ভ্রমণ 🌻🌻 ছোট কে নিয়ে সূর্যমুখী ফুলের সৌন্দর্য উপভোগ 🌻🌻🌻

in আমার বাংলা ব্লগ3 years ago

১৮ফাল্গুন , ১৪২৯ বঙ্গাব্দ

০৪মার্চ , ২০২৩ খ্রিস্টাব্দ
১২শাবান, , ১৪৪৪ হিজরী
শনিবার।
বসন্তকাল।


আসসালামু আলাইকুম,আমি মোঃআলী, আমার ইউজার নাম @litonali।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দনজানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি


🌻🌻🌻

1677932191915.jpg

আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করছি। মন চাই উড়তে চলে যায় ঘুরতে। সবুজ শ্যামল প্রকৃতি খোলা মাঠ প্রান্তর নদী নালা এবং প্রত্নতাত্ত্বিক নিদর্শন যুক্ত স্থান ভ্রমণ করতে বরাবরই আমার অনেক ভালো লাগে। যদিও ভ্রমণের জন্য আগের মতো পর্যাপ্ত পরিমাণ সময় পাইনা তারপরেও সপ্তাহে একদিন সাপ্তাহিক ছুটি সেই দিনের চেষ্টা করি একটু ভালো সময় অতিবাহিত করার জন্য। বরাবরই ভ্রমণ করতে গেলে সাথে ছোট ভাই অথবা বন্ধুকে নিয়ে বের হয়।। আজ আমার ভ্রমণ পার্টনার হিসেবে আমার ছোট ভাই আমার সাথে ছিল পুরোটা সময় জুড়ে ওর সাথে অনেক সুন্দর সময় অতিবাহিত করেছি। বিশেষ করে সূর্যমুখী ফুল এর পূর্বে ও কখনো দেখেনি এজন্য সব থেকে বেশি খুশি হয়েছে এত বড় বড় হলুদ বর্ণের ফুল দেখে।। যাহোক আজ আপনাদের মাঝে কিছু ফটোগ্রাফি এবং ভ্রমণের কিছু কথা তুলে ধরব আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে।


🌻🌻

IMG_20230304_163033.jpg

IMG_20230304_163006.jpg

আমি ছোটবেলায় দেখেছি আমাদের গ্রামের বাড়িতে অনেক কৃষককেই এই সূর্যমুখী চাষ করতে। সূর্যমুখী থেকে আমরা পর্যাপ্ত পরিমাণ তেল উৎপাদন করে থাকে।। তবে বেশ কিছু বছর আগে থেকেই মানুষ একদমই এই সূর্যমুখী ফসলটি চাষ করা একদমই বাদ করে দিয়েছিল।। কেননা পর্যাপ্ত পরিমাণ লাভ না হলে কৃষক সেই ফসল ফলাতে চায়না।। বর্তমানে ভদ্র তেলের দাম বৃদ্ধি পাওয়াতে আমাদের গ্রামের সৌন্দর্যটা আবার ফিরে আসছে এই সূর্যমুখী চাষের মাধ্যমে।। এবার কয়েকজন কৃষক শুরু করেছে নতুন করে এই সূর্যমুখী চাষ করার।।


🌻🌻

IMG_20230304_163539.jpg

IMG_20230304_163135.jpg

IMG_20230304_163110.jpg

গ্রামের মেঠো পদের ধারে যদি এমন সুন্দর সূর্যমুখীর বাগান থাকে আর মাঝ দিয়ে রাস্তা থাকে তাহলে বুঝতেই পারছেন সেই জায়গা ভ্রমণ করতে আপনার কতটা ভালো লাগবে।। সবুজ পাতা হলুদ রঙের পাপড়ি এক কথায় ফুলের দিকে তাকালে চোখ জুড়িয়ে যায়।।


🌻🌻

IMG_20230304_163243.jpg

IMG_20230304_163218.jpg

IMG_20230304_163157.jpg

**বেশ কিছুদিন আগেই জানতে পারলাম যে আমাদের পাশের গ্রামের এক কৃষক প্রায় ১০ বিঘা জমিতে এরকম সূর্যমুখীর চাষ করেছে এবার।। গাছ এবং ফুল অনেক বড় বড় হয়েছে লোকমুখে ছড়িয়ে পড়েছে কৃষকের এবার হবে বাম্পার ফলন।। বিকেল হতেই আমি এবং আমার ভ্রমণ পার্টনার ছোট ভাই দুজনে বেরিয়ে পোলাম বাইক নিয়ে গ্রামের মেঠো পথ ধরে সূর্যমুখী ক্ষেত ভ্রমণ করব বলে।। ওখানে গিয়ে আমি তো অবাক এত এরিয়া জুড়ে এত সৌন্দর্য ফুটে রয়েছে যে কেউ এসে দেখলে অবাক হয়ে যাবে এবং সৌন্দর্যটা উপভোগ করবে এবং স্মৃতি হিসেবে রেখে দেওয়ার চেষ্টা করবে।।


