আবেগের কবিতা 🗒️🗒️অচেনা অতিথি 🤝

in আমার বাংলা ব্লগ3 years ago

০৭জৈষ্ঠ্য , ১৪৩০ বঙ্গাব্দ

২২মে , ২০২৩ খ্রিস্টাব্দ
৩০শাওয়াল, ১৪৪৪ হিজরী
সোমবার।
গ্রীষ্মকাল।


আসসালামু আলাইকুম,আমি মোঃআলী, আমার ইউজার নাম @litonali।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দনজানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি


heart-3147976_1280.jpg

Source


চেনা মানুষগুলো যখন অচেনা হয়ে যায় তখন কিন্তু মনের মধ্যে অনেক জল্পনা কল্পনা আর আক্ষেপ রয়ে যায়। বারবার কিন্তু সেই মানুষটিকেই আবার ফিরে পেতে মন চায়। সে যেন হয়ে যায় নিজের কাছে এক অচেনা অতিথির মতো। এসেছিল আবার চলে গেল। এসে চলে যাওয়া এটা মুখ্য বিষয় নয়। কিন্তু মাঝপথে যে স্মৃতিগুলো রয়ে যায় সারা জীবন যন্ত্রণা দেওয়ার জন্য এটা কিন্তু কখনোই ভোলা যায় না।। চেনা মানুষ অচেনা হয়ে গিয়েছে এই প্রেক্ষাপটেই আজকের কবিতাটি লেখা। যতই অচেনা হোক যেন তার কাজকর্ম মুখের হাসি চাহনি সবকিছু ভাসে এখনো চোখে।। যাহোক কবিতার মাঝে কবি মনের গভীর ভালোবাসা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে।।


অচেনা অতিথি

প্রিয় তোমাকে তো আমি জানতাম না,

তুমি ছিলে খুবই অচেনা।
জানতামই না সেই অচেনা মুখের হাসি ,
কখন তুমি হয়ে গেলে প্রিয়পরমা,
এখন শুধু নিঃশ্বাসে প্রশ্বাসে শুধু তুমি,
আর চোখে ভাসে তেমার মুখের মিষ্টি হাসি।
আমার কল্পনা,বাস্তব, স্বপ্ন, আমার চিন্তায়
সবেতেই জুড়ে আছে তোমার ঐ দু-চোখ,
তুমি আমার সেই অচেনা অতিথি।।
শূন্য মহোকে তুমি ভরিয়ে দিলে মায়াবী চাহনি তে,
ভালোবাসা দিয়ে ভরে দিলে আমার পৃথিবী।


ওগো প্রিয়সি,
আবার ও হাসতে মন চায় নতুন স্পর্শে
তবে আমি কি আবারও হাসবো ?
আবার কি সেই ঠোঁট ভরা হাসি দেখবো,
অচেনা হৃদয় আবার ও ভরবে ভালবাসায়,
আমার হৃদয় সেই অচেনাকে জানতে চায়,
আমি আবার সেই কেশগন্ধে বিভোর হতে চাই।
তোমার প্রেমের শুধা পান করে চিরমাতাল হতে চাই।
আমি জাগবো , আমি বাঁচবো
তোমার সাথে, তোমার অপেক্ষায়,
তুমি যে আমার কাঙ্ক্ষিত সেই অচেনা অতিথি।।


শূন্য বুকে চৈত্র খরা,
বহাতে চায় বসন্ত ধারা,
অচেনা অতিথি আপন হবে যেদিন,
ভালোবাসার বাগানে ফুটিবে ফুল সে দিন,
ডাকিবে কোকিল প্রজাপতি উড়বে সেদিন।
অচেনা অতিথির ছোঁয়ায় পূর্ণতা পাবে ভালোবাসা সেদিন ।



ডিভাইসঃ Redmi Note 5


standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Witness Banner 2.png


সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।

ধন্যবাদ

Sort:  
 3 years ago 

মাঝে মাঝে ভালোবাসার মানুষগুলো কিংবা প্রিয় মানুষগুলো অচেনা অতিথি হয়ে যায়। হয়তো সময়ের সাথে সাথে অচেনা মানুষগুলো আপন হয় আবার চেনা মানুষগুলো সময়ের সাথে সাথে রূপ বদলায়। ভাইয়া আপনার লেখা কবিতাটি দারুন হয়েছে। কবিতাটি পড়ে অনেক ভালো লেগেছে ভাইয়া। অনেক অনেক ধন্যবাদ আপনাকে দারুন একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য এবং পড়ার সুযোগ করে দেওয়ার জন্য।

 3 years ago 

আমার লেখা অচেনা অতিথি কবিতাটি আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম ধন্যবাদ আপু সবসময় এমন সুন্দর মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য।।।

 3 years ago 

আসলে ভাইয়া মাঝে মাঝে ভালোবাসার মানুষগুলো এভাবে অচেনা অতীতে হয়ে যায়।আপনি অচেনা অতিথি নিয়ে চমৎকার একটি কবিতা লিখেছেন। আপনি ছন্দে ছন্দে দারুণ কবিতা লিখেছেন। কবিতার প্রতিটি লাইনে আবেগে ভরে আছে।আপনাকে অনেক ধন্যবাদ ভাই আমাদের মাঝে সুন্দর একটি কবিতা উপহার দেওয়ার জন্য।

 3 years ago 

চেনা পথগুলো একসময় অচেনা হয়ে যাচ্ছে চেনা মানুষগুলো হয়ে যায় অচেনা সবই ভাগ্যের নির্মম পরিহাস ভালবাসাটা যেন রূপ বদলায় ঘন ঘন

 3 years ago 

আপনার কবিতা পড়ে খুবি ভালো লেগেছে। অসাধারণ কবিতা লিখেছেন। শেয়ার করার জন্য অনেকে ধন্যবাদ।

 3 years ago 

ধন্যবাদ

 3 years ago 

মাঝে মাঝে প্রিয় মানুষগুলো সময়ের সাথে সাথে অচেনা অতিথির মতো হয়ে যায় ভাইয়া। ‌‌ অচেনা অতিথি নিয়ে চমৎকার একটি কবিতা আমাদের মাঝে তুলে ধরেছেন ভাইয়া। কবিতার প্রতিটি লাইন অনেক সুন্দর ছিল। ধন্যবাদ আপনাকে

 3 years ago 

ধন্যবাদ আপনাকে আবেগের কবিতাটি পড়ে সুন্দর একটি আবেগপ্রত মন্তব্য করার জন্য।।

 3 years ago 

আপনার কবিতার ফ্যান তো আমি।এই অচেনা অতিথি কবিতা পড়েও অনেক ভালো লেগেছে।লাইন গুলো জাস্ট চমৎকার।আপনার থেকে এরকম আরও সুন্দর সুন্দর কবিতা আশা করি।শুভকামনা রইলো ভাইয়া আপনার জন্য।ধন্যবাদ সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপু আপনাকে প্রতিনিয়তই অনেক সুন্দর সুন্দর মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য কবিতা লেখার প্রতি।।
জানিনা কতটুকুনি ভালো লেখি তবে আপনাদের মন্তব্য করলে খুব ভালো লাগে।।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 64011.44
ETH 1858.50
USDT 1.00
SBD 0.39