আবেগের কবিতা ❤️🩹আমি ভালো আছি 💞
৩০চৈত্র , ১৪২৯ বঙ্গাব্দ
১৩এপ্রিল , ২০২৩ খ্রিস্টাব্দ
২১রমাদান, ১৪৪৪ হিজরী
বৃহস্পতিবার।
বসন্তকাল।
আসসালামু আলাইকুম,আমি মোঃআলী, আমার ইউজার নাম @litonali।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দনজানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি
আসছে ঈদের খুশি আর কদিন পরেই সবাই অনেক উচ্ছ্বাসিত। অনেক আবেগঘন মুহূর্ত পার করছে। আর কয়েকদিন পরেই সবাই দূরদূরান্ত থেকে ফিরবে বাড়িতে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেবে আপনজনদের সাথে। সব বন্ধুরা ফিরছে বাড়িতে একসাথে দেখা হবে কথা হবে আড্ডা হবে জমিয়ে। বন্ধুত্বের মধ্যে সামান্য একটি ফাটল ধরার কারণে সেই 14 সাল থেকে আজও আমরা বিভক্ত হয়ে আছি। তবে এবার সবকিছুর অবসান ঘটিয়ে সবাই একত্র হব ইনশাআল্লাহ।। বন্ধু বলে কথা যার যত অপরাধী থাক না কেন সামনে এসে একটি মুচকি হাসি দিলে সব যেন মুহূর্তের মধ্যে পানি হয়ে যায়। অনেক দ্বন্দ্ব অনেক কথা অনেক বিদ্বেষ অনেক অভিযোগ সবকিছু ছাপিয়ে এবার আমরা একত্র হতে চলছি। সেই খুশিতেই আজ আমার এই কবিতাটি লেখা আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে।
আমি ভালো আছি
আমি এখন ভাল আছি,খুব ভাল।
মনের ভিতর উদিত হচ্ছে নতুন সূর্য,
ক দিন পরেই সেই বন্ধুরা আসবে,
অনেকটা ভালোবাসার বাতাস নিয়ে-
আমি তাদের বসতে বলিবো।
কত চড়াই উৎরাইগুলো পার করেছি
সে গুলো এখন কেমন মেঘে ঢাকা-
সমতল বরফের মরুভূমির মত বুকরা শীতল,
সেই বিদায়ে নাকি বন্যা হয়েছিল !
বোধ হয় ঐ একই বছরে ছড়িয়ে গিয়েছিলাম,
কি জানি কি হয়েছিল সবার মাঝে ?
আর শ্বাস নেব না অত গভীর করে!
যদি আবার ফেরাতে না পারি !
আমাদের ২০১৪র দিনগুলো ফিরছে যেন!
সেই ধুকদুক করা হৃদছন্দের গমক,
সেই বাম দিকের সবকিছু যেন আজ নতুন।
বাড়তি আদর চাইছে মন,
চাইছে বন্ধুদের বেশী খেয়াল।
আবার আড্ডা হবে,
তাই তো মন বারবার নেচে উঠছে,
বলছে আমি ভাল আছি,খুব ভাল।
এখন আবার সব কলিজার বন্ধুরা আসছে,
কতদিন তাদের দেখিনি,
বহু দিন তাদের কথা শুনিনি,
এবার মনে হয় তাদের সাথে দেখা হবে।
তাইতো আমার মনে হয়
আমি ভাল আছি,খুব ভাল!
ডিভাইসঃ Redmi Note 5
>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<
VOTE @bangla.witness as witness

OR
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
ধন্যবাদ
মনের ভিতর উদিত হচ্ছে নতুন সূর্য,
ক দিন পরেই সেই বন্ধুরা আসবে,
অনেকটা ভালোবাসার বাতাস নিয়ে-
আমি তাদের বসতে বলিবো।
কত চড়াই উৎরাইগুলো পার করেছি
সে গুলো এখন কেমন মেঘে ঢাকা-
সমতল বরফের মরুভূমির মত বুকরা শীতল,
সেই বিদায়ে নাকি বন্যা হয়েছিল !
বোধ হয় ঐ একই বছরে ছড়িয়ে গিয়েছিলাম,
কি জানি কি হয়েছিল সবার মাঝে ?
আর শ্বাস নেব না অত গভীর করে!
যদি আবার ফেরাতে না পারি !
আমাদের ২০১৪র দিনগুলো ফিরছে যেন!
সেই ধুকদুক করা হৃদছন্দের গমক,
সেই বাম দিকের সবকিছু যেন আজ নতুন।
বাড়তি আদর চাইছে মন,
চাইছে বন্ধুদের বেশী খেয়াল।
আবার আড্ডা হবে,
তাই তো মন বারবার নেচে উঠছে,
বলছে আমি ভাল আছি,খুব ভাল।
এখন আবার সব কলিজার বন্ধুরা আসছে,
কতদিন তাদের দেখিনি,
বহু দিন তাদের কথা শুনিনি,
এবার মনে হয় তাদের সাথে দেখা হবে।
তাইতো আমার মনে হয়
আমি ভাল আছি,খুব ভাল!
