি জেনে খুশি হলাম ধন্যবাদ।।
খুবই সুন্দর একটা টপিক নিয়ে আজকের কবিতাটি লিখেছেন আপনি বলতে হয়। আপনার আর্তনাদ কবিতাটি খুবই সুন্দর ছিল বলতে হয়। এরকমটা টপিক নিয়ে লেখা কবিতা গুলো পড়তে খুব ভালো লাগে আমার কাছে। খুবই সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে তুলে ধরেছেন আপনি।
উপরের লাইনগুলো একটু বেশি ভালো লেগেছে পড়তে আমার কাছে। খুব ভালো ছিল আজকের লেখা কবিতাটা।
প্রতিনিয়ত আমার লেখা কবিতা গুলো পড়ে অনেক সুন্দর মন্তব্য করে উৎসাহ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ
"আর্তনাদ" আপনার লেখা এই কবিতাটি পড়ে আমার খুবই ভালো লেগেছে। আপনার এই কবিতার প্রতিটি লাইনে মনের গভীর ভাব ফুটে উঠেছে। আসলে পৃথিবীর বুকে বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের সমস্যায় জর্জরিত হয়ে আছে। সব সমস্যার কারণে পৃথিবীর আলো-বাতাস অনেক মানুষের কাছে তিনদিন বিষাক্ত হয়ে যাচ্ছে। চমৎকার একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য।।
আপনার লেখা আর্তনাদ কবিতাটা পড়ার সময় বেশ ভালোই উপভোগ করলাম। আমার কাছে তো খুব ভালো লেগেছে আর্তনাদ কবিতাটা পড়তে। খুবই সুন্দর একটা টপিক তুলে ধরেছেন আপনি এই কবিতাটি লেখার জন্য। পৃথিবীতে ঘটে যাওয়া কষ্ট এবং আর্তনাদের কিছু বিষয় আপনি এই কবিতাটির মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। সব মিলিয়ে অসাধারণ একটা পোস্ট শেয়ার করেছেন দেখে ভালো লেগেছে।
অনেক ধন্যবাদ আপনাকে অনেক গুছিয়ে সুন্দর মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য।।
আপনার কবিতা লেখার ধরনটায় জাস্ট অসাধারণ। খুব সুন্দর ভাবে আপনি কবিতার প্রত্যেকটি লাইন রচনা করে থাকেন এবং একটি লাইনের সাথে আরেকটি লাইনের সুসম্পর্ক সৃষ্টি করেন। যা আবৃত্তি করতে অনেক ভালো লাগে।
ধন্যবাদ সুমন ভাই সুন্দর একটি মন্তব্য করে সাথে থাকার জন্য।।