মজাদার চিংড়ি🍤🦐 মাছ ভুনা।

in আমার বাংলা ব্লগ3 years ago

১২চৈত্র , ১৪২৯ বঙ্গাব্দ

২৬মার্চ , ২০২৩ খ্রিস্টাব্দ
৩ রমাদান, ১৪৪৪ হিজরী
রবিবার।
বসন্তকাল।


আসসালামু আলাইকুম,আমি মোঃআলী, আমার ইউজার নাম @litonali।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দনজানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি


😋😋🍤🦐

IMG_20230326_092424.jpg

IMG_20230326_093627.jpg

সবাইকে রমাদানের শুভেচ্ছা জানিয়ে আমার আজকের রেসিপি পোস্ট শুরু করছি। প্রতি সপ্তাহে চেষ্টা করি বাড়িতে থাকলে একটি করে রেসিপি প্রস্তুত করার জন্য।। গত শুক্রবারে প্লান করে চিংড়ি মাছ ভুনার রেসিপিটি প্রস্তুত করেছি।। রেসিপিটি দেখতেও খুব লোভনীয় দেখা যাচ্ছে খেতেও খুব মজা হয়েছিল।। অনেকেই বলে চিংড়ি মাছ পোকা। পোকা হলেও কিন্তু খেতে খুব সুস্বাদু 🦐বিশেষ করে চিংড়ির ভিতর যদি ডিম থাকে তাহলে সেই চিংড়ি খেতে আরো বেশি মজা লাগে🦐🍤। যাহোক ম্যাডামের সহযোগিতায় প্রস্তুত করতে পেরেছি এমন মজাদার রেসিপি আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে।


🍤🦐

প্রয়োজনীয় উপাদান

১.চিংড়ি মাছ 🦐।
২. কাচা মরিচ।
৩.পিঁয়াজ
৪.আদা
৫.রসুন
৬.হলুদের গুঁড়া
৭.মরিচের গুঁড়া
৮.এলাচ
৯.দারচিনি
১০.লবণ
১১.সয়াবিন তেল।

1679802012033.jpg

প্রয়োজনীয় উপাদান হিসেবে প্রথমে মাছ গুলা ফ্রিজ থেকে বের করে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে। এবং পরিমাণ মতো পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি করে কেটে নিয়েছি।


🍤🦐

IMG_20230326_092729.jpg

IMG_20230326_092822.jpg

এবার চুলা জ্বালিয়ে করাই বসিয়েছি। তার উপর পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি। তেলটি পর্যাপ্ত পরিমাণ গরম হলে পূর্বে প্রস্তুত করে রাখা চিংড়িগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি ।এবার সুন্দর করে ভেজে নেব। প্রথম ফটোতে আপনারা দেখতে পাচ্ছেন ভাঁজার দৃশ্য এবং দ্বিতীয় ফটোতে দেখতে পাচ্ছেন অলরেডি চিংড়ি মাছ ভেজে আলাদা একটি পাত্রে রেখে দিয়েছি।


🦐🍤

IMG_20230326_092910.jpg

IMG_20230326_092959.jpg

এবার চলে আসলাম রেসিপিটি প্রস্তুত এর মূল অংশে। এবার আবারো পড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল দিব তিনটি পর্যাপ্ত পরিমাণ গরম হলে পূর্বে কুচি করে রাখা পেয়াজ এবং মরিচের টুকরা গুলো তার মধ্যে দিয়ে দিব।। কিছু সময় এটি ভেজে নিব যা প্রথম ফটোতে লক্ষ্য করলে দেখতে পাবেন।। এবার পিয়াজ এবং মরিচ ভাজির মধ্যে পূর্বে প্রস্তুত করে রাখা আদাবাটা এবং কিছু মরিচ বাটা হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া দিয়ে দিব এবং এটি ভালো করে কষিয়ে নিব। অবশ্যই আপনারা যারা প্রতিনিয়ত রেসিপি প্রস্তুত করেন জানেন যে যে কোন রেসিপি প্রস্তুত করতে হলে মসলার মিশ্রণ এবং কষানো যত ভালো হবে রেসিপিটি খেতেও ততটাই সুস্বাদু হবে।।।


🍤🦐

IMG_20230326_093351.jpg

কষানো মসলার মধ্যে এবার আমি পূর্বে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিব এবং মসলা এবং চিংড়ি মাছ আরো ভালো করে কষিয়ে নিব।। মোটামুটি এই ধাপের উপর নির্ভর করবে রেসিপিটি কি পরিমাণ মজাদার হবে খেতে।


