রেনডম ফটোগ্রাফি 📸📸

in আমার বাংলা ব্লগ3 years ago

১০ ভাদ্র , ১৪৩০ বঙ্গাব্দ

২৬আগষ্ট, ২০২৩ খ্রিস্টাব্দ
২৬সফর ১৪৪৫ হিজরী
শনিবার ‌।
শরৎকাল।


আসসালামু আলাইকুম,আমি মোঃআলী, আমার ইউজার নাম @litonali।আমি বাংলাদেশ🇧🇩 থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি


📸📸

1692977720903.jpg

আজ আপনাদের সাথে শেয়ার করতে আসলাম সাপ্তাহিক ফটোগ্রাফি। ধারাবাহিকভাবে প্রতি সপ্তাহে একটি করে ফটোগ্রাফি পোস্ট নিয়ে হাজির হই। চেষ্টা করি বিভিন্ন ধরনের ফটোগ্রাফি দিয়ে পোস্টটি সাজানোর জন্য। আজ আপনাদের মাঝে প্রাকৃতিক দৃশ্য নদী নৌকা ফুল পাখি উপস্থাপন করতে চলছি। আসলে রেনডম ফটোগ্রাফি পোস্ট শেয়ার করতে আমার কাছে যেমন ভালো লাগে। তেমনি অন্যের পোস্ট উপভোগ করতেও ভালো লাগে। কেননা একটি পোষ্টের মাধ্যমে আলাদা আলাদা সৌন্দর্য উপভোগ করা যায়। যাহোক আর কথা নাই তাহলে চলুন এবার ফটোগ্রাফি গুলো উপভোগ করে আসি।


📸📸

IMG_20230825_212740.jpg

লোকেশন:

সাপ্তাহিক ছুটির দিন আসলে ভাবি একটু রেস্ট করব। সাপ্তাহিক ছুটির দিনে আরো বেশি ব্যস্ত হয়ে পড়ি। বন্ধুদের সাথে আড্ডা দেওয়া কিছু ফটোগ্রাফি কালেক্ট করা পরিবারকে কিছুটা সময় দেওয়া। বিশেষ করে এখন তো নদীতে পানি ভরপুর তাই বিকেল হলেই বন্ধুদের সাথে নৌকা নিয়ে নদী ভ্রমণ করা সেই সাথে চমৎকার চমৎকার ফটোগ্রাফি করা। যদিও এ বছরে বর্ষার আসল রূপ এখনো দেখিনি পানি এখনো নদীর তলা নিতেই রয়ে গেল। একদম গোধূলি বিকেলে নদীর পাড় থেকে এই ফটোগ্রাফিটি করেছিলাম।


📸📸

IMG_20230825_212242.jpg

লোকেশন:

সবাই মিলে একসাথে থাকলে কত কিছুই না মনে উদয় হয়। ছোট নদীতে অল্প পানিতে নৌকা বাড়িতে ভালো লাগছিল না এজন্য খাল পেরিয়ে চলে গেলাম বড় নদীতে। যেখানে শুধু পানি আর পানি। বড় বড় ট্রলার আর মাছ ধরার নৌকা। এপার থেকে ওপারে যাতায়াতের একমাত্র মাধ্যম হচ্ছে নৌকা। ফটোগ্রাফি তে লক্ষ্য করলে দেখতে পাবেন নৌকার উপরে মানুষ গাড়ি ভ্যান সাইকেল সবই রয়েছে। মেঘের আড়ালে সূর্য রক্তের আভা পড়েছে পানির উপরে। ফ্রেমবন্দি করার দৃশ্যটি দেখতে এজন্য এতটি ভালো লাগছে।


📸📸

IMG_20230825_213209.jpg

IMG_20230825_213059.jpg

লোকেশন:

শরৎকালে এসে বর্ষাকালের ফিলিংসটা খুব ভালই উপভোগ করছি এখন আমরা। আষাঢ় মাসের মতো ঘনঘন বৃষ্টি হচ্ছে। সেই সাথে আমার ফুলবাগানটা উষ্ণতা ছেড়ে সবুজে ভরপুর হয়ে গিয়েছে। গাছগুলো শাকে-শাখে গজিয়েছে নতুন সবুজ পাতা সাথে রয়েছে ফুল। উপরের ফটোগ্রাফি দুটি আমার ফুলবাগান থেকে ফ্রেমবন্দি করা। প্রথম ফটোগ্রাফি তে লক্ষ্য করলে দেখতে পাবেন বৃষ্টির বিন্দু বিন্দু ফোটা এখনো ফুলের উপরে জমে রয়েছে।


📸📸

IMG_20230825_212829.jpg

IMG_20230825_213018.jpg

লোকেশন:

উপরের ফটোগ্রাফি দুটি সম্পন্ন বিভিন্ন ধরনের। প্রথম ফটোগ্রাফি আমার ফুলবাগান থেকে নেয়া সম্ভবত এই ফুলের নাম লিলি ফুল। বেশ কিছুদিন আগে ভ্রাম্যমান নার্সারি থেকে কিনে লাগানো হয়েছিল। ২০ টাকার একটি ফুল গাছে এতটা সৌন্দর্য ছড়াবে আসলে বুঝতে পারিনি। অন্য আরেকটি ফটোগ্রাফি দেখতে পাচ্ছেন এটি আমার ফুলবাগানের পাশে বন্য ফুলের উপর প্রজাপতির আনাগোনা দেখে দৃশ্যটি ফ্রেমবন্দি করেছি। আশা করছি এই ফটোগ্রাফি দুটি আপনাদের কাছে ভালো লাগবে।


📸📸

IMG_20230825_212617.jpg

IMG_20230825_212334.jpg

লোকেশন:

আপনারা জানেন যে আমি খুবই পাখি প্রেমিক। কবুতর টিয়াপাখি লাভ বার্ড কাকাতোয়া বেশ কয়েক ধরনের পাখি আমার রয়েছে। এর মধ্যে কাকাতুয়া টিয়া এবং কবুতর উল্লেখযোগ্য। আজকের ফটোগ্রাফিতে একটি কবুতর এবং দোয়েল পাখির ফটোগ্রাফি শেয়ার করেছি আপনাদের সাথে। এই ছিল আজকের পর্বের ফটোগ্রাফি গুলো। আশা করছি সবগুলো ফটোগ্রাফি আপনাদের কাছে ভালো লাগবে। দেখতে থাকুন এগুলো পরবর্তীতে আরো ভালো ফটোগ্রাফি নিয়ে আপনাদের মাঝে হাজির হব।



ডিভাইসঃ Redmi Note 5



standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Witness Banner 2.png


সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।

ধন্যবাদ

Sort:  
 3 years ago 

বাহ্!খুব অসাধারণ কিছু ফটোগ্রাফি করেছেন।দেখতে খুবই চমৎকার লাগছে। আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আপনার জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 3 years ago 

আপনাকেও অনেক ধন্যবাদ ফটোগ্রাফি পোস্টটি দেখে মন্তব্য করার জন্য।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

খুব সুন্দর রেনডম ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি। আপনার ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম। সবগুলো ফটোগ্রাফি ভালো ছিল। তবে এই ফটোগ্রাফি গুলোর মধ্যে বিশেষ করে আমার কাছে গোধূলি বিকেলের ফটোগ্রাফি এবং সাদা জবা ফুলের ফটোগ্রাফি খুব ভালো লেগেছে। এত সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

আসলে গোধূলি বিকেল আমার কাছে অনেক ভালো লাগে। যদি এই সময়টা নদীর ধারে কাটানো যায় তাহলে সব থেকে বেশি ভালো উপভোগ্য হয়। ।ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 3 years ago 

