ভয় পাই.কবিতা.লিখতে...☠️.

in আমার বাংলা ব্লগ3 years ago

২৪ মাঘ , ১৪২৯ বঙ্গাব্দ

০৬ফেব্রুয়ারী , ২০২৩ খ্রিস্টাব্দ
১৪রজব , ১৪৪৪ হিজরী
সোমবার ❤️♥️
শীতকাল।


আসসালামু আলাইকুম,আমি মোঃআলী, আমার ইউজার নাম @litonali।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দনজানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি


আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করছি। প্রতি সপ্তাহে চেষ্টা করি একটি কবিতা সপ্তাহ জুড়ে লেখে সাপ্তাহিক সোমবারে পোস্ট করার জন্য। তারই ধারাবাহিকতায় আজ আপনাদের সামনে উপস্থাপন করতে চলছি নতুন একটি কবিতা।। আমার কবিতার মাঝে কবিতার ভাষায় প্রকাশ করার চেষ্টা করেছি মনের মধ্যে থাকা লুকায়িত ভালবাসাহীন কষ্ট গুলা।। যা কিনা ভালবাসা থেকে স্পষ্ট আর কষ্ট থেকেই কলমে লেখা। সাপের ছোবল যে খেয়েছে একমাত্র সেই বলতে পারে বিষের কেমন যন্ত্রনা। তেমনি ভালোবাসায় যে আঘাত পেয়েছে সে জানে ব্যর্থ ভালোবাসায় কতটা যন্ত্রণা। যাহোক সবসময়ই অন্যের কাছ থেকে আশাটা কম করতে হবে তাহলে কষ্টটাও কম হবে। আশা করছি আমার লেখা কবিতাটি আপনাদের কাছে ভালো লাগবে


station-1848972__480.jpg

Source


ভয় পাই.কবিতা.লিখতে...☠️.

কবিতা লিখতে এখন ভয় করে,

মাঝে মাঝে হাত কাঁপে,
বুকের বা পাশটা কেঁপে ওঠে
নিজেকে জানিয়ে দেওয়ার ভয়ে,


পৃথিবীটা তো আমার খুব অচেনা !
তবুও ধরার কাছে অচেনা থাকাই ভালো,
কবিতা পৃথিবীর কাছে আমায় চিনিয়ে ফেলে।
ভয় হয়,বড় ভয়।


দুহাত দিয়ে যা কিছুই ছুই কষ্ট,
নয়ন মিলিয়ে যাকিছু দেখি স্বপ্ন,
লুকানো যা কষ্ট আছে একান্তই নিজের,
পিছে আমার ঠোঁটের শুধুই মিথ্যে হাঁসি😁।


যাকিছু বুকের বাপাশে অনুভব করি,
সেটুকু শুধু কবির ভাষায় খাতায় লিখি
তাইতো কবিতা গুলো শুধুই আমার ছবি,
যেটুকু আমার ভিতর-বাহির কবিতায় আছে সবই ।


কষ্টগুলো সবার আগে ভেসে ওঠে কলমের কালিতে,
এখন তাই কলম টাকে সভয়ে এড়িয়ে চলি,
আর প্রতিটা সময়ে......
হত্যা করি গলা টিপে সদ্যোজাত কবিতার কলি ।



ডিভাইসঃ Redmi Note 5


standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Witness Banner 2.png


সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।

ধন্যবাদ

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 
 3 years ago 

আপনি ঠিক বলছেন যে মনে আঘাত পায় সে বুঝতে পারে আঘাতে যন্ত্রণা কেমন।যে বিষাক্ত সাপের ছোবল খেয়েছে সে জানে সাপের ছোবলের যন্ত্রণা কেমন।আপনি প্রতি সপ্তাহে একটি করে কবিতা শেয়ার করেন আপনার কবিতা গুলো পড়তে অনেক ভালো লাগে।নিজের ভালো লাগা থেকে মনের অনুভূতি গুলো খুব সুন্দর করে কবিতায় ফুটিয়ে তোলেন।আজকের কবিতাটিও পড়তে অনেক ভালো লেগেছে ধন্যবাদ আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য।

 3 years ago 

আপনি প্রতিনিয়ত আমার লেখা কবিতা গুলো পড়েন জানতে পারি খুবই ভালো লাগলো। চেষ্টা করে যাচ্ছি লেখনীর মাধ্যমে মনের অনুভূতিগুলো প্রকাশ করার জন্য।।

 3 years ago 

ভাইয়া কবিতা লিখতে ভয় পান নিজেকে জানিয়ে দেয়ার ভয়ে।কি সুন্দর কবিতার লাইন গুলো লিখলেন। অনেক ভাল লেগেছে আমার। ধন্যবাদ সুন্দর এই কবিতাটি শেয়ার করার জন্য।

 3 years ago 

আসলে কবিতার ভাষাগুলো আসে ভিতর থেকে। এজন্য কবিতা লিখতে লিখতে নিজের প্রসঙ্গে কখন কি বলে ফেলি বলা তো যায় না। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।।

 3 years ago 

আপনার স্বরচিত ব্যতিক্রমধর্মী কবিতা পড়ে মুগ্ধ হয়ে গেলাম ভাইয়া।আপনি খুবই সুন্দর করে সহজ সাবলীল ভাষায় কবিতার লাইনগুলো উপস্থাপন করেছেন।নিজের আবেগ কবিতার মাঝে ফুটিয়ে তুলেছেন। ভয় পেয়েও সুন্দর লিখেন আপনি।কবিতা পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

নিজের আবেগ অনুভূতি ভালোবাসা ছাড়া কখনো ভালো কবিতা লেখা যায় না আমি মনে করি।। চেষ্টা করেছি ভালোভাবে লিখে আপনাদের মাঝে তুলে ধরার জন্য আপনার ভালো লেগেছে ধন্যবাদ।।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64079.78
ETH 1856.47
USDT 1.00
SBD 0.39