দুর্নীতির কালো থাবা🏴🏴 (১ম পর্ব)
০৬ফাল্গুন , ১৪২৯ বঙ্গাব্দ
১৯ফেব্রুয়ারী , ২০২৩ খ্রিস্টাব্দ
২৪রজব, , ১৪৪৪ হিজরী
রবিবার।
বসন্তকাল।
আসসালামু আলাইকুম,আমি মোঃআলী, আমার ইউজার নাম @litonali।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দনজানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি
আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করছি। আজকে আপনাদের মাঝে উপস্থাপন করতে চলছে দুর্নীতি এবং দুর্নীতি বিষয়ে কিছু কথা। আমরা আসলে সবাই কোন না কোন ভাবে দুর্নীতিগ্রস্ত ও জুলুমের শিকার হচ্ছি প্রতিনিয়ত।। যা আমি বাস্তব জীবনে নিজেও সম্মুখীন হয়েছি।। গতকালকে আমি নিজেও একটি জুলুমের শিকার হয়েছি ।সেই উপলব্ধি থেকেই আমার আজকের এই পোস্ট করা। পর্যায়ক্রমে আপনাদেরকে কয়েকটি পর্বতে দেখাবো আশা করি ভালো লাগবে।
আমরা সবাই জানি, দুর্নীতি শাস্তিযোগ্য অপরাধ। দুর্নীতির অর্থ হচ্ছে, অসৎ বা অন্যকে অসৎ বানানো বা অসৎ কাজে উৎসাহ দেওয়া। ভুলে ভরা পথে নিজে চালিত হওয়া বা অন্যকে ভুলপথে চালিত করা। গায়ের জোরে ভুল বা বিকৃতি সাধন দেওয়া। এর মানে সত্যের বিপরীত,ন্যায় যুক্তির বিপরীত। দুঃশাসন, অসৎবৃত্তি,সঙ্গাণে অপকর্ম, কর্তব্যে ফাকি, ক্ষতিকারক, নীতি বহিভূত শক্তির অপব্যবহার ইত্যাদি। দুর্নীতি বলতে সাধারণ ভাবে এই গুলোকে আমরা বুঝি।
দুর্নীতি এখন মানুষের সহজাত কুপ্রবৃত্তির মধ্যে অন্যতম কাজ। কাম, শত্রুতা, অতি লোভ,নেশাদার দ্রব্য মানুষকে দুর্নীতির দিকে নিতে সাহায্য করে। এবং মানুষ জীবনে অন্যায়, অবিচার, অত্যাচার, পাপা কাজ, ব্যভিচার,কঠিন নির্মমতা, অধিক সম্পদের লোভ-লালসা, আত্মসাৎ করা, চুরি-ডাকাতি,দিনের আলোয় চাঁদাবাজি, অপেন হত্যাকাণ্ড, চড়াসুদ,লোভে ঘুষ, ইত্যাদি আবিষ্কার ঘটায়।
দুর্নীতির কেন্দ্রে থাকে কোন ব্যক্তি বা গোষ্ঠী স্বার্থে শক্তি বা সুযোগ সুবিধার অপব্যবহার।আমরা সবাই বুঝি ক্ষমতার সাথে দুর্নীতির খুব ভালো সম্পর্ক রয়েছে। এ ক্ষমতা হতে পারে ব্যক্তি, পারিবারিক , সামাজিক, রাজনৈতিক ও রাষ্ট্রীয়, এমনকী আর্থিক পর্যায়েও। যাদের হাতে ক্ষমতা আছে তারা প্রায় সবাই দুর্নীতির সাথে যুক্ত। যারাই দুর্নীতি বা অপকর্ম করে, তারাই দেখবেন কোনোভাবে ক্ষমতাকে অপব্যবহার করে তাদের সার্থ হাসিলের জন্য।।
ক্ষমতার অপব্যবহার, নীতি বহির্ভূত কর্ম, ন্যায়পথ থেকে বিচ্যুত হয় না এর মানে দুর্নীতি করে না, বর্তমানে ব্যক্তি ও দেশ খুজে পাওয়াই মুশকিল । ক্ষমতার কারণে অনেকেই দুর্নীতিবাজ হয়। দুর্নীতির অর্থ অন্যায় করা, দায়িত্ব পালনে অবহেলা ও অসৎ হয় তাহলে দুর্নীতিবাজ হওয়া থেকে অনেক মানুষই মুক্তি পাবে না।আপনারা হয়তো সাক্ষী সুযোগ পেলে অনেক রিকশা ভ্যান শ্রমিকও অধিক ভাড়া নিতে চাড় দেয় না।এমন কি কৃষি শ্রমিকরা ও কাজে ফাঁকি দিতে দিধা করে না।
চলবে......
ডিভাইসঃ Redmi Note 5
VOTE @bangla.witness as witness OR
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
ধন্যবাদ
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
বর্তমান সময়ে দেশের প্রতিটি জায়গায় দূর্নীতি তে ভরপুর।দূর্নীতির ফলে অযোগ্য হচ্ছে যোগ্য আর যোগ্য হচ্ছে অযোগ্য। দুর্নীতি শাস্তিযোগ্য অপরাধ। শুধু মুখেই বলা হয়,কিন্তু কোন পদক্ষেপ নেওয়া হয় না।যাই হোক ভালো লাগলো কথাগুলো।ধন্যবাদ
আমরা যতই বলি আমাদের দেশ দুর্নীতিমুক্ত হচ্ছে কিন্তু একটু ভালো করে খোঁজ খবর নিলে ভালো করে তাকিয়ে চারিদিকে দেখলে মনে হয় আরো দুর্নীতির দিকে বেশি ধাবিত হচ্ছে চারিদিকে বেড়ে যাচ্ছে আরো অরাজকতা।।
ভাইয়া দুর্নীতি নিয়ে সুন্দর লিখেছেন, আসলে বর্তমান সময়ে পুরো দেশ দুর্নীতিতে ছেয়ে গেছে। আর আপনি ঠিক বলেছেন যাদের হাতে ক্ষমতা রয়েছে তারা সবাই দুর্নীতির স্বীকার। ক্ষমতার জোরে আরো বেশি দুর্নীতি করে থাকে।আর দুর্নীতি যে শাস্তিযোগ্য অপরাধ এটা শুধু মুখে মুখে শুনা যায় কিন্তু বাস্তব কিছুই না। আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর লিখেছেন।
এত এত দুর্নীতির কারণে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি মধ্যবিত্তদের নাগালের বাইরে চলে যাচ্ছে। ধনীরা ধনী হচ্ছে আর গরিবরা আরো নিম্নমানের হয়ে যাচ্ছে এত দুর্নীতির কারণে।।
আমাদের বাস্তব জীবনের সাথে আপনার এই পোষ্টের প্রতিটা বিষয়ে মিলিয়ে যায়। এমনকি কিছুদিন আগে আমি নিজেও দায়িত্বহীনতা বা অবহেলার সম্মুখীন হয়েছিলাম। মূলত এটাও দুর্নীতির কারণেই হয়েছিল।
প্রতিটা সেক্টরে যখন দুর্নীতি গ্রাস করে নেয় তখন একজন একা একা ভালো থাকতে চাইলে আসলে সম্ভব হয় না ধন্যবাদ মন্তব্য করার জন্য।।