আবেগের কবিতা 🥰 তোমাকে চাই।

in আমার বাংলা ব্লগ4 years ago

০৯পৌষ , ১৪২৯ বঙ্গাব্দ

২৫ডিসেম্বর , ২০২২ খ্রিস্টাব্দ
৩০জমাদিউল আউয়াল, , ১৪৪৪ হিজরী
রবিবার।
শীতকাল।


আসসালামু আলাইকুম,আমি মোঃআলী, আমার ইউজার নাম @litonali।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দনজানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি


আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আমার আজকের কবিতা পোস্ট শুরু করছি। আপনারা জানেন যে আমি প্রতি সপ্তাহ ধরে একটি কবিতা লিখে সপ্তাহের এক দিনে এটি আপনাদের মাঝে শেয়ার করে থাকি। গত দুদিন আগে আমি এবং আমার এক বন্ধু পদ্মা নদী ভ্রমণ করতে গিয়েছিলাম ।সেখানে অনেকটা সময় পার করেছিলাম। সুন্দর আবহাওয়া এবং মনমুগ্ধকর পরিবেশের মধ্যে বসেই এই কবিতাটির সূচনা হয়। যার কয়েকটি লাইন আজ সকালে লিখে শেষ করেছি। প্রতিনিয়ত এই কবিতা লিখতে পড়তে এবং আবৃত্তি করতে আমার অনেক ভালো লাগে। বলতে পারেন কবিতার প্রতি আমার অন্যরকম একটি দুর্বলতা কাজ করে। আর কবিতাগুলো যদি হয় প্রিয় মানুষদেরকে নিয়ে লেখা , প্রিয় মানুষের সম্পর্কে লেখা তাহলে তো কোন কথাই নেই। তেমনি আজ আমার কবিতার মাঝে আমার প্রিয় মানুষটিকে আমি কেন্দ্র করে কবিতাটি লিখেছি ।আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।


love-2666677__480.jpg

Source


তোমাকে চাই

তৃষ্ণার্ত এক চাতক পাখির মতো,

সারা জীবন ধরে শুধুই বলে চলেছি-
আমি শুধুই তোমাকে চাই।

জীবনের প্রতিটি ক্ষণে প্রতিটি মুহূর্তে,
আমি শুধুই তোমাকে চাই

সকালের ব্রেকফাস্টের টেবিলে,
এক কাপ চায়ের চুমুকে
আমি শুধুই তোমাকে চাই।

কলেজের ক্লাসের ফাকে,
ক্যান্টিনে খাবার আড্ডায়
আমি শুধুই তোমাকে চাই।

বিকালের মৃদু ঠাণ্ডা হাওয়ায়,
নদীর পাড়ে গোধূলির আভায়
আমি শুধুই তোমাকে চাই।

নদীর কলতান আর মাঝির,
ভাটিয়ালী সূরের মাঝে
আমি শুধুই তোমাকে চাই।

চাঁদনী রাতে মায়াবী জোছনায়
আমি শুধুই তোমাকে চাই।

আমার ঘুমের স্বপ্নপুরীতে,
গভির রাতের ঝিঁঝি পোকার ডাকে,
খুব সকালে দোয়ের সূরে সূরে,,
আমি শুধুই তোমাকে চাই।

আমার স্টেশনে ভিড়ের মাঝখানে,
আমার বিষন্ন মনের কুটিরে
প্রতিটি জন সমুদ্রের মাঝে
আমার সুখ-দুখ,হাসি- কান্নার মাঝে -
আমি শুধুই তোমাকে চাই।

তোমাকে চাই গোধূলি মাখা আভায়,
তোমাকে চাই সন্ধ্যায় উড়ন্ত পাখির ঝাকে
তোমাকে চাই নদীর বাঁকে বাঁকে
তোমাকে চাই হাজার প্রয়োজনের উর্ধে।



ডিভাইসঃ Redmi Note 5


standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।

ধন্যবাদ

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 4 years ago 

পদ্মা নদীতে ভ্রমন করতে গিয়ে এই কবিতার সূচনা, বাহ্ দারুন তো। কবিতার মধ্যে সত্যিই ভালোবাসার আবেগ অনুভূতি তীব্র রয়েছে, বেশ উপভোগ করলাম।

তৃষ্ণার্ত এক চাতক পাখির মতো,
সারা জীবন ধরে শুধুই বলে চলেছি-
আমি শুধুই তোমাকে চাই।

লাইনগুলো খুব সুন্দর হয়েছে। ভাবিকে একবার পড়ে শোনাবেন আশাকরি 🤗

 4 years ago (edited)

অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে সুন্দর এবং গোছালো একটি মন্তব্যের মাধ্যমে অনুপ্রেরণা দেওয়ার জন্য। জি ভাইয়া কবিতাটি লেখার পরে আপনার ভাবিকে শুনিয়েছি তারপরে আপনাদের মাঝে তুলে ধরেছি।❤️❤️❤️