ডিভাইসঃ Redmi Note 5
VOTE @bangla.witness as witness OR
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
ধন্যবাদ
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
ভাইয়া আপনার কবিতা পড়ে অনেক ভাল লাগল।সত্যি ভাইয়া অনেক রাগ অভিমান ভুলে বন্ধু সামনে এসে একটু হাসি দিলেই আমরা সব ভুলে যায়।আসলে ভাইয়া ঈদ এলেই আমরা সবাই চেষ্টা করি একত্রিত হতে।আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর একটি কবিতা উপহার দেওয়ার জন্য।
বন্ধু মানে আবেগ বন্ধু মানেই ভালো থাকার এক মুহূর্ত পরশ।।
ধন্যবাদ আপনাকে কবিতাটি পড়ে মন্তব্য করার জন্য।।
অসাধারণ একটা কবিতা লিখেছেন ভাই। আসলে আমাদের মনের ভাব প্রকাশের অন্যতম এক মাধ্যম কবিতা। কবিতার মাধ্যমে আমরা খুব সুন্দরভাবে মনের ভাব ফুটিয়ে তুলতে পারি ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন।
একদম ঠিক বলেছেন ভাই আমাদের মনের ভাব আমরা ভালোভাবে ফুটিয়ে তুলতে পারি একমাত্র কবিতার মাধ্যমে খুবই ভালো লাগলো আপনার মন্তব্যটি পড়ে
জি ভাই সেজন্য আমি নিজেও প্রতি সপ্তাহে একটা করে কবিতা লিখি। ধন্যবাদ ফিডব্যাক দেওয়ার জন্য।
বন্ধুদের সাথে রাগ অভিমান কাটিয়ে আবার সবাই একত্রিত হবেন জেনে খুবই ভালো লাগলো। আপনাদের বন্ধুত্ব টিকে থাকুক এই দোয়াই করি। আসলেই, বন্ধুদের মাঝে এরকম হাজার রাগ অভিমান হয় কিন্তু সামনে গিয়ে একটি হাসি দিলে কিংবা জড়িয়ে ধরলেই সব রাগ অভিমান চলে যায়। আপনার আজকের কবিতাটি খুব ভালো লেগেছে আমার কাছে। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আসলে বন্ধুদের মাঝে রাগ ও অভিমান থাকবেই এতে যেমন ভালোবাসাটা বৃদ্ধি পায় তেমনি আমরা একজন একজনকে বুঝতে চেষ্টা করি এবং বুঝতে পারি।।
ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য
ঈদের আনন্দ মানে অনেক আনন্দ পুরো বছর মিলে সবাই একত্র হবো। সবাই মিলে খাওয়া দাওয়া করবে আড্ডা দিবে মজা হবে কত কিছু। তবে বন্ধুত্বের মধ্যে সাময়িকভাবে এমন পাটল ধরা স্বাভাবিক আবার একত্র হয়ে সবাই মিলে আনন্দ করবেন সেটা হচ্ছে বড় কথা।কবিতাটি আমার কাছে অনেক ভালো লেগেছে অসংখ্য ধন্যবাদ সুন্দর কবিতাটি শেয়ার করার জন্য।
ঈদ আনন্দ মনেই বন্ধু আর বন্ধু ছাড়া কখনোই ইদ আনন্দ জমজমাট ভাবে উদযাপন করা যায় না।।
ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।।
এরকম আবেগের কবিতাগুলো পড়তে আমি ভীষণ পছন্দ করি। আপনি খুবই সুন্দর একটা টপিক নিয়ে আজকে এই কবিতাটি লিখেছেন যা পড়ে ভীষণ ভালো লেগেছে আমার কাছে। আপনার কবিতার নামটিও অসম্ভব ভালো ছিল আমি ভালো আছি। ছন্দের সাথে ছন্দ মিলিয়ে খুবই সুন্দর ভাবে এই কবিতাটি লিখেছেন। বন্ধুদের সাথে অবসান ঘটিকে একত্র হলেই ভালো। আপনাদের বন্ধুত্ব যেন সারা জীবন টিকিয়ে থাকে সেই কামনা টাই করছি আমি। সম্পূর্ণ কবিতাটা ভালোই রেখেছেন।
বন্ধুত্ব এমন একটি জিনিস হাজার বছরের পুরনো হলেও সেটি এক ফিল্কি হাসির কাছে ব্যর্থ হয়ে যাবে আবার নতুন করে গড়ে দেবে শত কষ্ট ভুলে সেই হাসিমাখা জীবনটা।।
ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য