ফটোগ্রাফি 📸 বুনো ফুলের সৌন্দর্য ❤️❤️
১১ চৈত্র , ১৪২৮ বঙ্গাব্দ
২৫ মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ
২২শাবান, ১৪৪৩ হিজরী
শুক্রবার ❤️❤️
বসন্তকাল ।
আসসালামু আলাইকুম,আমি মোঃআলী, আমার ইউজার নাম @litonali।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দনজানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি
দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে একই জিনিস বিভিন্নজন বিভিন্ন ভাবে দেখে থাকে। যে যেভাবে তার অন্তর দিয়ে কল্পনা বা অনুধাবন করে সেই জিনিসটা ঠিক সেইভাবে তার কাছে এসে ধরা দেয়। যদি অন্তর ফ্রেশ থাকে আপনি এর সৌন্দর্য উপভোগ করতে চান তাইলে এর সৌন্দর্য দেখতে পাবেন। আর যদি আপনি ইগনোর করে চলে যান তাইলে সৌন্দর্য উপভোগ করতে পারবেন না এটাই ঠিক। |
|---|
📸
📸
এমন কত সৌন্দর্য আছে আমাদের চারিপাশে যে আমরা চোখ মেললেই দেখতে পাই। কেউ হয়তো দৃষ্টি মেলে এগুলো উপভোগ করি ।আবার কেউ হয়তো এগুলো এড়িয়ে চলি ।মোট কথা হচ্ছে সবই আমাদের দৃষ্টিভঙ্গির ব্যাপার । |
|---|
📸
📸
আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিছু বনফুলের চিত্র।যা আমাদের চারপাশে বনে জঙ্গলে ঝোপে ঝাড়ে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। কেউ এটা দেখে সৌন্দর্য উপভোগ করে ।আবার কেউ এটা না দেখে চলে যায়। |
|---|
📸
📸
আজ বিকেলে আমি এবং আমার রুমমেট একটি মাঠের মধ্যে হাঁটতে গিয়েছিলাম। সেখানে ছোট্ট একটা ভিটেমাটির জায়গা আছে। সেখানে অনেক গাছ গাছরা দিয়ে ভরপুর। জায়গাটা অনেক সুন্দর। বাতাস বইছিল সেখানে বসে আমরা দুজন অনেক সময় পার করি ।এবং অনেক গল্প গুজব করি। |
|---|
📸
📸
ছড়িয়ে ছিটিয়ে থাকা আগাছার মধ্যে আমি চোখ মেলেই দেখতে পারি বিভিন্নভাবে ধরনের ফুলের সৌন্দর্য। যেগুলো দেখে আমি আর লোভ সামলাতে পারি না। তাই ফটোগ্রাফি গুলা করে ফেলি। অথচ আমার রুমমেট বলে আমি নাকি যেখানে যাই ফোন আমার হাতেই থাকে। শুধু ছবি তুলতে থাকি। |
|---|
📸
📸
ও বলে যে ভাই এতো ছবি দিয়ে আপনি কি করেন। এই সৌন্দর্য তো ও দেখতে পাই না ।বা দেখার চেষ্টা করে না ।কিন্তু ছড়িয়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা এই সৌন্দর্যটা উপভোগ করলে মন এবং মস্তিষ্ক অনেক ফ্রেশ হয়ে যাবে আমি মনে করি । |
|---|
📸
📸
বনফুলের যে ফটোগ্রাফি গুলো আমি করেছি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্নভাবে ব্যাকগ্রাউন্ড নিয়ে। ফুলগুলো সৌন্দর্য বাড়িয়ে ফটোগ্রাফি করার চেষ্টা করেছি। সবসময় চেষ্টা করি ফটোগ্রাফি করি যেন দেখতে সুন্দর দেখায় । |
|---|
📸
📸
আজকের পোষ্টে ফটোগ্রাফি গুলো আপনাদের সাথে শেয়ার করেছি দু-একটা নাম আমি জানি। কিন্তু বেশিরভাগ গাছের নামে আমি জানিনা। নাম-না-জানা হোক তাতে কি হয়েছে কিন্তু ফুল গুলো তো অনেক সুন্দর। আশা করছি এই ফুলগুলো সৌন্দর্য আপনারা সুন্দর ভাবে উপভোগ করতে পারবেন।। |
|---|
📸
📸
আমি আশা করি আমার আজকের এই বনফুলের ফটোগ্রাফি গুলো আপনাদের কাছে ভালো লাগবে। এবং সুন্দরভাবে এর সৌন্দর্য আপনারা উপভোগ করতে পারবেন। ফটোগ্রাফি গুলা কেমন হল অবশ্যই কমেন্টে জানাবেন। এক ই লোকেশন থেকে ফটোগ্রাফি গুলা করা তাই একটা লোকেশন দিয়েছে। ধন্যবাদ❤️ |