প্রতি সপ্তাহে আপনি ধারাবাহিকভাবে আমাদের মাঝে চমৎকার চমৎকার ফটোগ্রাফি তুলে ধরার চেষ্টা করেন। ঠিক এই সপ্তাহেও তার ব্যতিক্রম নয়। এই সপ্তাহে আপনি বিভিন্ন ধরনের ছবি নিয়ে এই ফটোগ্রাফি পোস্টটি সাজিয়েছেন। আপনার শেয়ার করা প্রত্যেকটা ফটোগ্রাফি ছিল দেখার মতো।প্রত্যেকটা ফটোগ্রাফি আমার অনেক ভালো লেগেছে। ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদেরকে প্রতিনিয়ত দেখার সুযোগ করে দেওয়ার জন্য।

 3 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমার পোষ্টের ফটোগ্রাফি গুলা দেখে অনেক সুন্দর মন্তব্য এবং উৎসাহ দেওয়ার জন্য।

 3 years ago 

আপনার তোলা প্রতিটা ফটোগ্রাফি অনেক সুন্দর লাগছে। ফটোগ্রাফির মাধ্যমে নির্দিষ্ট সৌন্দর্য ফুটিয়ে তুলেছেন। চমৎকার একটি ফটোগ্রাফি পর্ব আমাদেরকে উপহার দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

চেষ্টা করেছি ফটোগ্রাফির মাধ্যমে কিছু সৌন্দর্য আপনাদেরকে দেখানোর জন্। আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক খুশি হলা। ধন্যবাদ।

 3 years ago 

ভাই আপনি আজকে ভিন্ন ভিন্ন কিছু ফটোগ্রাফি করেছেন। আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি খুবই চমৎকার হয়েছে। প্রকৃতির সৌন্দর্য কবুতর দোয়েল পাখি এই ফটোগ্রাফি গুলো আমার কাছে ভীষণ ভালো লেগেছে। এত চমৎকার ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

সব সময় চেষ্টা করি আলাদা রকমের সৌন্দর্য আপনাদেরকে দেখানোর জন্য। আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম ধন্যবাদ।

 3 years ago 

সত্যি ফটোগ্রাফি গুলো রেন্ডম ছিল ২য় ছবিটা রিতিমতো আমাকে অবাক করেছে।নিয়মিত আপনি আমাদের মাঝে এই সুন্দর ফটোগ্রাফি গুলো শেয়ার করেছেন ধধন্যবাদ এবং শুভ কামনা রইলো আপনার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

চেষ্টা করি সব সময় আপনাদের যাতে ভালো লাগে এরকম কিছু তুলে ধরার জন্য।

 3 years ago 

ওয়াও আপনার ফটোগ্রাফি গুলো মনোমুগ্ধকর হয়েছে ।কোনটা রেখে কোন টার প্রশংসা করবো খুজে পাচ্ছিনা ।সত্যিই আপনি দারুন ফটোগ্রাফি করেন। সূর্যাস্তের সময়ের ছবিটা বেশ দারুন লাগছে

 3 years ago 

সূর্যাস্তের ফটোগ্রাফি আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম ধন্যবাদ।

 3 years ago 

বাহ আপনি আজকে আমাদের মাঝে অসাধারণ কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন ভাই। আপনার শেয়ার করা প্রত্যেকটি ফটোগ্রাফি আমার কাছে বেশ দারুন লেগেছে। আসলে আমিও আপনার মত ফটোগ্রাফি করতে বেশ পছন্দ করি। আপনার শেয়ার করা প্রত্যেকটি ফটোগ্রাফির মধ্যে আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে কবুতরের ফটোগ্রাফি। ধন্যবাদ ভাই এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 3 years ago 

আমিতো মাঝে মাঝে আপনার ফটোগ্রাফি দেখি। আপনিও তো দারুন ফটোগ্রাফি করেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 62242.59
ETH 1769.70
USDT 1.00
SBD 0.38