বাংলা কবিতা 📖  সত্যের জয়✌ ।

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

২৯কার্তিক , ১৪৩০ বঙ্গাব্দ

১৩অক্টোবর , ২০২৩ খ্রিস্টাব্দ
২৯রবিউস সানি, ১৪৪৫ হিজরী
সোমবার।
হেমন্তকাল ।


আসসালামু আলাইকুম,আমি মোঃআলী, আমার ইউজার নাম @litonali।আমি বাংলাদেশ🇧🇩 থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি


hand-749676_1280.jpg

Source


যখন সত্য এসে যায় মিথ্যা বিলুপ্ত হয়ে যায়। সত্য চিরদিনই সত্য ।মিথ্যা তো বিলুপ্ত হওয়ারই ছিল। সত্যকে আপনি যতই চাপা দিতে চান ,ধলিস্যাৎ করতে চান, বিতাড়িত করতে চান, সত্য ঠিকই মাথাচাড়া দিয়ে উঠবে। মিথ্যাকে ঢেকে দেওয়ার জন্য। অন্ধকারকে দূর করার জন্য যেমন আলো প্রকাশিত হয়। ঠিক তেমন মিথ্যাকে দূর করার জন্য বারবার ফিরে আসে সত্যটা। মিথ্যা একদিন বিলুপ্ত হয় মিথ্যার মৃত্যু হয় ।কিন্তু সত্য চির উন্নত নির্ভীক নির্ভয় চির অম্লান। সত্যের যে মৃত্যু হয় না সত্য যে চিরদিনই সত্য সেটাই আমি আমার কবিতার মাঝে বোঝানোর চেষ্টা করেছি। আশা করছি কবিতাটি পড়লে আপনাদের কাছে ভালো লাগবে।


সত্যের জয়✌

মৃত্যু তুমি কি ভয় দেখাবে আমায়!!

আমি চির নির্ভয়,নির্ভীক নাবিক,
সহস্র বার দেখেছি তোমার হঠাত আগমন!
বার বার ভেঙেছ আমার মনের ভয়।
কতবার মারবে আর আমায়!
সত্য তো চির অক্ষয়,অমর।
যতবার ধুলিস্যাৎ হবে ততবার ফিরবো আমি।
আমি চির নির্ভয়,নির্ভীক নাবিক।

আমি নিজেকে বার বার উঁচিয়ে ধরবো,
আমি তো মৃত্যুকে করেছি সহস্র বার জয়।
কিসের এত অহংকার তবে তোমার,
বার বার বুকের তাজা রক্তে গড়েছি মহত্ত্ব?
তবুও শেয়াল-শকুনের বার বার ঠুকরেছ আমায়।
অন্তিমযাত্রায় সবাই নির্বাক!
কেহ নাই পাশে একাই লড়েছি।

সত্যের তো মুহূর্তে মুহূর্তে মরণ,
চোখের পলকে আবার বিজয়।
আমি বারবার ফিরে আসি বিজয়ের ঝানটা হাতে।
চির চেনা আমার সেই আপন বেশে।



ডিভাইসঃ Redmi Note 5


standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Witness Banner 2.png


সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।

ধন্যবাদ

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

বেশ বিদ্রোহী সুরে আপনি আজকে কবিতাটি লিখেছেন বোঝা যাচ্ছে, খুব সুন্দর একটা বিষয় নিয়ে কবিতা লিখেছেন আমার খুব ভালো লেগেছে।

 3 years ago 

সামনের উপরে দেখছি ভাইয়া সবাই সত্যকে পদদলিত করে মিথ্যা কে গুছিয়ে তুলছে।
ক্ষমতা আর অর্থকরীর বলে সত্য তাদের কাছে কেমন যেন একটা বোঝা হয়ে গিয়েছে।
তাই আর কি চেষ্টা করে দেখলাম সত্যকে নিয়ে একটু লেখার জন্য।
খুব খুশি হলাম ভাই আপনার মন্তব্যটি পড়ে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনি অনেক ভালো কবিতা লেখেন যে আপনার কবিতা পড়লে বোঝা যায়। আজকে কবিতাটিও বেশ ভালো হয়েছে প্রতিটি লাইন আমার কাছে অনেক ভালো লেগেছে। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

চেষ্টা করি সব সময়ই ভালো একটা বিষয় নিয়ে দু চার লাইন লেখার জন্য।
কবিতাটি আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনার লেখা কবিতা গুলো অনেক সুন্দর লাগে, আজকের কবিতার মাধ্যমে আপনার কবিতা লেখার দক্ষতা আবারও আমাদের সাথে তুলে ধরেছেন। প্রতিটা লাইন সুন্দর ছিল ভাইয়া শুভকামনা রইল।

Posted using SteemPro Mobile

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে কবিতাটি পড়ে প্রতিদিনের মতো আজও অনেক সুন্দর এবং উৎসাহমূলক একটি মন্তব্য করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আমরা সত্যকে যতই আড়াল করি না কেন সত্য একদিন না একদিন ঠিকই প্রকাশ পায়। সব সময় সত্যেরই জয় হয়। কবিতাটা দারুন লিখেছেন আপনি। মাঝে মাঝে এরকম বিদ্রোহী কবিতা ভালোই লাগে। খুব সুন্দর ভাবে সাজিয়েছেন কবিতাটি। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আসলে সত্য চিরদিনই সত্য যা কখনোই দমিয়ে রাখা সম্ভব নয়।
কবিতাটি পড়ে আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

একটা কথা আছে সত‍্যের মৃত্যু নেই। কথাটা একেবারে সত্য। সত‍্যের যে মূহূর্তে মূহুর্ত মরণ আবার চোখের পলকে বিজয়। কথাটা একেবারে সঠিক। এবং আপনার কবিতার ভাষাটা এবং কথাগুলো আমার কাছে বেশ উদ্দিপ্ত লেগেছে। বেশ দারুণ লিখেছেন কবিতা টা ভাই। ধন্যবাদ আমাদের সঙ্গে শেয়ার করে নেওয়ার জন্য।।

Posted using SteemPro Mobile

 3 years ago 

বর্তমান সময়ে অনেকেই আছে সত্যকে পদদলিত করতে চাই সত্যকে নিশ্চিহ্ন করতে চায় আসলে এটা যে কখনো সম্ভব নয় সেটাই আমার কবিতার মাঝে তুলে ধরার চেষ্টা করেছে।
আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন আপনি। আর এই কবিতার সাথে বাস্তবের অনেকগুলো বিষয়বস্ত জড়িয়ে রয়েছে। অনেক খুশি হলাম এরকম একটি কবিতা পড়তে পেরে। অসংখ্য ধন্যবাদ এরকম একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

চেষ্টা করেছি বাস্তবতাকে তুলে ধরে কবিতাটি লেখার জন্য আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম ধন্যবাদ।

 3 years ago 

ভাই আজকে আপনি বিদ্রোহের কবিতা লিখেছেন দেখে খুবই ভালো লাগলো। কবিতাটি পড়তে ভীষণ ভালো লাগছে। ধন্যবাদ ভাই এত সুন্দর কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

কবিতাটি কতটা বিদ্রোহী হয়েছে বলতে পারি না তবে চেষ্টা করেছি বাস্তবতাকে পুঁজি করে লেখার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 63931.42
ETH 1841.62
USDT 1.00
SBD 0.39