বাংলা কবিতা ✍️ভালোবাসা📖

in আমার বাংলা ব্লগ2 years ago

০৯ফাল্গুন , ১৪৩০ বঙ্গাব্দ
২২ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ
১১শাবান ১৪৪৫ হিজরী
বৃহস্পতিবার।
শীতকাল।


আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি


স্বপ্নের উপর নির্ভর করে মানুষ বেঁচে থাকে এই পৃথিবীতে। আর এই স্বপ্নগুলো সব সময় হয় ভালোবাসা কেন্দ্রিক। যেখানে ভালোবাসার গভীরতাটা যত বেশি সেখানে স্বপ্নগুলো ও অনেক বেশি থাকে। আর স্বপ্ন আছে বলেই আমাদের জীবনে এত সুন্দর। এবং আমরা বেঁচে থাকার অনুপ্রেরণা পাই। আর সবকিছুর মূলে কিন্তু রয়েছে ভালোবাসা। ভালোবাসাকে কেন্দ্র করে আজকে আমার অনুভূতি থেকে লেখা সত্য এই কবিতা। আমার কবিতার মাঝে বিভিন্ন উপমা দিয়ে ভালোবাসাটাকে প্রকাশ করার চেষ্টা করেছি। এটা বোঝাতে চেয়েছি যে ভালবাসা ছাড়া আমাদের জীবন মূল্যহীন। আশা করছি আমার লেখা কবিতাটি আপনাদের কাছে ভালো লাগবে।


ringlet-butterfly-8521807_1280.webp
source


ভালোবাসা

স্বপ্নগুলো সুখের হয় ভালোবাসার ছোঁয়ায়,

দুটি মনের মিলনে বসন্ত হাওয়া বয়,
ভালোবাসার গান গেয়ে কোকিল থাকে মেতে।
ফুটে ওঠে বসন্ত কলি হৃদয় মাঝে।

আকাশের তারায় তারায় ভালোবাসা ভাসে,
চাঁদের আলোয় পূর্ণতা ভাঙ্গা ঘরে এসে,
প্রিয়জনের মুখের হাসি সোনার চেয়ে দামি
ভালোবাসা হয় যদি নিজের চেয়ে দামি।

জোনাকির আলো নিভিয়ে কালো,
সূর্যের হাসি হেসে,
ভালোবাসা এলো বসন্ত ছোঁয়া নিয়ে,
ভালোবাসা পূর্ণতা পায় দুটি হৃদয়ের মিলনে।

ভালোবাসা হলো বসন্তের ছোঁয়া,
শরতের কাশফুল,
বর্ষাকালে কদম হয়ে ফুটে,
স্নিগ্ধতায় ভরপুর।

ভালোবেসে হয়েছে অমর অনেক মনীষী
ভালোবাসায় স্বপ্ন বুনে গড়েছে পৃথিবী,
ফুলের মত ফুটে উঠুক ভালোবাসা সবার,
সুগন্ধে ভরে থাক দুটি হৃদয়ের বাসর।



ডিভাইসঃ Redmi Note 5


standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Witness Banner 2.png


সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।

ধন্যবাদ

Sort:  
 2 years ago 

আপনার স্বরচিত কবিতা সত্যি বেশ দুর্দান্ত হয়েছে। অনেক অসাধারণ একটি কবিতা আমাদের মাঝে উপহার দিয়েছেন । আপনার কবিতা পড়ে খুব ভালো লাগলো। সত্যিই ভালোবাসা হচ্ছে বসন্তে ছোঁয়া হৃদয়ের অনুভূতি। আপনার এই ছন্দ গুলো আমার কাছে খুব ভালো লাগলো।

জোনাকির আলো নিভিয়ে কালো,
সূর্যের হাসি হেসে,
ভালোবাসা এলো বসন্ত ছোঁয়া নিয়ে,
ভালোবাসা পূর্ণতা পায় দুটি হৃদয়ের মিলনে।

এত সুন্দর কবিতা শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

ভালোবাসা নিয়ে লেখা কবিতাটি আপনার কাছে ভালো লেগেছে সেটা অনেক খুশি হলাম ধন্যবাদ।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

অনেক সুন্দর একটি মনোমুগ্ধকর কবিতা আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইজান। আমি এমনিতেই কবিতা প্রেমিক একজন মানুষ। ঠিক তেমনি সুন্দর এই কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে অনেক অনেক ভালো লাগলো।