🌻🌻

IMG_20230304_163435.jpg

IMG_20230304_163410.jpg

ফটোগ্রাফি তে লক্ষ্য করলেই দেখতে পাবেন সে কত খুশি।। আসলে এত বড় বড় ফুল আর এমন পরিবেশে ও এর আগে কখনো সময় অতিবাহিত করেনি।। ও শুধু আমাকে বারবার বলতে ছিল ভাইয়া একই ফুল এত বড় কেন এত বড় কেন।। তবে ও এটাও চেষ্টা করছিল বারবার ফুল তুলবে বলে কিন্তু কাজগুলো একটু বড় হওয়াতে ওড়না গালের বাইরে আমাকে কয়েকবার বলা সত্ত্বেও আমি এটা করিনি।। যে কৃষক এমন সুন্দর ফসল ফলিয়েছে এবং লোকজনদেরকে দেখার মত সুযোগ করে দিয়েছে আসলে একটা ফুল ছিড়ে তাকে তো ক্ষতি করা যায় না।। তবে এখানে ভ্রমণ করতে গিয়ে বিকেলের সময়টা এত এত ভালো কেটেছে গত দু'মাসে হয়তো আমি এত ভালো সময় কাটাতে পারিনি।।


🌻🌻

IMG_20230304_163601.jpg

পুরো বিকেলটা জুড়ে এখানে অনেক মানুষের আনাগোনা হয়, সবাই এই সৌন্দর্যটা উপভোগ করার জন্য দূর-দূরান্ত থেকে ছুটে চলে আসে।। ফটোগ্রাফি গুলাতে লক্ষ্য করলেই আপনারা হয়তো এর সৌন্দর্য কিছুটা হলেও উপলব্ধি করতে পারবেন।। তবে ও বাড়ি আসার পরেও বারবার বলতেছিল আম্মুর কাছে এবং ওর ভাবির কাছে যে আজকে বড় বড় ফুল দেখেছে ইয়া বড় বড় ফুল দেখেছি।। আবার বাড়ি এসে কিন্তু আমার নামে অভিযোগও দিয়েছে ভাইয়ের কাছে ফুল চেয়েছি ভাইয়া আমাকে ফুল দেয়নি 😅😅। যাহোক ছোট বাচ্চাদের নিয়ে ঘুরতে ভালই লাগে কেননা নতুন নতুন জিনিস দেখলে ওদের মনে অনেক কৌতুহল জাগে এবং ওরা বিভিন্ন ধরনের কথা বলতে থাকে।। যাহোক ছোট ভাইকে নিয়ে অনেক সুন্দর সময় অতিবাহিত করেছিলাম আশা করছি আমার আজকের পোস্টটি ও আপনাদের কাছে ভালো লাগবে।


লোকেশন:

ডিভাইসঃ Redmi Note 5



standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Witness Banner 2.png


সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।

ধন্যবাদ

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

ভাই, আমাদের এখানেও কৃষকেরা একটি সূর্যমুখী ফুলের বাগান তৈরি করেছিল। সেখানেও বিকেল হলেই অনেক অনেক লোকের ভিড় জমে যেত। কিন্তু কেন জানি ওই একবারই সূর্যমুখী ফুলের চাষ করেছিল। তবে সূর্যমুখীর ফুলের বাগানে সময় কাটাতে বেশ ভালই লাগে। আর আপনি তো ছোট ভাইকে নিয়ে সূর্যমুখী ফুলের বাগানে দারুন আনন্দ উপভোগ করেছেন। দেখে বেশ ভালো লাগলো। আপনার আনন্দঘন মুহূর্তটুকু শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

আসলে ভাইয়া এত বড় এরিয়া ধরে যদি এত সুন্দর্য হয়ে থাকে তাহলে যে কেউই চাইবে কিছুটা সময় এখানে পার করতে।। ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।।

 3 years ago 

দেখে বোঝা যাচ্ছে আপনার ছোট ভাই অনেক খুশিতে আছে। সূর্যমুখী ফুলের ফটোগ্রাফি গুলো দুর্দান্ত হয়েছে কিছুদিন আগে আমিও সূর্যমুখী ফুলের বাগানে গিয়েছিলাম। আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনার ভাইকে ফুল দিতে পারেননি সেটা আমাকে খুবই খারাপ লেগেছে। একটা ফুল ওকে নিয়ে দিতে পারতেন।