 4 years ago 

পদ্মা নদীর ওই সুন্দর পরিবেশের মধ্যে বসেই এই কবিতাটির সূচনা জেনে অনেক খুশি হলাম। এরকম সুন্দর একটা পরিবেশে বসে যদি এরকম সুন্দর একটি কবিতার সূচনা হয় তাহলে তো কোন কথাই নেই। আপনার এই কবিতাটির প্রত্যেকটি লাইন খুবই মনোমুগ্ধকর ছিল। যা পড়ে মনটা একেবারেই ভরে গেল। আমার কাছে কবিতা পড়তে ভীষণ ভালো লাগে। আর সেই কবিতা যদি হয় প্রিয় মানুষদেরকে ঘিরে। এরকম হলে তো কোন কথাই নেই। কবিতার মাধ্যমে নিজের দক্ষতা প্রকাশ করা যায়।ধন্যবাদ আপনাকে সুন্দর একটি কবিতা তুলে ধরার জন্য আমাদের সকলের মাঝে।

 4 years ago 

আমার কবিতার প্রত্যেকটা লাইন অনেক মনোমুগ্ধকর ছেলে এবং আপনি অনেক সুন্দর একটি মন্তব্য করেছেন যেনে সত্যিই আমার অনেক ভালো লাগছে। চেষ্টা করি সবসময়ই ভালো কোন কিছু আপনাদের মাঝে তুলে ধরার।।

 4 years ago 

বাহ প্রেমিক যেমন অক্লান্ত হয়ে প্রেমিকাকে চায় সেই রকম ব্যাকুলতা আপনার এই কবিতার মাধ্যমে বুঝতে পারলাম। খুব চমৎকার ছিল আপনার আজকের এই তোমাকে চাই কবিতাটি। অনেক অনেক ধন্যবাদ আমাদের মাঝে তুলে ধরার জন্য।

 4 years ago 

আসলে কবিতা লিখতে হলে সবসময়ই মনের গভীর থেকে আবেগ এবং অনুভূতি দিয়ে কবিতাগুলো রচনা করতে হয়। ভালো লাগলো আপনার মন্তব্য গুলা পড়ে।।

 4 years ago 

আপনার কবিতাটিও আমার অনেক বেশি ভালো লেগেছিল। ধন্যবাদ আপনাকে আমার মন্তব্যের ফিডব্যাক দেয়ার জন্য।

 4 years ago 
 4 years ago 

খুবই ভালো একটি টপিক নিয়ে আপনি আজকের এই কবিতাটি লিখেছেন। কবিতার প্রত্যেকটি লাইন অসাধারণ ছিল যা পড়ে মনটা ভরে গেল। আপনি আজকে এই কবিতার মাঝে আপনার প্রিয় মানুষটিকে কেন্দ্র করে লিখেছেন দেখে খুবই ভালো লাগলো। এরকম কবিতা গুলো পড়ার সময় আমি যেন কবিতার মাঝেই হারিয়ে যাই। আপনার এই কবিতাটি পড়ার সময়ও যেন আমি কবিতার মাঝেই ছিলাম। ধন্যবাদ আপনাকে।

 4 years ago 

আসলে প্রতিনিয়তই চেষ্টা করি সাবলীল ভাষায় ভালো কোন কিছু রচনা করে আপনাদের মাঝে তুলে ধরার। এর জন্য অবশ্য তিন থেকে চারদিন করে সময়ও নিয়ে থাকি আমি কবিতা লেখার। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।।

 4 years ago 

ভালোবাসার মানুষকে ঘিরে খুব সুন্দর একটি কবিতা শেয়ার করেছেন আপনি। কবিতার মর্মার্থ বুঝতে গেলে একেবারে কবিতার ভিতরে প্রবেশ করতে হবে। ভালোবাসার মানুষকে কিভাবে ভালোবাসা যায় কিভাবে কাছে যাওয়া যায় এই কবিতায় প্রকাশ পেয়েছে। এক কথায় অসাধারণ কবিতা লিখেছেন।

 4 years ago 

চেষ্টা করেছি প্রিয় মানুষটিকে নিয়ে কবিতা লিখে আপনাদের মাঝে তুলে ধরার আপনার ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম ধন্যবাদ।।

 4 years ago 

বন্ধুকে নিয়ে পদ্মা নদী ভ্রমন করতে গিয়েছেন এবং সুন্দর আবহাওয়ার মাঝে সুন্দর কিছু কবিতার লাইন তুলে ধরেছেন জেনে ভালো লাগলো। প্রতি সপ্তাহের মতোই এই সপ্তাহে আপনি অনেক সুন্দর কবিতা লিখেছেন ভাইয়া। কবিতার লাইনগুলো অনেক সুন্দর ছিল। ধন্যবাদ আপনাকে

 4 years ago 

এক সপ্তাহে একটি কবিতা লিখে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি ।চেষ্টা করি সব সময় যেন কবিতাটি ভালো হয়। আপনার ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম ধন্যবাদ।।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.105
BTC 64646.06
ETH 1896.59
USDT 1.00
SBD 0.37