সঠিক পরিকল্পনায় সুন্দর ভবিষ্যৎ।

in আমার বাংলা ব্লগ3 years ago

২৭অগ্রায়ন , ১৪৩০ বঙ্গাব্দ

১২ডিসেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ
২৭জমাদিউস আউয়াল ১৪৪৫ হিজরী
মঙ্গলবার।
হেমন্তকাল।


আসসালামু আলাইকুম,আমি মোঃআলী, আমার ইউজার নাম @litonali।আমি বাংলাদেশ🇧🇩 থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি


Source

একজন ব্যক্তির জীবনের প্রত্যেকটি সাফল্যের পিছনে থাকে সঠিক পরিকল্পনা এবং সঠিক ব্যক্তির দিকনির্দেশনা। যদিও সবকিছু পরিকল্পনা অনুযায়ী চলে না কেননা সময় এবং সুযোগ আমার পরিকল্পনার সাথে নাও মিলতে পারে। যেকোনো কাজে সফলতা অর্জন করতে হলে অবশ্যই নিজের সুগঠিত পরিকল্পনা থাকতে হবে। এজন্য বিশিষ্ট জনেরা বলে থাকেন ,কোন কাজে যার সুনির্দিষ্ট কোন পরিকল্পনা নেই তার সাফল্য অনিশ্চিত। সফলতার জন্য শেষ হাসিটা হাসতে হলে অবশ্যই লক্ষ্য ঠিক রেখে জীবনের প্রতিটা ধাপ পার করতে হবে। তবে সাফল্য অর্জন করতে হলে অবশ্যই যথাসময়ে পরিকল্পনা করতে হবে। জীবনকে আপনি কিভাবে সাজাবেন জীবনের স্বপ্নগুলো কিভাবে পূরণ করবেন সবকিছুই নিজের মধ্যে এনে পরিকল্পনা গোছাতে হবে। দেখা যায় ভালো কাজ করেও সঠিক পরিকল্পনার অভাবে একসময় সাফল্যটা অধরাই থেকে যায়।


একটি সুন্দর লক্ষ্য একটি সুন্দর স্বপ্ন পূরণের সিঁড়ি। লক্ষ অনুযায়ী স্বপ্ন পূরণ করতে হলে চাই পূর্ব প্রস্তুতি যেটাকে আমরা পরিকল্পনা বলেই জানি। আপনি যখনই জীবনের প্রতিটা প্রয়োজন পরিকল্পনা অনুযায়ী মেটাতে থাকবেন। দেখবেন একটা সময় আপনার জীবন সম্পূর্ণ সাজানো গোছানো হয়ে গিয়েছে। যদিও সময় এবং সুযোগ সবসময় নিজের দিকে থাকে না তার পরেও সঠিক পরিকল্পনায় এ বলে কিছুটা হলেও সুফল পাওয়া যায়। অনেকের জীবন মেয়ের সাফল্য কাছে এসেও অধরা থেকে যায় শুধু সঠিক পরিকল্পনার অভাবে।


সব সময় লক্ষ টা স্থির রেখে স্বপ্নটা অনেক বড় রাখতে হবে। সেই অনুযায়ী পরিকল্পনা করে এগোতে হবে। এজন্য বিশিষ্টজনেরা বলেন স্বপ্ন কখনো ছোট করে দেখতে নেই। ছোট স্বপ্ন ভাঙলে কিছু খুঁজে পাবেন না কিন্তু বড় স্বপ্নটা ভেঙে গেলে কিছু হলেও অবশিষ্ট থাকবে। তবে আপনি যতই পরিকল্পনা করুন না কেন সাফল্য তত সময় আপনাকে ধরা দেবে না যত সময় না আপনি কঠোর পরিশ্রমী হবেন। অবশ্যই সফলতা অর্জন করতে হলে পরিকল্পনার পাশাপাশি পরিশ্রমই এবং মৃত ব্যয় হতে হবে। মনে রাখতে হবে সাধ্য অনুযায়ী কাজের উপর নির্ভর করেই পরিকল্পনাটা সাজাতে হবে।


আমরা বা আমাদের পিতা-মাতা একটি নবজাতক জন্মগ্রহণের পরে কিন্তু অনেক ধরনের পরিকল্পনা করে থাকে। বড় হওয়ার সাথে সাথে সেই পরিকল্পনাগুলো যদি বাস্তবায়ন করা যায় তাহলে দেখা যাবে সাফল্য। আমরা সব সময় পরিকল্পনা করি ভালো লেখাপড়া করলে সেই মানুষটির ভবিষ্যৎটা ও উজ্জ্বল হয়। কিন্তু অনেক সময় আমরা পরিকল্পনা অনুযায়ী এগোতে পারি না বিভিন্ন প্রতিকূলতার মধ্য দিয়ে পার হতে হয়। অবশ্যই পরিকল্পনার পাশাপাশি বিকল্প পরিকল্পনার উপর ও গুরুত্ব দিতে হবে।