🍤🦐

IMG_20230326_093542.jpg

মসলা এবং চিংড়ি মাছ ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিব ।এবং কিছু সময় হালকা তাপমাত্রায় জ্বালাতে থাকবো। যেহেতু আমি চিংড়ি মাছ ভুনা করব তার জন্য ঝোলটা একদম শুকিয়ে নিব।


🦐🍤

IMG_20230326_093627.jpg

IMG_20230326_092424.jpg

এই ফটোগ্রাফিতে আপনি দেখতে পাচ্ছেন চিংড়ি ভুনা করা শেষ এ ধাপে এসে আমি লবণ এবং ঝালের পরিমাণটা ভালোভাবে দেখে নিয়েছি। কেননা লবণ এবং ঝাল যদি সঠিক মাত্রায় রেসিপিতে না দেওয়া হয় তাহলে রেসিপির মজাটা নষ্ট হয়। তবে আমি খুব কেয়ারফুল ভাবে এগুলা দেখেছি এবং কম বেশি করে নিয়েছি তার জন্যই হয়তো রেসিপিটি খেতে এত মজাদার হয়েছিল।। এরই মধ্য দিয়ে শেষ করলাম আজকের চিংড়ি মাছ ভুনার রেসিপি সত্যি খেতে অনেক মজাদার হয়েছিল বিশেষ করে গরম ভাতে খেতে এতটাই সুস্বাদু লাগছিল যে বলে বোঝাতে পারবো না।। আশা করছি আমার রেসিপির প্রস্তুত প্রণালী আপনাদের কাছে ভালো লাগবে।


লোকেশন:

ডিভাইসঃ Redmi Note 5



standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Witness Banner 2.png


সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।

ধন্যবাদ

Sort:  
 3 years ago 

আপনারাও এত মজার মজার রেসিপি কেন যে রমজান মাসে শেয়ার করেন কে জানে। রেসিপিটি দেখা মাত্রই কেন জানি অনেকটা খিদে লেগে গেল। রোজা রমজানের দিনে এসব রেসিপি কম করলেই ভালো। কারণ আপনাদের রেসিপি গুলো দেখেই আমাদের রোজাটা হালকা হয়ে যায়। আপনার রেসিপি দেখে আসলেই আমার অনেকটা খিদে পেয়ে গেল। তাও রোজা রেখেছি দেখেই আজ ধৈর্য ধরে বসে আছি। চমৎকার রেসিপি শেয়ার করলেন আজকে আমাদের মাঝে।

 3 years ago 

রোজা হালকা হবে না আপু আপনাদের জন্য পরিবেশন করা আছে ইফতারের সময় খেয়ে নিয়েন।।
অনেক অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

যদিও চিংড়ি মাছ খেতে আমার কাছে তেমন একটা ভালো লাগে না কিন্তু আপনার রেসিপি পোষ্টের মাধ্যমে দেখে খুবই ভালো লেগেছে। আপনি খুবই লোভনীয় একটা রেসিপি তৈরি করেছেন। রেসিপিটির কালার কম্বিনেশন ও জাস্ট অসাধারণ ছিল যা দেখে জিভে জল চলে এসেছে। সম্পূর্ণ রেসিপি তৈরি করার পদ্ধতি খুবই সুন্দর ভাবে উপস্থাপন করেছেন যা দেখে যে কেউ এটি খুব সহজে তৈরি করতে পারবে।

 3 years ago 

সবার কাছেই তো আর একটা জিনিস প্রিয় হতে পারে না একেকজনের রুচি অন্যরকম হয়ে থাকে।।
রেসিপিটি আপনার কাছে ভালো লেগেছে বলে খুবই খুশি হলাম ধন্যবাদ।।

 3 years ago 

চিংড়ি মাছ কেঁদে আমার তেমন একটা ভালো লাগে না তবে এভাবে ভুনা করলে খুবই সুস্বাদু হয় খেতে। আপনার রেসিপিটির কালার খুব সুন্দর এসেছে এবং আমাদের মাঝে আপনি প্রতিটি ধাপ খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন এমন একটি সুন্দর রেসিপি আমাদের মাঝে তুলে ধরার জন্য ধন্যবাদ।

