আবেগের কবিতা তুই কি আমার দুঃখ হবি ?

in আমার বাংলা ব্লগ4 years ago (edited)

১৫ শ্রাবণ , ১৪২৮ বঙ্গাব্দ

৩০জুলাই , ২০২১ খ্রিস্টাব্দ
১ মহররম , ১৪৪৩ হিজরী
শনিবার।


আসসালামু আলাইকুম,আমি মোঃআলী, আমার ইউজার নাম @litonali।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দনজানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি


পৃথিবীতে কোন মানুষ একা বাস করতে পারেনা।দুঃখ পেতে হলে অথবা সুখে থাকতে হলে একজন জীবন সঙ্গী প্রয়োজন।তাই আজ আমি আমার কবিতায় এমন একজনে খুজেছি যে সবসময় আমার পাশে থেকে দুঃখ দেবে।আমার সুখের সময় হাসবে।আশা করছি আমার লেখা কবিতা আপনাদের কাছে ভালো লাগবে।


stop-children-suicide-5004760__480.webp

Source


তুই কি আমার দুঃখ হবি ?

এই আমি এক পথচারী আউলা বাউল

মাথার চুলে পথের ধুলো, চোখের নীচে কালো ছায়া । সেইখানে তুই রাত বিরেতে তাকিয়ে দেখবি ।
তুই কি আমার দুঃখ হবি ?


তুই কি আমার মরু চোখে অশ্রু হবি ?
মধ্যরাতে বেজে ওঠা টেলিফোনের ধ্বনি হবি ?
তুই কি আমার খাঁ খাঁ দুপুর
নির্জনতা ভেঙে দিয়ে
ডাকপিয়নের নিষ্ঠ হাতে
ক্রমাগত নড়তে থাকা দরজাময় কড়া হবি ?


তুই কি আমার বুকেরমধ্যে দীর্ঘশ্বাসের বকুল হবি ?
নরম হাতের ছোঁয়া হবি ?
একটুখানি কষ্ট দিবি ।
নিজের ঠোট কামড়ে ধরা রোদন হবি ?


একটুখানি কষ্ট দিবি ।
প্রতীক্ষার এই দীর্ঘ হলুদ
বিকেল বেলায় কথা দিয়েও
না রাখা এক কথা হবি ?


একটুখানি কষ্ট দিবি ।
তুই কি একা আমার হবি ?
তুই কি আমার বুকের কোণে দুঃখ হবি ?
সকাল, বিকাল সাঝে।


তুই কি আমার চন্দ্র হবি?
বাঁশ বাগানের মাথায়।
নিশি রাতে ভাসিয়ে দিবি,
প্রেমের জোাসনায়।


তুই কি আমার গান হবি?
আমার বে-সুররো গলায়।
সুরে সুরে বেধে দিবি
দারুণ ভালোবাসায়।


তুই থাকিস কেন অনেক দূরে
আয় না একবার আমারি ঘরে।
এই ভরা জোসনাতে
আধার কুঠির আলোকিত করতে।



ডিভাইসঃ Redmi Note 5


standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।

ধন্যবাদ

Sort:  
 4 years ago 

নতুন নতুন কবিতা পড়তে আমার খুবই ভালো লাগে আর আপনার মাধ্যমে আমি প্রায় প্রতিনিয়ত নতুন নতুন কবিতা পাই। আপনি খুবই আবেগ নিয়ে কবিতা লেখেন। আপনার কবিতা পড়লে মনে হয় আপনার মনের মধ্যে অনেক দুঃখ কষ্ট । সরি, পৃথিবীর যত কষ্ট সব আপনার মনের মধ্যে হাহাহা। যাইহোক এরকম সুন্দর সুন্দর কবিতা আমাদের মত শেয়ার করার জন্য ধন্যবাদ।

 4 years ago 

আপনার মত আমারও নতুন নতুন কবিতা পড়তে লিখতে আবৃত্তি করতে খুবই ভালো লাগে ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য

 4 years ago 

বাহ আপনিও দেখছি হাফিজ ভাই এর মত টাইটেল লাগিয়ে দিলেন হিহিহি 😁।

যাইহোক কবিতাটা দুর্দান্ত লিখেছেন সাথে সুন্দর ছন্দমিল ছিল।

 4 years ago 

আসলে যে কোন বিষয়ে যারা ভালো পারদর্শী তাদের কাছ থেকে তো শিখতে হয় আমি সবসময় হাফিজ ভাইয়ের কবিতা ফলো করি এবং তার থেকে কিছু জ্ঞান আহরণ করে নিজের মত করে লেখার চেষ্টা করি

 4 years ago 

তুই কি আমার দুঃখ হবি চমৎকার লাগলো ভাইয়া কবিতাটি। আমি আপনার পুরো কবিতাটি পড়েছি আমার কাছে অনেক ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 4 years ago 

কবিতাটি পড়ে আপনার ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম আসলে চেষ্টা করি মাঝে মাঝে নিজের আবেগ অনুভূতির মিশ্রণে কবিতা লেখার

 4 years ago 

ভাই খুব ফিল করেছি কবিতাটি,খুব সুন্দর লিখেছেন।

একটুখানি কষ্ট দিবি ।
প্রতীক্ষার এই দীর্ঘ হলুদ
বিকেল বেলায় কথা দিয়েও
না রাখা এক কথা হবি ?

একটুখানি কষ্ট দিবি ।
তুই কি একা আমার হবি ?
তুই কি আমার বুকের কোণে দুঃখ হবি ?
সকাল, বিকাল সাঝে।

 4 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপনাকে খুব সুন্দর একটি মন্তব্যের মাধ্যমে অনুপ্রেরণা দেওয়ার জন্য কবিতাটি পড়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন

 4 years ago 

আপনাকে ও অনেক ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা উপহার দেওয়ার জন্য ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.105
BTC 64599.23
ETH 1911.76
USDT 1.00
SBD 0.37