|---|
লোকেশন:
ডিভাইসঃ Redmi Note 5
>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
ধন্যবাদ
আপনি অসাধারণ কিছু ফটোগ্রাফি করেছেন। আপনার বনফুলের ফটোগ্রাফি গুলো আমার কাছে খুবই ভালো লেগেছে এবং আপনি ফটোগ্রাফি সম্পর্কে খুবই সুন্দর উপস্থাপনা করেছেন। আপনার জন্য শুভকামনা রইল।
ফটোগ্রাফি গুলো আপনার পছন্দ হয়েছে জেনে খুবই খুশি হলাম ধন্যবাদ আপনাকে ফটোগ্রাফি সম্পর্কে সুন্দর মন্তব্য করার জন্য
প্রত্যেকটা ফটোগ্রাফি আমার খুবই ভালো লেগেছে। খুবই দক্ষতার সাথে ফটোগ্রাফি গুলো করেছেন এবং আমাদের মাঝে শেয়ার করেছেন। শুভকামনা রইল।
ফটোগ্রাফি গুলো আপনার ভাল লেগেছে জেনে সত্যি অনেক খুশি হলাম আপনার জন্য অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা রইলো
বন্যফুলের অসাধারণ কিছু ফটোগ্রাফি শেয়ার করলেন আজ আমাদের মাঝে ।আপনার ফটোগ্রাফি গুলো দেখতে কাছে খুবই ভালো লেগেছে ।এত সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য ধন্যবাদ।
Twitter link
বুনো ফুলের সৌন্দর্য ফটোগ্রাফি করেছেন দেখতে অসাধারণ হয়েছে। দেখে মুগ্ধ হয়ে গেলাম ভাই। নিখুঁত ভাবে সব গুলো ফটোগ্রাফি করেছেন। আপনার জন্য শুভ কামনা রইলো।
আমার ফটোগ্রাফী করলাম দেখি আপনি অনেক মুগ্ধ হয়েছেন সত্যি আমি অনেক আনন্দিত আমার ফটোগ্রাফি গুলা ও সার্থক ধন্যবাদ ভাইয়া
বুনো ফুলের সৌন্দর্য আমার কাছে খুবই ভালো লেগেছে ভাইয়া। আপনি অনেক সুন্দর করে বুনোফুলের অপরূপ সৌন্দর্য আপনার ফটোগ্রাফিতে তুলে ধরেছেন। আপনি আপনার ফটোগ্রাফির দক্ষতা আমাদের মাঝে প্রকাশ করেছেন। অনেক সুন্দর ফটোগ্রাফি করে আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।
বনফুলের সৌন্দর্য আপনি সুন্দরমতো উপভোগ করেছেন আমার ফটোগ্রাফির মাধ্যমে জেনে সত্যি আমি অনেক আনন্দিত আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল
ফুল মানেই সুন্দর জিনিস হোক সেটা বুনো ফুল বাগানের ফুল। আপনার ধারণ করা বুনো ফুলের ফটোগ্রাফি গুলো দারুন হয়েছে ভাইয়া। আমার কাছে আপনার ফটোগ্রাফি গুলো খুবই ভালো লেগেছে। আপনার উপস্থাপনা ও বেশ দারুন হয়েছে। ধন্যবাদ।
আপনি একদম ঠিক কথা বলেছেন ভাইয়া ফুল মানে সুন্দর জিনিস হোক সেটা বুনো বা গানের আমার ফটোগ্রাফী গুলো আপনার ভাল লেগেছে জেনে সত্যি অনেক আনন্দিত শুভেচ্ছা রইল আপনার জন্য
ফুল মানেই সুন্দর জিনিস হোক সেটা বুনো ফুল বাগানের ফুল। আপনার ধারণ করা বুনো ফুলের ফটোগ্রাফি গুলো দারুন হয়েছে ভাইয়া। আমার কাছে আপনার ফটোগ্রাফি গুলো খুবই ভালো লেগেছে। আপনার উপস্থাপনা ও বেশ দারুন হয়েছে। ধন্যবাদ।
রেডমি মোবাইল এ যে এতো সুন্দর ছবি তোলা যায় সেটা আপনার পোস্ট না দেখলে জানতাম না। যদিও কয়েকটা ছবিতে আলো একটু কম মনে হচ্ছে। তারপরও ছবি গুলো দুর্দান্ত হয়েছে। ধন্যবাদ আপনাকে।
আমার ফটোগ্রাফী গুলো আপনার ভাল লেগেছে জেনে সত্যি আমি অনেক আনন্দিত। যে কয়েকটা ফটোতে আলো একটু কম হয়েছে পরবর্তীতে ফটোগ্রাফি করার সময় অবশ্যই খেয়াল রেখে ফটোগ্রাফি গুলো ক্লিক করব ।ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্য করে আমাকে উৎসাহ দেওয়ার জন্য ❤️❤️