 3 years ago 

এভাবে একবার বাসায় প্রস্তুত করে খেয়ে দেখিয়েন আশা করছি অনেক মজা লাগবে আমরা কিন্তু খুব মজা করে খেয়েছিলাম।।

 3 years ago 

আপনার চিংড়ি মাছ ভুনা রেসিপি টার কালারা চমৎকার হয়েছে ভাই। দেখেই তো জিভে পানি চলে আসছে। বেশ চমৎকার তৈরি করেছেন রেসিপি টা। চিংড়ি আমার অনেক পছন্দের একটা মাছ। এবং আপনার রেসিপির উপস্থাপনা টা অনেক সুন্দর ছিল। ধন্যবাদ আমাদের সঙ্গে রেসিপি টা শেয়ার করে নেওয়ার জন্য।।

 3 years ago 

সত্যি ভাই জিভে জল চলে আসার মত একটি রেসিপি প্রস্তুত করেছিলাম দেখতে যেমন লোভনীয় দেখাচ্ছে খেতেও তেমন মজাদার হয়েছিল খুব মজা করে খেয়েছি আমরা ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য

 3 years ago (edited)

ভাই আপনি আজকে আমাদের মাঝে অসাধারণ একটি রেসিপি তৈরি করে শেয়ার করেছেন। চিংড়ি মাছ ভুনা মাছের রেসিপি কয়েকদিন আগে আমি খেয়েছিলাম বাড়িতে গিয়ে। আসলে খেতে আমার কাছে বেশ সুস্বাদু লাগে। আপনার রেসিপি দেখে সত্যি ভাই খেতে খুব ইচ্ছে করছে। ইফতারি শেষে প্যাকেটিং করে পাঠিয়ে দিয়েন। ধন্যবাদ এত সুন্দর একটি রেসিপি তৈরি করে শেয়ার করার জন্য ।

 3 years ago 

আপনার মত চিংড়ি মাছ আমারও খুব ফেভারিট তাই তো নিজের ইচ্ছামতো ভালো করে রেসিপিটি প্রস্তুত করেছিলাম অনেক মজাদার ছিল রেসিপিটি ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।।

 3 years ago 

চিংড়ি মাছ ভুনা করার দারুন একটা রেসিপি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। চিংড়ি মাছ আমার খুবই প্রিয় তাই আপনার তৈরি করা এই রেসিপিটা দেখে আমার অনেক ভালো লেগেছে। রমজান মাসে এই ধরনের লোভনীয় রেসিপি শেয়ার করা উচিত নয় ভাইয়া।

 3 years ago 

চিংড়ি মাছ আপনারা খুব প্রিয় জানতে পেরে ভালো লাগলো আসলে এই মাছ খেতে আমার কাছে অনেক মজাদার লাগে তাই তো রেসিপিটি প্রস্তুত করে ফেললাম ধন্যবাদ আপনাকে

 3 years ago 

আপনার আজকের এই চিংড়ি মাছের রেসিপিটি দেখতে যতটা সুন্দর হয়েছে হয়তোবা খেতেও অনেক সুস্বাদু হবে। প্রথম কথায় চিংড়ি আমার খুব প্রিয় একটি খাবার। আর আজকের এই পোস্টটি দেখে আমার একদম জিভে জল চলে এসেছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া রেসিপিটি দেখে সুন্দর মন্তব্য করার জন্য আসলে রেসিপিটি দেখতে যেমন লোভনীয় দেখাচ্ছে খেতেও তেমন মজাদার হয়েছিল এভাবে বাসায় প্রস্তুত করে খেয়ে দেখতে পারেন আশা করছি ভালো লাগবে

 3 years ago 

আপনার তৈরি করা চিংড়ী মাছ ভুনা রেসিপিটি দেখতে বেশ সুন্দর লাগছে। খেতেও বেশ মজা হয়েছিল যা আপনার লেখা পড়ে বুঝতে পারলাম। ভাবির সাহায্যে বেশ সুন্দর একটি রেসিপি তৈরি করে আমাদের সাথে শেয়ার করেছেন । অনেক অনেক শুভ কামনা আপনার জন্য।

 3 years ago 

আসলে একা একা সব কিছু রেডি করে নিয়ে রেসিপি প্রস্তুত করা আমাদের জন্য অনেক কষ্টসাধ্য তাই যখনই রেসিপি প্রস্তুত করি তখনই আপনার ভাবীর সাহায্য নিয়ে করে থাকি ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64475.84
ETH 1855.86
USDT 1.00
SBD 0.38