 2 years ago 

আপনি কবিতা প্রেমিক মানুষ জানতে পেরে খুবই ভালো লাগলো।
ধন্যবাদ আপনাকে কবিতাটি পড়ে মন্তব্য করার জন্য।

 2 years ago 

আপনি ঠিক বলেছেন স্বপ্ন আছে বলেই পৃথিবীটা এতো সুন্দর এবং স্বপ্ন থেকেই আমরা বাঁচার অনুপ্রেরণা পাই। আপনার লেখা ভালোবাসা কবিতাটি পড়ে আমার কাছে বেশ ভালো লেগেছে। কবিতার প্রতিটি অনেক দুর্দান্ত ছিলো। যার কারণে আবৃত্তি করতেও অনেক বেশি ভালো লেগেছে। ধন্যবাদ এতো সুন্দর একটি কবিতা আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য।

 2 years ago 

আমার লেখা ভালোবাসার কবিতাটি পড়ে আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আসলে মানুষ স্বপ্ন দেখতে ভালোবাসে, আর স্বপ্ন নিয়ে অনেক কিছু কল্পনা করা হয়। আর এই সেই স্বপ্নগুলো যদি প্রিয় মানুষের জন্য হয় তাহলে সেই স্বপ্নগুলো দেখতে অনেক ভালো লাগে। ভালোবাসা নিয়ে খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন। আপনার কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো।

Posted using SteemPro Mobile

 2 years ago 

এজন্যই তো বলেছি ভাই স্বপ্ন আছে বলেই মানুষের জীবনটা এখনো এত সুন্দর এবং রঙিন।
ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 2 years ago 

আসলে যে ভালোবাসার গভীরতা যত বেশি সে ভালোবাসার মধ্যে স্বপ্নগুলো তত বেশি থাকে। ভালোবাসা নিয়ে খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন। ভালোবাসার এই অনুভূতি গুলো কবিতার মাধ্যমে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আসলে স্বপ্ন ছাড়া কখনোই ভালোবাসা হয় না স্বপ্ন আছে বলেই ভালোবাসা এত সুন্দর।

 2 years ago 

ভালোবাসার অনুভূতিগুলো একটু অন্যরকম। হৃদয় দিয়ে অনুভব করতে পারলে বেশ মিষ্টি এবং আবেগপূর্ণ।
বেশ গুছিয়ে নিজের ভালোবাসার অনুভূতিগুলো ফুটিয়ে তুলেছেন কবিতার মাধ্যমে, বেশ ভালোই লাগলো। এভাবেই লিখতে থাকুন ইনশাআল্লাহ ভালো কিছু হবে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

কবিতাটি পড়ে আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম।
ধন্যবাদ ভাইয়া সব সময় ভালো এবং অনুপ্রেরণা মন্তব্য করার জন্য।

 2 years ago 

ভালোবাসার প্রতিটা অনুভূতি যেন কবিতার মাধ্যমে ফুটিয়ে তুলেছেন এক কথায় অসাধারণ লিখেছেন ভাই আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

Posted using SteemPro Mobile

 2 years ago 

চেষ্টায় সফলতা চেষ্টা করেছিলাম তাই এতোটুকুনি গুছিয়ে লিখতে পেরেছি ।আপনার কাছে ভালো লেগেছে অনেক খুশি হলাম ধন্যবাদ।

 2 years ago 

আপনি অনেক সুন্দর করে ভালোবাসাকে তুলে ধরে আজকের এই কবিতাটা লিখেছেন যে কবিতা পড়ে মনটা ভালো হয়ে গেল। আসলে মানুষ স্বপ্ন দেখেই বেঁচে থাকে। আর প্রত্যেকটা মানুষ স্বপ্ন দেখার পাশাপাশি বেঁচে থাকে। আর ভালোবাসা ছাড়া জীবন মূল্যহীন এটা একেবারে সত্য কথা। একটা মানুষের জীবনে ভালোবাসাটা বেশি প্রয়োজন।

ভালোবাসা হলো বসন্তের ছোঁয়া,
শরতের কাশফুল,
বর্ষাকালে কদম হয়ে ফুটে,
স্নিগ্ধতায় ভরপুর।

আপনার আজকের এই কবিতার উপরের লাইনগুলো আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে।

 2 years ago 

আসলে স্বপ্নই মানুষকে বাঁচিয়ে রাখে।
ধন্যবাদ আপনাকে কবিতাটি পড়ে অনুপ্রেরণামূলক মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.097
BTC 63910.82
ETH 1867.72
USDT 1.00
SBD 0.38