এজন্য ব্যক্তিজীবনে সফলতা অর্জন করতে হলে অবশ্যই প্রত্যেকটা কাজের আগে সুগঠিত পরিকল্পনা করে রাখা ভালো। এক্ষেত্রে সঠিক পরিকল্পনা করার জন্য হয় আপনি আপনার কাছের মানুষ বন্ধু ভাই বা পরিবারের কোন সদস্যের সাথে আলোচনা করে নিতে পারেন। এতে দেখা যাবে আপনার পরিকল্পনা থেকেও আরও উত্তম পরিকল্পনা করা সম্ভব আলোচনার মাধ্যমে। তাই আসুন আমাদের জীবনে সাফল্য আনতে হলে পরিকল্পনা অনুযায়ী জীবনের প্রতিটা সময় অতিবাহিত করি।


লোকেশন:


ডিভাইসঃ Redmi Note 5



standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Witness Banner 2.png


সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।

ধন্যবাদ

Posted using SteemPro Mobile

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

খুব সুন্দর কথা সঠিক পরিকল্পনায় সুন্দর ভবিষ্যৎ।আসলে পরিকল্পনা সঠিক হলে ভবিষ্যৎ অবশ্যই উজ্জল হওয়া সম্ভব। সম্পূর্ণ পোস্ট টি খুব ভালো লাগলো তবে নবজাত উদাহরণ দিয়ে পোস্ট টি খুব সুন্দর ও গুছিয়ে উপস্থাপন করেছেন যা বেশ ভালো লাগলো আমার।ধন্যবাদ সুন্দর পোস্ট টি শেয়ার করার জন্য।

 3 years ago 

আমার লেখা কথাগুলো আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম ধন্যবাদ আপু আপনাকে।

 3 years ago 

প্রতিটা মানুষের জীবনে লক্ষ্য থাকে। সেই লক্ষ্য অনুযায়ী পরিকল্পনাগুলো ভালো হতে হবে। তাহলে সেই লক্ষ্যে পৌঁছানো যায় । সেজন্য নিজের পরিকল্পনা অনুযায়ী সবকিছু সাজাতে হয়। জীবনের এই অগ্রযাত্রায় যেটা খুবই গুরুত্বপূর্ণ । সেই বিষয়টি আপনি খুব সুন্দর ভাবে ব্যাখ্যা করলেন। খুবই ভালো লেগেছে শিক্ষনীয় পোস্ট ছিল।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আসলে আমাদের লক্ষ্যে পৌঁছাতে হলে অবশ্যই সঠিক পরিকল্পনা অনুযায়ী হতে হবে।
ধন্যবাদ আপনাকে পোস্টটি পড়ে মন্তব্য করার জন্য।

 3 years ago 

সঠিক পরিকল্পনায় সুন্দর ভবিষ্যৎ কথাটা খুবই সঠিক।সঠিক পরিকল্পনাই পারে আপনাকে সফলতা দিতে।আর সফল হলেই সুন্দর ভবিষ্যৎ পাওয়ার সম্ভাবণা সম্ভব হয়।আপনি চমৎকার উদাহরন দিয়ে পোস্টে শেয়ার করলেন। খুব ভালো লাগলো পড়ে। ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

সফলতা অর্জন করতে হলে অবশ্যই কঠোর পরিশ্রমের সাথে সঠিক পরিকল্পনা অনুযায়ী এগুনো খুবই দরকার।
অসংখ্য ধন্যবাদ আপনাকে পোষ্টটি পড়ে মন্তব্য করার জন্য।

 3 years ago 

অনেক সুন্দর একটি পোস্ট আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার লেখাগুলো পড়ে আবার খুবই ভালো লেগেছে। সত্যি বলতে সঠিক পরিকল্পনা ছাড়া কোন কাজে সফলতা অর্জন করা অসম্ভব। তাই আমাদের সুন্দর স্বপ্নগুলো পূরণ করার জন্য প্রথমে সুন্দর পরিকল্পনা করতে হবে। তারপর সেই পরিকল্পনা অনুযায়ী কাজ করতে পারলে সফলতা অর্জন করা সম্ভব হবে। অনেক সুন্দর একটি শিক্ষামূলক পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

জীবনের সফলতা অর্জন করতে হলে যেমন পরিশ্রম প্রয়োজন তার সাথে পরিকল্পনা টাও কিন্তু কম নয়।
ধন্যবাদ আপনাকে পোস্টটি পড়ে মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 62197.56
ETH 1772.49
USDT 1.00
SBD 0.38