 3 years ago 

আসলে ও এর পূর্বে এমন জায়গা কখনো ভ্রমণ করেনি আর এত বড় বড় ফুল এবং সৌন্দর্য উপভোগ করেনি এজন্য ও একটু বেশি খুশি হয়েছে।। আসলে কৃষকের ফসল নষ্ট করে তো আর ওকে খুশি করতে পারি না এটা আসলে অনৈতিক হয়ে যায় তাই আর কি ও একটু ব্যাজার।।

 3 years ago 

১০ বিঘা জমিতে সূর্যমুখীর চাষ করেছে দেখে ভালো লাগলো ভাইয়া। সূর্যমুখী ফুল দেখতে অনেক সুন্দর। ছোট ভাইকে নিয়ে দারুন সময় কাটিয়েছেন। সে আবার বাসায় এসে অভিযোগ করেছে ফুল না দেওয়ার। যাই হোক সবকিছু মিলিয়ে ফটোগ্রাফি গুলো দারুন ছিল। আমার কাছে খুবই ভালো লেগেছে।

 3 years ago 

ভজ্য তেলের দাম বৃদ্ধি থেকে হয়তো বেশি দাম পাবে এজন্য এত সূর্যমুখী চাষ করেছে।। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করে সাথে থাকার জন্য।।

 3 years ago 

এই বছর আমাদের এই দিকে সূর্যমুখী ফুলের চাষ হয় নাই। তাই সূর্যমুখী ফুলের ফটোগ্রাফি করতে পারি নি। আপনার প্রত্যেকটি ফুলের ফটোগ্রাফি বেশ দুর্দান্ত হয়েছে । আপনি সূর্যমুখী ফুল সম্পর্কে সুন্দর অনুভূতি আমাদের মাঝে শেয়ার করেছেন। আসলে ফুল সুন্দর্য আমাদেরকে মুগ্ধ করে। এমন চমৎকার সুন্দর পরিবেশে সময় কাটাতে পারলে খুবই ভালো লাগে। এত সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 years ago 

আমাদের এদিকেও সূর্যমুখী ফুল আগে চাষ হতো কিন্তু মাঝে কিছু বছর একদমই চাষ হয় না এ বছর আবার কিছুটা হয়েছে তাই তো বিকেল হলেই সবাই সৌন্দর্যটা উপভোগ করার জন্য চলে আসে এখানে।।

 3 years ago 

দেখে তো মন ভরে গেল গ্রামের ভিতরে এমন সুন্দর সূর্য মুখী ফুলের বাগান। সূর্যমুখী ফুল দেখেছি তবে দুই একটা গাছ দেখেছি কিন্তু এত বড় একটি বাগান কখনো দেখিনি। ছোট ভাইকে নিয়ে ছুটির দিনে ঘুরতে গিয়ে সুন্দর কিছু সময় কাটিয়েছেন সূর্যমুখী ফুলের বাগানে। ফুল গুলো দেখতে অসাধারণ সুন্দর এবং আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

ছোট ভাইকে নিয়ে ছুটির দিনে ঘুরতে গিয়ে অনেক মজা করেছি সেই সাথে অনেকদিন পরে সূর্যমুখীর বাগান ভ্রমণ করে সত্যি অনেক ভালো লাগছিল ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।।

 3 years ago 

ভাইয়া ছোট ভাইকে নিয়ে সূর্যমুখী ফুলের সৌন্দর্য উপভোগ করে সেই অনুভূতি আমাদের মাঝে প্রকাশ করলেন। আপনি একটি কথা ঠিক বলেছেন যদি ফুলের সৌন্দর্য দেখতে এসে সবাই ফুল ছিঁড়ে ফেলে তাহলে কৃষকের মন খারাপ হয়ে যাবে। সে আর কাউকে ফুলের ধারে কাছে আসতেও দেবে না। সুতরাং আমাদের উচিত ফুলের সৌন্দর্য উপভোগ করা।ফুলের গায়ে হাত না দেওয়া। ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

যে পরিমাণ দর্শনার্থী প্রতিদিন এই ফুল দেখতে আসে যদি সবাই একটি করে ফুল ছেড়ে তাইলে পাঁচ দিনের মধ্যে ১০ বিঘা ফাঁকা হয়ে যাবে এজন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে।।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64054.40
ETH 1882.24
USDT 1.00
SBD 0.38